আইনের খাঁচায় বন্দি বিচার, আর কতকাল নিখোঁজ থাকবেন নওমুসলিম ’জারা’?
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মন্তব্য কলাম
চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্রী আয়েশা সিদ্দিকা জারার (পূর্বতন তন্নী দে বিপন্না) নিখোঁজ হওয়ার ঘটনাটি কেবল একটি নিখোঁজ সংবাদ নয়; বরং এটি আমাদের বিচারিক সক্রিয়তা এবং প্রশাসনিক সদিচ্ছার ওপর এক বিরাট প্রশ্নচিহ্ন। একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের পবিত্র দ্বীন ইসলাম গ্রহন এবং নিজের নিরাপত্তা নিয়ে আকুতি জানানোর পরও যখন রাষ্ট্রযন্ত্র স্থবির হয়ে বসে থাকে, তখন সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা তাদেরকে অস্থির করে।
২০২৬ সালের ১ মার্চ জারা আইনত দ্বীন ইসলাম গ্রহণ করেন। সংবিধান ও দেশের আইন অনুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক নাগরিক তার পছন্দমতো ধর্ম বেছে নেওয়ার এবং স্বাধীনভাবে চলাফেরা করার পূর্ণ অধিকার রাখেন। কিন্তু জারার ক্ষেত্রে দেখা গেল এক উল্টো চিত্র। গত ৯ মার্চ পুলিশ তাকে উদ্ধার করার নামে তার অনিচ্ছা সত্ত্বেও পরিবারের হাতে তুলে দেয়-যা মৌলিক অধিকারের চরম পরিপন্থী। এরপর থেকেই তার জীবন নিয়ে যে শঙ্কার সৃষ্টি হয়েছিল, তা আজ সত্য হতে চলেছে। নিখোঁজ হওয়ার আগে তার সেই আর্তনাদ- “আমাকে উদ্ধার করুন, আমাকে তারা মেরে ফেলবে, ভারতে পাচার করতে পারে”-আজও কি প্রশাসনের কানে পৌঁছাচ্ছে না?
আদালতের পক্ষ থেকে ১৬ এপ্রিলের মধ্যে ভিকটিমকে উদ্ধার করে প্রতিবেদন জমা দেওয়ার সুনির্দিষ্ট নির্দেশ ছিল। অথচ আশ্চর্যের বিষয় হলো, নির্দেশ প্রদানের ছয় দিন পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি। তদন্ত কর্মকর্তার সেই গতানুগতিক ‘চেষ্টা চলছে’- এই বয়ান আমাদের আর কতদিন শুনতে হবে? জারা কি কেবল একটি ফাইলবন্দি নাম? নাকি একজন রক্ত-গোশতের মানুষ যার জীবনের মূল্য রাষ্ট্র দিতে বাধ্য?
যখন একজন নারী তার পরিবারের হাতেই নির্যাতনের শিকার হওয়ার এবং পাচারের আশঙ্কা প্রকাশ করেন, তখন তাকে সেই পরিবারের কাছেই সোপর্দ করা কি প্রশাসনের চরম দায়িত্বজ্ঞানহীনতা নয়? যদি সত্যিই তাকে সীমান্ত পার করে পাচার করে দেওয়া হয়, তবে এর দায় কি ঈদগাঁও থানা বা চকবাজার থানা এড়াতে পারবে?
শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু আন্দোলন শুরু না হওয়া পর্যন্ত কি প্রশাসনের ঘুম ভাঙবে না? আমরা চাই জারাকে অবিলম্বে জীবিত এবং নিরাপদ অবস্থায় উদ্ধার করা হোক। প্রশাসনের নীরবতা কেবল জারার পরিবারকে নয়, বরং সকল অপরাধীকে এই বার্তাই দিচ্ছে যে- আইন কেবল কাগজে-কলমে, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই।
রাষ্ট্রের কাজ নাগরিকের নিরাপত্তা দেওয়া, কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা প্রভাবশালীর আবেগ রক্ষা করা নয়। আদালত নির্দেশ দেওয়ার পরও যখন পুলিশ হাত গুটিয়ে বসে থাকে, তখন বুঝতে হবে আইনের শাসন এখন কেবল আদালতের এজলাসেই আটকে আছে, বাস্তবে তা প্রয়োগ নেই।
-মুহম্মদ শামসিত তাবরিজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১৬৮ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ। এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক কৌশল বাড়ানো উচিত
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএনপির নেতা কর্মী বর্তমান উপদেষ্টা মন্ত্রীরা-এমপিরাও, সুদী মহাজন ও বড় চোর, সমকামীমনা, ১২৬ মামলার আসামী, দেশ বিক্রিকারী মার্কিন চুক্তিকারী, ক্ষমতার মসনদে বসে অর্থ লুটকারী, অন্যায় সুবিধা গ্রহণকারী, পাহাড় সম অপরাধ মব-সন্ত্রাসের জনক কুখ্যাত ইউনুসের প্রতি ভীষণ বীতশ্রদ্ধ।
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এই কুলাঙ্গার আবারো ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, রাষ্টের শীর্ষ পদে তথা প্রেসিডেন্ট পদে আলোচনায় আসে কি করে? নেপথ্যে কি মার্কিন দূত গর? অথচ “ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়”- বিএনপির শ্লোগান
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আম্রিকা, চীন, ভারত, রাশিয়া সবার নজর বাংলাদেশের দিকে।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন নতুন উন্নয়ন প্রকল্পের অজুহাতে চলছে শোষণ প্রকল্প।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর দ্বীনদার ব্যক্তির জন্য দ্বীন ইসলামই সবচেয়ে বড়
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীরাই আমেরিকায় প্রেসিডেন্ট বানায়, নামায় তথা আমেরিকা চালায়।
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ছবি’ ও ‘বেপর্দা’- বর্তমানে সমস্ত পাপ কাজের মূল উৎস
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেল আমদানিতে আমাদের যে পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়, এতে আমাদের রিজার্ভে চাপ পড়ে। সমস্যা কৃষকের সক্ষমতায় নয়, বরং নীতিগত অগ্রাধিকার ও বিনিয়োগের ঘাটতিতে।
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকিস্তান থেকে বেরিয়ে ভারতীয় খপ্পরে বাংলাদেশ!
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












