রাতের আকাশে হঠাৎ আগুনের মতো ছুটে চলা আলোর রেখা-এমন এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করছে লিরিড উল্কাবৃষ্টি। প্রতি বছরের মতো এবারও এপ্রিলের শেষ পর্যন্ত এই প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে, যা আকাশপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ।
জানা গেছে, লিরিড উল্কাবৃষ্টি সাধারণত ১৬ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকে। এর সবচেয়ে বেশি উল্কা দেখা যায় ২২ বা ২৩ এপ্রিলের দিকে। এ বছরও ওই সময়েই এর শিখর পর্যায় ছিলো। উত্তর গোলার্ধের অনেক জায়গায় মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সময়টি ছিলো সবচেয়ে ভালো দেখার সুযোগ।
স্বাভাবিক অবস্থায় প্রতি ঘণ্টায় প্রায় ১০ থেকে ১৫ বাকি অংশ পড়ুন...
বিশ্বজগত কিভাবে চলে-এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা নতুন এক ধারণা দিয়েছে। তারা বলছে, পরিচিত চারটি মৌলিক বলের বাইরে আরও একটি রহস্যময় ‘পঞ্চম বল’ থাকতে পারে, যার প্রমাণ মিলতে পারে আমাদের নিজের সৌরজগতেই।
এখন পর্যন্ত বিজ্ঞানীরা চারটি মৌলিক বলের কথা জানে-মহাকর্ষ (আকর্ষণ শক্তি), তড়িৎচুম্বকত্ব, শক্তিশালী পারমাণবিক বল ও দুর্বল পারমাণবিক বল। এসব বলই মহাবিশ্বের সব ঘটনার ব্যাখ্যা দেয়। কিন্তু গবেষকদের মতে, এগুলো দিয়েও সবকিছু পুরোপুরি বোঝা যায় না।
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানী তুরিশেভ এক গবেষণায় বলেছে, সৌরজগতের ভেত বাকি অংশ পড়ুন...
মহাকাশের নানা বিষয় সহজভাবে শেখায় ‘ন্যাশনাল জিওগ্রাফিক ওয়ান্ডার লেসন’ সিরিজ। এই ধারাবাহিক থেকে জানা যায় কীভাবে নক্ষত্র দেখে দিক নির্ণয় করতে হয়, মেঘ বা গাছপালা চিনতে হয়। আজকের বিষয়-রাতের আকাশে ধ্রুবতারা খুঁজে বের করার সহজ উপায়।
ধ্রুবতারা বা পোলারিস উত্তর আকাশের একটি গুরুত্বপূর্ণ নক্ষত্র। এটি ভৌগোলিক উত্তর দিক বরাবর অবস্থান করে এবং প্রায় সারা বছর একই জায়গায় স্থির থাকে। এ কারণে দিক নির্ণয়ে এটি বিশেষভাবে কাজে লাগে।
ধ্রুবতারা খুঁজতে হলে প্রথমে সপ্তর্ষিম-ল বা বিগ ডিপার খুঁজে নিতে হবে। এই নক্ষত্রপুঞ্জের বাটির মতো অংশের বাইরের বাকি অংশ পড়ুন...
পাবলিক স্পেসে বসানো চার্জিং স্টেশনগুলোয় ইউএসবি ডেটা কেবলের মাধ্যমে ফোন বা ল্যাপটপ চার্জ করেন অনেকেই। কিন্তু এসব ইউএসবি চার্জারের মাধ্যমে চাইলেই ফোন বা ল্যাপটপের তথ্য চুরি করতে পারে হ্যাকাররা। তবে চিন্তার কিছু নেই, আডুরোর তৈরি অ্যাডাপ্টর কাজে লাগিয়ে চার্জ করার সময় তথ্য চুরি ঠেকানো যাবে।
আডুরো ইউএসবি ডেটা ব্লকার চার্জিং অ্যাডাপ্টরটির ব্যবহারের পদ্ধতি বেশ সহজ। আকারে ছোট অ্যাডাপ্টরটি প্রথমে ফোন বা ল্যাপটপের চার্জিং পোর্টে যুক্ত করতে হবে। এরপর অন্য প্রান্তে চার্জিং স্টেশনের ইউএসবি চার্জারের ডেটা কেবল সংযোগ দিতে হবে; অর্ বাকি অংশ পড়ুন...
