গোসল করতে গিয়ে অসাবধানতাবশত অনেকেরই কানে পানি ঢুকে যাওয়ার ঘটনা ঘটে। ছোটদের পাশাপাশি বড়রাও এ সমস্যায় পড়েন। কানে পানি ঢুকলে তার থেকে ইনফেকশনও হয়ে যেতে পারে। ফলে এ বিষয়টি সাধারণভাবে নেওয়া মোটেও ঠিক নয়।
যদিও সামান্য পানি ঢুকলে সমস্যা তেমন হয় না, তবে অনেকটা পানি ঢুকলে সমস্যা গুরুতর হতে পারে। এমন ক্ষেত্রে কান বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে কানে যন্ত্রণাসহ নানা সমস্যা দেখা দেয়। তাই কানে পানি ঢুকলে দ্রুত কী কী করবেন জেনে নিন-
>> যে কানে পানি ঢুকেছে, সেদিকে মাথা কাত করুন। হাতের তালু অন্য কানের উপরে রেখে চাপ দিন। এবার হাতটি সরিয়ে নিন। দে বাকি অংশ পড়ুন...
শীত এলেই বাজারে ভরে ওঠে কাঁচা ও পাকা লাল টুকটুকে সব টমেটো। বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতে এই সবজি বেশ সহজলভ্য হয়ে ওঠে।
তরকারি থেকে শুরু করে সালাদ হিসেবে সবাই টমেটো খেয়ে থাকেন। এমনকি টমেটো সস বা চাটনি না থাকলে ভাজাপোড়াও মুখে রুচে না।
চাইনিজ থেকে শুরু করে কন্টিনেন্টাল, নিরামিষ-আমিষসহ প্রায় সব ধরনের রান্নার একটি অপরিহার্য উপাদান হলো টমেটো। চিকিৎসকরাও বেশি করে টমেটো খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কারণ এতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। বিভিন্ন রোগের দাওয়াই হিসেবে কাজ করে টমেটো।
টমেটো হৃদযন্ত্রের সমস্যায়, রক্ত পরিষ্কার রাখতে, বাকি অংশ পড়ুন...
পরিশ্রমের বেলায় মৌমাছির উদাহরণ নতুন কিছু নয়। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও যে তারা রীতিমতো স্মার্ট। এরা গণিতেও পারাদর্শী-সাম্প্রতিক এক গবেষণায় সেই চিত্রই উঠে এসেছে।
নতুন এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ যেমন কেনাকাটার সময় ফলের রং বা ঘ্রাণ দেখে সেরাটি বেছে নেয়, মৌমাছিরাও ঠিক তেমনই পরিস্থিতি বুঝে সহজ বা জটিল সংকেত ব্যবহার করে দ্রুত সঠিক ফুলটি নির্বাচন করে। তাদের এই ‘স্মার্ট’ সিদ্ধান্ত নেওয়ার কৌশল বিজ্ঞানীদেরও বিস্মিত করেছে।
মৌমাছি সম্পর্কে যত বেশি জানা যাচ্ছে, ততই এদের এমন সব মানসিক দক্ষতার পরিচয় মিলছে যা অনেক বাকি অংশ পড়ুন...
জার্মানি ও সুইজারল্যান্ডের দুটি প্রতিষ্ঠান ২.৮ কিলোমিটার দীর্ঘ বরফ কোরের কিছু অংশ পেয়েছে। যা আটটিরও বেশি আইফেল টাওয়ার পরপর দাঁড় করালে যতটা উঁচু হয়, তার চেয়েও বেশি।
এই উপাদান বিজ্ঞানীদেরকে দশ লাখ বছরেরও বেশি আগের বাতাসের প্রবাহ, তাপমাত্রা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সম্পর্কে তথ্য দিতে পারে। কেমব্রিজে সংরক্ষিত বরফের বাক্সগুলো সাত সপ্তাহ ধরে ধীরে ধীরে গলানো হবে।
অ্যান্টার্কটিকায় এই বরফ কোর সংগ্রহ করতে বহু দেশের বিশাল যৌথ প্রচেষ্টা লেগেছে, যার ব্যয় হয়েছে মিলিয়ন মিলিয়ন ডলার। বরফগুলো ১ মিটার ব্লকে কেটে জাহাজে করে আনা হয়, এরপর ঠান্ বাকি অংশ পড়ুন...
প্রায় ৭৫ বছর আগে ভারত মহাসাগরের মাঝখানে একটি বিশালাকার মাধ্যাকর্ষণজাত গর্ত (গ্র্যাভিটি হোল) আবিষ্কৃত হয়েছিল। এরপর শুরু হয় এই রহস্যময় গ্র্যাভিটি হোলের সৃষ্টি ও প্রভাব নিয়ে গবেষণা। সম্প্রতি এই বিষয়ে একটি সম্ভাব্য তত্ত্ব প্রকাশ করা হয়। বিগ থিংক সাময়িকীতে ৩০ সেপ্টেম্বর প্রকাশিত প্রবন্ধে বলা হয়েছে, গ্র্যাভিটি হোল মূলত কোনো গর্ত নয়। বরং এটি প্রায় ৩০ লাখ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত সমুদ্রের একটি এলাকা, যেখানে মাধ্যাকর্ষণ স্বাভাবিক গড়ের চেয়ে অনেক কম। এই বিশাল অঞ্চলটি গোটা ভারতের মূলভূখ-ের চেয়েও বড়। এখানকার পানির গড় উচ্চতা সমুদ্ বাকি অংশ পড়ুন...
