বিজ্ঞানীদের চোখে আড়াই কোটি আলোকবর্ষ দূরে তারার মৃত্যু!
, ০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৭ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
প্রায় আড়াই কোটি আলোকবর্ষ দূরে একটি তারার মৃত্যু! এমন আলোর ঝলকানি স্মরণাতীত কালে দেখেছেন বলে মনে করতে পারছে না বিজ্ঞানীরা।
কোনও তারা বা নক্ষত্রের মৃত্যুর সময় যে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, তাকে বলে সুপারনোভা। সুপারনোভার সময় তীব্র আলোর ছটা দেখা যায় মহাকাশে। কিন্তু সেই ছটার ঔজ্জ্বল্য বেশি দিন থাকে না। অল্প সময়েই তা ফিকে হতে শুরু করে। তারপর তা হারিয়ে যায়। এ ক্ষেত্রেও তাই হয়েছে। কয়েক ঘণ্টার এদিক-ওদিক হলেই বড় সুযোগ হাতছাড়া দহয়ে যেতো চীনা জ্যোতির্বিজ্ঞানীদের।
২০২৪ সালের এপ্রিল মাসে এই সুপারনোভা দেখেছেন বিজ্ঞানীরা। এটির নাম রাখা হয়েছে ‘এসএন২০২৪জিজিআই’। এ নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ জার্নালে।
গবেষণাপত্রের লেখক সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী বলেন, “সুপারনোভার একেবারে প্রাথমিক পর্যায়ের দৃশ্য দেখেছি আমরা। যদি কোনোভাবে একটা দিন পরে এই দৃশ্য চোখে পড়তো, তাহলে অনেক বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতো। অনেক তথ্য আমরা পেতামই না। এমন দৃশ্য এই প্রথম বার দেখতে পাওয়া গেলো। এই ফলাফল ভবিষ্যতে সুপারনোভা সংক্রান্ত গবেষণা কাজে লাগবে। ”
ঘটনাচক্রে, আজ থেকে মোটামুটি ৩০০ বছর আগে, ১৬৮৭ খ্রিস্টাব্দে চীনেরই এক জ্যোতির্বিজ্ঞানী খালি চোখেই সন্ধ্যার আকাশে শুধু জ্বলজ্বলে তারা দেখছিলেন- তাদের গতিবিধি, ঔজ্জ্বল্যের তারতম্য ইত্যাদি। ঝলমলে তারাকে হঠাৎ মøান করে দিয়ে একটা বিস্ফোরণ ঘটলো, সারা আকাশ সেই আলোর ছটায় সন্ধ্যাকে যেন ভোর বানিয়ে দিলো! এই বিস্ফোরণের কি কারণ, তা আবিষ্কার হলো বিংশ শতাব্দীর মাঝের দিকে- অ্যাটমিক নিউক্লিয়াস আবিষ্কারের পরে এবং নিউক্লিয়াসের মধ্যে প্রোটন, নিউট্রনের চালচলন ভাল করে বুঝে ওঠার পর। এই বিস্ফোরণের নামকরণ হলো সুপারনোভা। ওই সুপারনোভার ভয়ঙ্কর শোভাই চীনা বিজ্ঞানীরা লক্ষ করেছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৩০ বছরে কাঁধে নিয়েছেন দুই হাজার মরদেহ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খুশিতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিলো তার!
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধরা পড়লো সৌরজগতের সমান রহস্যময় ‘ব্ল্যাক হোল স্টার’
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সূর্যের রহস্য উন্মোচনে নতুন দিগন্ত
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকট: ইন্ডাকশন চুলা কেনার আগে ১০ বিষয়ে জানা জরুরি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটলে শরীরে কী ঘটে?
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে বিশ্বজুড়ে পুরোনো বইয়ের বাজার অস্বাভাবিক চাঙা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২২ কেজির ধাতিনা ভোল, দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জন্ডিস হলে কি ঝাল-মসলা খাওয়া বন্ধ করতে হয়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












