সোমবার

হিজরী
১২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৫ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৩ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৮ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০০
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৫ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তাঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রীসরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণহীন, হৃদযন্ত্রের ক্ষতি এড়াতে প্রয়োজন জরুরি চিকিৎসা৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই, উদ্বোধন ১৬ ডিসেম্বরই-বর্জ্য থেকে স্বর্ণ উদ্ধারে দুবাইয়ে তরুণ উদ্ভাবকদের চমকবাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় ৪০৫ টন বিস্ফোরক তৈরির পণ্যবাহী জাহাজ জব্দফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহতরোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে তৎপর মালয়েশিয়া
সম্পাদকীয়-২

অসংগতি, অনিয়ম, অস্বচ্ছতা, অন্যায় আর মিথ্যায় পর্যবসিত ও প্রমাণিত স্টারলিংক কার্যক্রম। জাতীয় নিরাপত্তা স্বার্থে চরম হুমকী স্বরূপ স্টারলিংক অবিলম্বে বন্ধ করতে হবে ইনশাআল্লাহ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, বিকাল ৩:২০
অসংগতি, অনিয়ম, অস্বচ্ছতা, অন্যায় আর মিথ্যায় পর্যবসিত ও প্রমাণিত স্টারলিংক কার্যক্রম। জাতীয় নিরাপত্তা স্বার্থে চরম হুমকী স্বরূপ স্টারলিংক অবিলম্বে বন্ধ করতে হবে ইনশাআল্লাহ

সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের কার্যক্রমে একাধিক অসংগতি, কারিগরি ত্রুটি ও তথ্য ঘাটতি চিহ্নিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের পরিদর্শনে প্রতিষ্ঠানের অফিসে কোনো দাপ্তরিক কার্যক্রমের অস্তিত্ব মেলেনি। মনিটরিং টুল সঠিকভাবে কাজ করছে না এবং বিদেশি গ্রাহকদের সেবা প্রদানে গাইডলাইন অনুসরণ না করার ইঙ্গিত পাওয়া গেছে। সম্প্রতি অনুষ্ঠিত বিটিআরসির কমিশন সভা সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত ২৭ অক্টোবর বিটিআরসির ৩০০তম কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভায় স্টারলিংকের অপারেশনাল কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ওই সভায় স্টারলিংকের অফিস কার্যক্রম, গ্রাহক সংখ্যা, ডেটা ট্রাফিক ও মনিটরিং ব্যবস্থা এবং দেশি-বিদেশি গ্রাহকদের সেবা প্রদানে অস্পষ্টতা ও অসংগতির বিষয় উঠে আসে।
বাংলাদেশে স্টারলিংকের নিবন্ধিত অফিস কার্যত অচল পেয়েছে বিটিআরসি।
গত ৭ সেপ্টেম্বর রাজধানীর কারওয়ান বাজারের ইউটিসি ভবনে প্রতিষ্ঠানটির নিবন্ধিত অফিস সরেজমিন পরিদর্শনে গিয়ে কোনো দাপ্তরিক কার্যক্রম দেখতে পায়নি বিটিআরসি। প্রতিনিধিদলের প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলিংকের অফিসে দাপ্তরিক, প্রশাসনিক বা অপারেশনাল কোনো কার্যক্রম কিংবা কোনো ধরনের কারিগরি স্থাপনা পরিলক্ষিত হয়নি। অর্থাৎ অফিস থাকলেও সেখানে কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না।
এদিকে, কাক্সিক্ষত গেটওয়েও স্থাপন করতে পারেনি স্টারলিংক। প্রতিষ্ঠানটি বাংলাদেশে গেটওয়ে স্থাপন ও কার্যক্রমের বিষয়ে বিটিআরসিকে জানিয়েছে, তারা গত ৮ আগস্ট থেকে প্রাথমিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করেছে। এখন পর্যন্ত গাজীপুরের কালিয়াকৈর (দুটি) এবং যশোর ও রাজশাহীতে গেটওয়ে স্থাপন করা হয়েছে। পাশাপাশি সৈয়দপুর, কক্সবাজার, সিলেট ও কুমিল্লায় নতুন গেটওয়ে স্থাপনের পরিকল্পনা রয়েছে।
গত ১৩ ও ১৬ আগস্ট স্টারলিংকের অবকাঠামো যাচাইয়ের জন্য পরিদর্শনে যায় বিটিআরসির প্রতিনিধিদল। পরিদর্শনের সময় স্টারলিংকের কোনো প্রতিনিধি না থাকায় গেটওয়েগুলো পুরোপুরি কার্যকর কি না, তা নিশ্চিত হতে পারেনি বিটিআরসি। এ ছাড়া স্টারলিংক বাংলাদেশে স্থাপিত গেটওয়ে কিংবা অন্য দেশের গেটওয়ে ব্যবহার করে তাদের ট্রাফিক সঞ্চালন করছে কি না তাও স্পষ্ট নয়, আইন মেনে তথ্য আদান-প্রদানের বিষয়টিও নিশ্চিত হতে পারেনি বিটিআরসি।
স্টারলিংক কর্তৃক প্রদত্ত এপিআই থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এনটিএমসি এবং কমিশন যে উদ্দেশ্যে মনিটরিং টুলস চেয়েছে, তা পূরণ হচ্ছে না মর্মে প্রতীয়মান হয়। এনটিএমসি প্রতিনিধি জানান, ‘কমপ্লায়েন্স এপিআই টুল’ থেকে তারা তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারছে না।
একই সঙ্গে আরও একটি বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। কমিশনের সভা সূত্রে জানা গেছে, স্টারলিংকের বিদেশি (রোমিং) গ্রাহকরা যখন বাংলাদেশে অবস্থান করেন, তখন তাদের ইন্টারনেট সেবা দেশের ভেতরে স্থাপিত গ্রাউন্ড স্টেশন ও পপের মাধ্যমে দেওয়া হচ্ছে কি না-তা নিশ্চিত নয়। স্টারলিংক এ বিষয়ে এখনো স্পষ্ট তথ্য দেয়নি। তবে এ বিষয়ে স্টারলিংক থেকে স্পষ্ট উত্তর জানতে চায় বিটিআরসি।
স্টারলিংক বাণিজ্যিকভাবে আইপিএলসি (আন্তর্জাতিক প্রাইভেট লিজ সার্কিট) ব্যবহার এবং বিদেশি গ্রাহককে সেবা প্রদানের জন্য আনফিল্টারড আইপি ট্রানজিট সংযোগের অনুমতি চেয়েছে। তবে বিটিআরসি বলেছে, এই সেবা তাদের লাইসেন্স ও গাইডলাইনে অন্তর্ভুক্ত নয়।
স্টারলিংকের সেবা এবং কার্যক্রমে বেশ অসংগতি এবং অস্পষ্টতা রয়েছে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) জানিয়েছে, বিটিআরসি স্টারলিংকের ক্ষেত্রে যেসব অসামঞ্জস্য পেয়েছে, তার সব কিন্তু দেশীয় প্রতিষ্ঠানগুলো মেনে চলে। সরকার যেহেতু তাদের ব্যবসা করার লাইসেন্স দিয়েছে, লাইসেন্সের শর্ত মেনেই তাদের ব্যবসা করতে হবে। দেশের প্রতিষ্ঠানগুলোর কমপ্লায়েন্স না মানলে জরিমানা করা হয়, সুতরাং বিটিআরসির উচিত কমপ্লায়েন্স না মানলে স্টারলিংকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া তথা দেশের সিংহভাগ মানুষের অপছন্দ এবং দেশের সার্বভৌমত্বের প্রতি ষড়যন্ত্রের অভিযোগে যুক্ত স্টারলিংক কার্যক্রম বন্ধ করে দেয়া। কারণ এখানে জাতীয় নিরাপত্তা ইস্যু রয়েছে।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
যা সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত। যা সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ১২ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত। ১৩ ঘণ্টা আগে সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা বিধর্মীদের চেয়ে প্রায় দশ গুণ বেশি হাড়ে বাড়ছে। সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা বিধর্মীদের চেয়ে প্রায় দশ গুণ বেশি হাড়ে বাড়ছে। ১ দিন আগে হিজাব নিষিদ্ধ, আলেমদের নির্যাতনের পর “ইনশাল্লাহ! আলহামদুলিল্লাহ” ইত্যাদি ইসলামী শব্দ নিষিদ্ধে প্রমাণিত হয়; গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান ইত্যাদিতে মুসলমানিত্ব নিরাপদ নয়। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরস… ২ দিন আগে নির্বাচনী ইশতেহারে মেগা প্রকল্পের বিপরীতে প্রাথমিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতির সাথে প্রতারণা করে মেগা প্রকল্পের বিশাল ব্যয় বরাদ্দের কারণে সেই জনকল্যাণমূলক খাতগুলো অবহেলিত হচ্ছে। নির্বাচনী ইশতেহারে মেগা প্রকল্পের বিপরীতে প্রাথমিক শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতির সাথে প্রতারণা করে মেগা প্রকল্পের বিশাল ব্যয় বরাদ্দের কারণে সেই জনকল্যাণমূলক খাতগুলো অবহেলিত হচ্ছে। ৪ দিন আগে দুর্ভিক্ষ আসছে না। দুর্ভিক্ষ চলছে। ত্রাণ নয়-দূরদর্শী ও তাৎক্ষণিক ব্যবস্থাপনা দরকার। দুর্ভিক্ষ আসছে না। দুর্ভিক্ষ চলছে। ত্রাণ নয়-দূরদর্শী ও তাৎক্ষণিক ব্যবস্থাপনা দরকার। ৫ দিন আগে জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে। জুলাই বিপ্লব হলো ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে ক্ষমতায় এসে সরকার দিন দিন ভারতকে দেশ-বিরোধী সুবিধা দিচ্ছে ভারতকে বিদ্যুৎ করিডোর দেয়ার ক্ষেত্রে সরকার আওয়ামী পথেই হাটছে সেনাবাহিনী না পাঠিয়েই বাংলাদেশকে গ্রাস করার গভীর ভারতীয় ষড়যন্ত্র হচ্ছে। ১৬ নভেম্বর, ২০২৬ “তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না” সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ১১ নভেম্বর, ২০২৬ খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৯ নভেম্বর, ২০২৬ সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৭ নভেম্বর, ২০২৬ দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৫ নভেম্বর, ২০২৬ সব পক্ষের সহনশীলতার মধ্যেই সমাধান সম্ভব। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৪ নভেম্বর, ২০২৬ মুবারক হো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আযীমুশ্ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর… ৩ নভেম্বর, ২০২৬