কচুর স্টার্চ, পানি, সিরকা, গ্লিসারিনের সংমিশ্রণে মুর্হূতেই তৈরি হচ্ছে পচনশীল পলিথিন। যা ব্যবহারের পর পানিতে ফেলে দিলে পঁচে ৫ দিনের মধ্যে মাছের খাবারে পরিণত হবে। সেই পলিথিন মাটিতে ফেলে দিলে ১৫ দিনে জৈবসারে রূপ নিবে। যা বর্তমান পলিথিনের বিকল্প হিসাবে ব্যবহৃত হবে।
কচুর স্টার্চ থেকে এ পলিথিনের উদ্ভাবন করেন ময়মনসিংহের গৌরীপুর টেকনিক্যাল স্কুল-কলেজের ছয় তরুণ-তরুণী।
তারা হলেন- দ্বাদশ শ্রেণির লাবিদ ইমরোজ, আরাফাত রহমান অনিক, ৯ম শ্রেণির মাহদী নূর আহমেদ, এসকে সিজান, ওমর ফারুক রাফি, আবু হুরাইরা নোমান।
‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বি বাকি অংশ পড়ুন...
বজ্রঝড় মানে তার সাথে বজ্রপাত থাকবে। প্রতিবছর বজ্রপাতে বাংলাদেশে অনেক মানুষ মারা যায়। তাই, বর্তমান আবহাওয়ায় বজ্রঝড় শহরের মানুষের জন্য স্বস্তির হলেও প্রান্তিক মানুষের জন্য তা দুশ্চিন্তার কারণ।
বাংলাদেশে সাধারণত এপ্রিল থেকে মে মাসে সর্বোচ্চ বজ্রপাত হয় এবং ২০২১ সালের এক হিসাব অনুযায়ী এতে প্রতিবছর গড়ে দেড়শো মানুষ মারা যান। গত দুইদিন আগে একদিনে ১২ জন নিহত ও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে সবচেয়ে বেশী নিহতের সংখ্যা সিলেটে পাঁচজন।
সুতরাং, বজ্রপাতে মৃত্যু বা হতাহত হবার ঘটনা এড়াতে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
* বজ্র বাকি অংশ পড়ুন...
একটি কম শক্তিশালী বজ্রমেঘের গতিবেগ সাধারণত ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার হয়ে থাকে। মাঝারি আকারের বজ্রঝড়ের গড় গতিবেগ ৬০ থেকে ৮০ কিলোমিটার। যেটি আবার তীব্র বজ্রঝড়, তার গতিবেগ ৮০ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্তও হয়ে থাকে।
আবহাওয়াবিদরা বলেন, “ধরা যাক, আগারগাঁও বরাবর বজ্রঝড় সৃষ্টি হলো। সে যাবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। সেক্ষেত্রে সে গুলশান, বনানীতে আঘাত হানতে পারে। কিন্তু সে তো মিরপুরের দিকে আঘাত হানবে না। তার আনুভূমিক যাত্রা যেদিকে, সেদিকেই ঝড় হয়। অন্যদিকে হয় না।”
“ত্রিমাত্রিক গঠনের বৈশিষ্ট্যের কারণে বজ্রঝড় বিভিন্ন জায়গায় সংঘটি বাকি অংশ পড়ুন...
দেশের ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন আর সীমাহীন ভোগান্তি এখন নিত্যদিনের চিত্র। এক লিটার তেলের জন্য যখন কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। তখন বগুড়া সারিয়াকান্দির আনোয়ার হোসেন (কান্টু) মিয়া দেখাচ্ছেন এক আশার আলো। পেট্রোল বা মবিল ছাড়াই মাত্র ৬ টাকার বিদ্যুৎ খরচে তার মোটরসাইকেল প্রায় ১৪০ কিলোমিটার পথ ছুটছে।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পারতিতপরল গ্রামের মৃত সোবাহান আলী আকন্দের ছেলে আনোয়ার হোসেন (কান্টু)। পেশা জীবন শুরুর দিকে সে সাইকেল একজন মেকানিক ছিলো। বর্তমানে থানা রোডে তার একটি সাইকেল, রিকশা ও অটোরিকশ বাকি অংশ পড়ুন...
সুস্থ থাকতে ও ডায়েট মেনে চলতে অনেকেই কাঠবাদাম বা আমন্ড খেয়ে থাকেন। পুষ্টিবিদদের মতে, সকালের নাশতায় আমন্ড রাখার অভ্যাস শরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে এর সঠিক পরিমাণ এবং নিয়ম জানা জরুরি।
কেন খাবেন আমন্ড?
আমন্ডে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন ই এবং উপকারী ফ্যাট। এ ছাড়াও এতে ম্যাগনেশিয়াম ও মিনারেলস থাকে যা শরীরের একাধিক ঘাটতি পূরণ করে। এর প্রধান কিছু গুণ হলো-
ওজন নিয়ন্ত্রণ: মাত্র ৩-৪টি আমন্ড দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে আজেবাজে খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ: এটি টাইপ-টু ডায়াবে বাকি অংশ পড়ুন...
চট্টগ্রামের বাঁশখালীতে চিকিৎসা নিতে নিজে থেকেই পশু হাসপাতালে এসে হাজির হয়েছে পক্স রোগে আক্রান্ত একটি কাক। বুধবার (১৫ এপ্রিল) সকালে বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে এ ঘটনা ঘটে।
এ সময় হাসপাতালের বারান্দার প্রবেশ মুখে কাকটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা ওই কাকের চিকিৎসা করেন। এদিকে কাকের চিকিৎসা নেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে ভাইরাল হয়।
উপজেলা ডা. প্রাণিসম্পদ সম্প্রসারণ জুলকারনাইন শাওন বলেন, ‘সকাল ৯টার দিকে আমরা হাসপাতালের গেট পেরিয়ে রুমে প্রবেশ করতেই দ বাকি অংশ পড়ুন...