গাছজুড়ে মুকুলের সরব উপস্থিতি দেখে মনে হতে পারে, অনেক আম হবে! কিন্তু, এই কথা যদি সত্যে পরিণত হতো তাহলে আমেই সয়লাব হতো দেশ।
মুকুলে অনেক পরিমাণে ফুল থাকে। ফুলের শতকরা ২৫ থেকে ৯৮ শতাংশই পুরুষ। প্রতিটি থোকায় দুই/তিনশ থেকে তিন/চার হাজার পরিমাণ ফুল থাকে। প্রতিটি থোকায় পরাগায়নের পরিমাণ শতকরা দুই থেকে তিন ভাগ। প্রখর রোদ, অতিরিক্ত বৃষ্টি এবং কুয়াশার কারণে পরাগায়ন ব্যাহত হয়।
সত্যিটা হলো- সব ‘মুকুল’ আম হয় না। কি কারণে এমনটা হয়? এ বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে ঢাবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিনের কাছে আম গাছে যত মুকুল আ বাকি অংশ পড়ুন...
তিমির শরীরে থাকা প্রোটিন মানুষের আয়ু বাড়িয়ে দিতে পারে, এমনটি বলছেন বিজ্ঞানীরা। বিশেষ করে ‘বোহেড’ প্রজাতির তিমি দীর্ঘায়ুর জন্য পরিচিত। রোগব্যাধির বিরুদ্ধে অস্বাভাবিক প্রতিরোধক্ষমতা নিয়ে এই তিমি প্রায় ২০০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। বার্ধক্য নিয়ে গবেষণারত বিজ্ঞানীদের কাছে তাই এই তিমি এক বিশেষ আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন গবেষকরা জানার চেষ্টা করছে, তিমির এই বিশেষ জৈবিক বৈশিষ্ট্য মানুষের আয়ু বৃদ্ধিতে কোনো ভূমিকা রাখতে পারে কি না।
সম্প্রতি বিজ্ঞান সাময়িকী ‘নেচার’-এ প্রকাশিত এবং ইউনিভার্সিটি অব রচেস্টারের বিজ্ঞানীদ বাকি অংশ পড়ুন...
আরামদায়ক ঘুম আমাদেরকে সক্রিয় ও সতেজ করে তোলে। একটি ভালো ঘুমের জন্য এর পরিমাণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ হলো গুণগত মান। নিয়মিত আরামদায়ক ও সামঞ্জস্যপূর্ণ ঘুম আমাদের সামগ্রিক সুস্বাস্থ্য বজায় রাখার জন্য প্রয়োজন।
ঘুমের পরিমাণ বলতে বোঝায় আপনি প্রতি রাতে কত ঘণ্টা ঘুমান। বয়সভেদে মানুষের ঘুমের সময় তারতম্য হয়।
এটি একটি সাধারণ নির্দেশিকা করা হয়েছে। এমন অনেক লোক রয়েছে যাদের তাদের বয়সের জন্য প্রস্তাবিত পরিমাণের চেয়ে বেশি বা কম ঘুমের প্রয়োজন। এমনকি কিছু নিয়মের ব্যতিক্রমগুলো বিবেচনা করেও এমন অনেক লোক রয়েছে যারা নিয়মিত ত বাকি অংশ পড়ুন...
ব্যালিস্টিক মিসাইল বা ক্ষেপণাস্ত্র আধুনিক প্রযুক্তির এক বিস্ময়। দূরপাল্লায় হামলা চালানোর এই প্রযুক্তির মূলনীতি কিন্তু খুব সহজ। এই ক্ষেপণাস্ত্র উদ্ভাবন সম্ভব হয়েছে গতিবিদ্যার একটি সূত্র প্রয়োগের মাধ্যমে। সূত্রটি হলো- “প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।”
মুসলিম বিজ্ঞানী হিবাতুল্লাহ আবুল বারাকাত আল বাগদাদী, উনার রচিত ‘আল মু’তাবার ফিল হিকমাহ’ কিতাবে এই সূত্রটি উল্লেখ করেন। এছাড়াও মুসলিম বিজ্ঞানী হাসান ইবনে হাইছাম উনার রচিত ‘আল মানাযির’ কিতাবে তিনি উল্লেখ করেছেন, “যদি চলমান বস্তু কোন প্রতিবন্ধকতা বাকি অংশ পড়ুন...
