ই-বর্জ্য থেকে স্বর্ণ উদ্ধারে দুবাইয়ে তরুণ উদ্ভাবকদের চমক
দুবাই ফিউচার উইকে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ উদ্ভাবকদের ১০০টি প্রকল্পের মধ্যে এই প্রযুক্তিও প্রদর্শিত হয়েছে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাম্প্রতিক স্নাতকদের উদ্ভাবিত এসব প্রকল্পের লক্ষ্য স্বাস্থ্য, জ্বালানি, সম্পদ ব্যবস্থাপনা, বর্জ্য পুনর্ব্যবহার এবং নগরজীবনের নানা সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করা। খবর খালিজ টাইমসের।
সোনা উদ্ধারের এই প্রযুক্তির নাম ‘রিগোল্ড’। এটি উদ্ভাবন করেছেন সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান গবেষক ও প্রযুক্তি উদ্ভাবক ড. নাজাত আলদাক্কা এবং তার গবেষক দল।
পুরোনো মোবাইল ফোন, কম্পিউটার ও সার্কিট বোর্ডের মতো ইলেকট্রনিক বর্জ্যে উল্লেখযোগ্য পরিমাণ মূল্যবান ধাতু থাকে। এর মধ্যে সোনাও রয়েছে। কিন্তু এসব বর্জ্য থেকে সোনা আলাদা করার প্রচলিত পদ্ধতিতে সায়ানাইড ও পারদের মতো বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয়। কোনো কোনো পদ্ধতিতে আবার প্রচুর জ্বালানির প্রয়োজন হয়। ফলে সোনা পুনরুদ্ধারের পাশাপাশি পরিবেশদূষণের ঝুঁকিও তৈরি হয়।
এই সমস্যা সমাধানে প্রায় দুই বছর ধরে গবেষণা করছেন ড. আলদাক্কা ও তার দল। তারা তৈরি করেছেন বিশেষ ধরনের দ্বিমাত্রিক (টুডি) ছিদ্রযুক্ত উপাদান, যা ই-বর্জ্য প্রক্রিয়াজাতকরণের পর তৈরি তরল থেকে অন্য ধাতুর তুলনায় বেছে বেছে সোনা সংগ্রহ করতে পারে।
ড. আলদাক্কা জানান, তাদের উদ্ভাবিত বিশেষ উপাদান ও ডিভাইস ব্যবহার করে মাত্র এক ঘণ্টায় ওই দ্রবণে থাকা সোনার প্রায় ৯৯ শতাংশ সংগ্রহ করা সম্ভব হয়েছে।
গবেষণার ফলাফলও বেশ আশাব্যঞ্জক। ড. আলদাক্কার ভাষ্য অনুযায়ী, এক ঘণ্টায় ৫ দশমিক ২ গ্রাম সোনা পুনরুদ্ধার করতে পেরেছেন তারা। উদ্ধার করা সোনার বিশুদ্ধতা প্রায় ২১ ক্যারেট। প্রতি গ্রাম সোনা সংগ্রহে প্রয়োজন হচ্ছে মাত্র ১ কিলোওয়াট-ঘণ্টা শক্তি।
রিগোল্ড প্রযুক্তির অন্যতম বড় সুবিধা হলো, এতে প্রচলিত পদ্ধতির মতো বিষাক্ত রাসায়নিক ব্যবহারের প্রয়োজন হয় না। পরীক্ষায় দেখা গেছে, অন্যান্য ধাতুর তুলনায় সোনা শনাক্ত ও সংগ্রহের ক্ষেত্রে উপাদানটির নির্বাচনী সক্ষমতা এক হাজার গুণেরও বেশি। অর্থাৎ, মিশ্র ধাতুর উপস্থিতিতেও এটি সোনা আলাদা করতে অত্যন্ত কার্যকর।
পুনরুদ্ধার করা সোনা উচ্চমূল্যের ইলেকট্রনিক পণ্য তৈরিতে আবারও ব্যবহার করা যাবে। এতে একদিকে যেমন ইলেকট্রনিক বর্জ্যের কার্যকর পুনর্ব্যবহার সম্ভব হবে, অন্যদিকে নতুন সোনা উত্তোলনের জন্য খনির ওপর নির্ভরশীলতাও কমতে পারে।
তবে গবেষণাগারের সাফল্যকে বাণিজ্যিক উৎপাদনে রূপ দিতে এখন প্রয়োজন শিল্প পর্যায়ের উদ্যোগ। এ লক্ষ্যে একটি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব খুঁজছেন ড. আলদাক্কা। তাঁর আশা, উপযুক্ত অংশীদার পাওয়া গেলে প্রযুক্তিটি শিল্প পর্যায়ে নিয়ে যাওয়া এবং বাণিজ্যিকভাবে বাজারজাত করার পথ আরও সহজ হবে।
আরও পড়ুন
সব ›
শান্তিরক্ষা মিশনে গেলেন পুলিশের সর্বোচ্চ সংখ্যক কর্মকর্তা
ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়ছে: শিক্ষামন্ত্রী
সোমবার (২৩ নভেম্বর) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি…
সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক
আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জ…
ইমরান খানের রক্তচাপ নিয়ন্ত্রণহীন, হৃদযন্ত্রের ক্ষতি এড়াতে প্রয়োজন জরুরি চিকিৎসা
কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার রক্তচাপ কোনোভাবেই …
৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫…
৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি সই, উদ্বোধন ১৬ ডিসেম্বর
বিমানমন্ত্রী বলেন, আগামী ১৬ ডিসেম্বর প্রথমে চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে। আস্তে আস্ত…
বাংলাদেশে আসার পথে ইন্দোনেশিয়ায় ৪০৫ টন বিস্ফোরক তৈরির পণ্যবাহী জাহাজ জব্দ
মজুরি নিয়ে মুখোমুখি বিজিএমইএ-সিপিডি, পাল্টা যুক্তিতে কী বললো গবেষণা সংস্থাটি
নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপ…
সারা দেশে ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থ…
প্রতারণার ছড়াছড়ি আইন অঙ্গনে
টেকনাফে শতাধিক বোমা-অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, আটক ২
কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমা, বিস…
১০ কোটি টাকায় মুক্তা পানির তিন কারখানা, চালু করতে লাগবে আরও ১৯ কোটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।