মঙ্গল গ্রহে মিললো রহস্যময় পাথর
, ০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৮ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৩ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
পাঁচ বছরের বেশি সময় ধরে মঙ্গল গ্রহে ঘুরে বেড়াচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পারসিভারেন্স রোভার। এই রোভার একটা নতুন পাথর দেখে থমকে দাড়িয়েছিলো। এতদিনে গ্রহটির কোথাও এমন পাথর দেখেনি যন্ত্রটি। তাই ওটার পাশে দাঁড়িয়ে ভালোভাবে খুঁটিয়ে দেখেছে। আর তা দেখে বিজ্ঞানীরা চিন্তায় পড়ে গেছে। পাথরটা দেখে মনে হচ্ছে, ওটা আসলে মঙ্গলের পাথর নয়! তাহলে কোথা থেকে এলো এই পাথর?
পাথরটির নাম দেওয়া হয়েছে ‘ফিপসাকসলা’। নামের সঙ্গে কোনো যুক্তাক্ষর না থাকলেও উচ্চারণ করতে কষ্ট হয়। মঙ্গলের জেজেরো কার্টারের এক কোণায় পাথরটির খোঁজ মিলেছে। প্রায় ৮০ সেন্টিমিটার চওড়া এই পাথরটি তার আশপাশের সব পাথরের চেয়ে একদম আলাদা। পাথরটি অবিশ্বাস্য রকমের অক্ষত ছিলো। এর ওপর মঙ্গলের প্রবল বাতাসের কোনো প্রভাব পড়েনি।
প্রথম দেখাতেই বিজ্ঞানীরা বুঝেছিলো, এখানে কিছু একটা গরমিল আছে। পাথরটি দেখতে অদ্ভুত রকমের এবং আশপাশের পাথরের চেয়ে একটু উঁচুতে রয়েছে। কৌতুহলী রোভার তার মাস্টক্যাম-জেড ক্যামেরা দিয়ে পাথরটির ছবি তুলে ফেলে।
কিন্তু এই পাথরটিকে কেন মঙ্গল গ্রহের মনে হচ্ছে না? কারণ, পারসিভারেন্স লেজার গানের সাহায্যে পাথরটির রাসায়নিক গঠন পরীক্ষা করে দেখেছে, এটি লোহা ও নিকেলে ঠাসা! মঙ্গল গ্রহে সাধারণ পাথরে এমন উপাদান সচরাচর দেখা যায় না। বিজ্ঞানীরা মোটামুটি নিশ্চিত, এটি একটি উল্কাপি-। অর্থাৎ, এই পাথর মঙ্গলের মাটিতে জন্মায়নি।
মহাকাশের কোনো বিশাল গ্রহাণুর কেন্দ্র থেকে ভেঙে আসা টুকরো এটি। সাধারণত বড় এবং মহাবিশ্বের শুরুর দিকের উল্কায় লোহা ও নিকেল থাকে। হয়তো কোটি কোটি বছর আগে এটি মঙ্গলের বুকে আছড়ে পড়েছিলো। তবে পাথরটি অক্ষত থাকায় বোঝা যায়, মঙ্গলে এখন আর আর্দ্র আবহাওয়া নেই। সূত্র: সায়েন্স অ্যালার্ট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অটোরিকশার অর্থনীতি: কেন এই বাহনের এত বিপুল চাহিদা?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাতের লেখা কেন বর্তমান যুগেও গুরুত্বপূর্ণ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক?
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশি ফল ডেউয়ার রয়েছে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাকা ও মিষ্টি কাঁঠাল চেনার ৫ কৌশল
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এক কলা গাছে ১৬টি মোচা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লটকন খাওয়ার আগে যে বিষয়গুলো জানা দরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেসব ফল খেলে রক্ত বাড়ে (২)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যেসব ফল খেলে রক্ত বাড়ে (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফোনের তথ্য হাতিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে এই অ্যাপ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে করণীয়
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবুতরের পথ খুঁজে পাওয়ার রহস্য নিয়ে নতুন তথ্য
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