এক সময় গ্রাম-বাংলার কৃষকের সকালের প্রধান খাবার ছিল পান্তা ভাত। সারাদিন মাঠে কাজের শক্তি জোগাতে পান্তা ভাত দারুণ কাজ করে শরীরে। এখনও অনেক পরিবারে সরিষার তেল, কাঁচামরিচ, লবণ ও ভাজা মাছের সঙ্গে পান্তা খাওয়ার চল রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, গরমের সময়ে পান্তা ভাত শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। পাশাপাশি এতে রয়েছে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা।
পান্তা ভাতে আয়রনের পরিমাণ তুলনামূলকভাবে বেড়ে যায়, যা রক্তশূন্যতা কমাতে সহায়ক হতে পারে। এছাড়া এতে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়, যা হজমশক্তি বাড়াতে এবং রোগ প্রতিরোধক্ষমতা উন্নত করতে সাহায্য করে বাকি অংশ পড়ুন...
গভীর নলকূপ বা সরু গর্তে পড়ে যাওয়া শিশুদের দ্রুত ও জীবিত উদ্ধারের লক্ষে অভিনব এক খাঁচা তৈরি করে দেশজুড়ে সাড়া ফেলেছেন নাটোরের কৃষক তারা মিয়া।
তার এই উদ্ভাবনটি সরেজমিনে পরিদর্শন ও প্রাথমিকভাবে পরীক্ষা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। পরীক্ষায় প্রাথমিক সাফল্য পাওয়ায় উন্নত যাচাই-বাছাইয়ের জন্য উদ্ভাবক ও তার তৈরি খাঁচাটি ঢাকায় নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের উপপরিচালক মঞ্জিল হকের নেতৃত্বে একটি দল নাটোর সদর উপজেলার তারা মিয়ার বাড়িতে গিয়ে উদ্ভাবনটি পর্যবেক্ষণ করে। এ সময় খাঁচাটিতে স বাকি অংশ পড়ুন...
১. হাঁস চোখ খোলা রেখে ঘুমায়। এরা এক চোখ খোলা রেখে মস্তিষ্কের অর্ধেক ঘুম পাড়িয়ে রাখতে পারে, যা তাদের শিকারি থেকে রক্ষা করে।
২. হাঁস মানুষের চেয়ে ভালো দেখে এবং তারা ইউভি আলো দেখতে পায়, যা তাদের ৩৬০ ডিগ্রি ভিশনে সাহায্য করে।
৩. হাঁসের পালক থেকে পানি গড়িয়ে পড়ে কারণ তাদের লেজের কাছে একটি বিশেষ গ্রন্থি থেকে তেল নিঃসৃত হয় যা তারা সারা শরীরে মেখে নেয়।
৫. হাঁস সবুজ ও নীল রঙ পছন্দ করে।
৬. হাঁস সাধারণত ৫ থেকে ১০ বছর পর্যন্ত বাঁচে, তবে সঠিক যতেœ এরা ২০ বছর পর্যন্ত বাঁচতে পারে।
বাকি অংশ পড়ুন...
প্রবল খরায় পৃথিবী যখন পানিশূন্যতায় ভোগে, তখন মানুষ বা প্রাণীর মতো গাছ হয়তো চিৎকার করতে পারে না, কিন্তু তারা এক ধরনের শব্দ সৃষ্টি করে। একদল বিজ্ঞানী সম্প্রতি গাছের এই ‘আর্তনাদ’ রেকর্ড করতে সক্ষম হয়েছেন। এই আবিষ্কার ভবিষ্যতে খরা মোকাবেলায় এবং বন রক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।
গাছের ভেতরে শব্দ হয় কেন?
গাছের কা-ের ভেতরে ‘জাইলেম’ নামক সরু নল থাকে, যার মাধ্যমে মূল থেকে পাতায় পানি পৌঁছায়।
খরার সময় যখন পানির অভাব দেখা দেয়, তখন এই নলের ভেতর প্রবল চাপের সৃষ্টি হয়। এই চাপের কারণে পানির প্রবাহে বাতাসের বুদবুদ তৈরি হয়, যাকে বলা হয় ‘ক্ বাকি অংশ পড়ুন...












