আরও ১০ শতাংশ তেল রফতানি ক্ষমতা হারালো সৌদি আরব
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলায় প্রতিদিন ৭ লাখ ব্যারেল তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। যা দেশটির বর্তমান মোট তেল রফতানি ক্ষমতার প্রায় ১০ শতাংশ। গত বৃহস্পতিবার সৌদি জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছে।
জ্বালানি মন্ত্রণালয় জানায়, এই হামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের একটি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে দৈনিক প্রায় ৭ লাখ ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। বর্তমান সময়ে বিশ^বাজারে তেল সরবরাহের প্রধান পথ ছিল এই পাইপলাইনটি।
ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে জাহাজ চলাচল সীমিত করার পর উপসাগরীয় তেলের জন্য ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটিই ছিল প্রধান ভরসা। এই পাইপলাইনটি পারস্য উপসাগরীয় উপকূলকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের সঙ্গে সংযুক্ত করেছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, পাইপলাইনটি তার পূর্ণ সক্ষমতা অর্থাৎ দৈনিক ৭০ লাখ ব্যারেল তেল পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, এর আগে মানিফা এবং খুরাইস তেল শোধনাগারও হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। ওই দুটি ক্ষেত্রে হামলায় দৈনিক ৬ লাখ ব্যারেল উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে। এ ছাড়া জুবাইল, রাস তানুয়াহ, ইয়ানবু এবং রিয়াদে অবস্থিত বড় বড় তেল শোধনাগারগুলোতেও ইরানি হামলা হয়েছে, যা সরাসরি বিশ^বাজারে পরিশোধিত তেল রফতানিকে ক্ষতিগ্রস্ত করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)