কোষ্ঠকাঠিন্য সমস্যায় ইসবগুলই একমাত্র প্রাকৃতিক সমাধান নয়। অনেকেই আছেন ইসবগুলের ভূষি খেতে পছন্দ করেন না। তারা বেছে নিতে পারেন এর বিকল্পগুলো।
জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক, পরিপাকতন্ত্র ও লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফারুক আহমেদ জানান, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। সুস্থ স্বাভাবিক জীবনযাপন ও খাদ্যাভাসে অভ্যস্ত হতে হবে। যে খাবারে ফাইবার বা আঁশের পরিমাণ বেশি এমন খাবার, শাকসবজি, ফল খেতে হবে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। নিয়মিত ব্যায়াম, হাঁটাহাঁটি ও কায় বাকি অংশ পড়ুন...
রক্তাক্ত ক্ষত নিয়ে হাসপাতালে হাজির হয়েছে একটি হনুমান। যশোরের ঝিকরগাছায় ঘটে যাওয়া এই ঘটনাটি ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গত সোমবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে এসে উপস্থিত হয় আহত প্রাণীটি। চিকিৎসা নিতেই হাজির হয়েছিলো আহত হনুমানটি। সেখানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান তার চিকিৎসা দেন।
চিকিৎসা দেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই বিস্ময় প্রকাশ করেন।
প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুমা আখতার জানা বাকি অংশ পড়ুন...
‘কলু’ শব্দটির সঙ্গে বর্তমান প্রজন্মের তেমন পরিচয় নেই। আজ আর সেভাবে চোখেও পড়ে না কলু সম্প্রদায়কে। আগে গ্রাম-গঞ্জের হাট-বাজারে মাটির হাঁড়িতে বিক্রি হতো কাঠের ঘানিতে বানানো খাঁটি সরিষার তেল। হাঁড়ির ঢাকনার নিচে থাকতো তালের বিচির খোলা দিয়ে বানানো বাঁশের হাতলের ওরং। তেল তুলে দেওয়ার ক্ষেত্রে এই ওরংটা ব্যবহৃত হতো। এই খাটি সরিষার তেলের সঙ্গে কলু সম্প্রদায়ের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত।
কলু হলো তেলের সঙ্গে জড়িত একটি সম্প্রদায়। সরিষা বা তেলবীজ পেষার জন্য পশু দিয়ে চালিত যে দেশীয় যন্ত্রটি তারা ব্যবহার করেন সেটিই ‘ঘানি’। ঘানি টানার জন বাকি অংশ পড়ুন...
হাঁটা এমন একটি ব্যায়াম, যা যে কোনো বয়সের মানুষ খুব সহজেই করতে পারেন। এর জন্য আলাদা কোনো যন্ত্রপাতি বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না।
বিশেষজ্ঞদের মতে, হাঁটা শুধু শরীরের জন্য নয়, মানসিক স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। প্রতিদিন নিয়ম করে হাঁটলে মন সতেজ থাকে, মানসিক চাপ কমে এবং নিজের জন্য কিছুটা নিরিবিলি সময় পাওয়া যায়। পাশাপাশি এটি শরীরকে সচল রাখে এবং দীর্ঘমেয়াদি নানা রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
১ কিমি হাঁটলে কি হতে পারে?
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ১ কিলোমিটার হাঁটা একটি ভালো অভ্যাসের শুরু হলেও এটি একা উল্লেখযোগ্য ওজন কমানোর জন বাকি অংশ পড়ুন...
সম্প্রতি নাসার আর্টেমিস-২ মিশনের নভোচারীরা মহাকাশ থেকে পৃথিবীর প্রথম উচ্চ-রেজোলিউশনের কিছু ছবি তুলেছেন, যা ইতোমধ্যেই প্রকাশ করেছে নাসা।
নাসা জানিয়েছে, চূড়ান্ত ইঞ্জিন বার্ন সম্পন্ন করার পরই এই ছবিগুলো তোলা হয়, যা মহাকাশযানকে চাঁদের দিকে সঠিক পথে এগিয়ে দেয়।
প্রকাশিত ছবিটির নাম দেওয়া হয়েছে ‘হ্যালো, ওয়ার্ল্ড’। ছবিতে দেখা যায়, পৃথিবীর বিশাল নীল পানিরাশি আটলান্টিক মহাসাগর- যা বায়ুম-লের আলোয় বেষ্টিত। একইসঙ্গে দুই মেরুতে সবুজ অরোরা বা মেরুজ্যোতিও দৃশ্যমান।
ছবিতে পৃথিবীকে উল্টোভাবে দেখা যাচ্ছে- বাম দিকে পশ্চিম সাহারা ও আইবেরিয় বাকি অংশ পড়ুন...
ভূমি থেকে ৩ মাইল দূরত্বের বজ্রপাত গড়ে ১ বিলিয়ন থেকে ১০ বিলিয়ন জুল শক্তি উৎপন্ন করে। একটি ১০০ ওয়াট বাল্ব ১ সেকেন্ড জ্বালাতে শক্তি খরচ হয় ১০০ জুল। সে হিসেবে ১০ বিলিয়ন জুল শক্তি দিয়ে ওই বাল্বকে ১১৬০ দিন বা প্রায় ৩৯ মাস অবিরাম জ্বালানো যাবে। বৈদ্যুতিক শক্তি পরিমাপক একক “কিলোওয়াট-আওয়ার” হিসেবে এ শক্তি ২৭,৮৪০ কিলোওয়াট-আওয়ার।
বাংলাদেশে একটি পরিবার গড়ে প্রতি মাসে প্রায় ১০০-১৫০ ইউনিট (কিলোওয়াট-আওয়ার) বিদ্যুৎ ব্যবহার করে। তার মানে একটি বজ্রপাতের বিদ্যুৎ শক্তি জমা করতে পারলে একটি পরিবার ১৮৫ মাস বা প্রায় ১৫ বছর বিনা পয়সায় বিদ্যুৎ ব্যবহা বাকি অংশ পড়ুন...
ছয় মাস তীব্র যন্ত্রণা ভোগের পর হায়দ্রাবাদের এক পুরুষ খানিকটা স্বস্তি পেয়েছে। প্রায় এক ঘণ্টা অপারেশন চালিয়ে চিকিৎসকরা ৫৬ বছরের ওই পুরুষের কিডনি থেকে ২০৬টি পাথর অপসারণ করেছে।
আওয়ারে গ্লেনেগলস গ্লোবাল হাসপাতালের চিকিৎসকেরা সেই প্রেসেন্টের কিডনি থেকে এসব পাথর অপসারণ করে। নালগোন্দা এলাকার এই বাসিন্দার পেটে কিহোল সার্জারি করা হয়। এর আগে সে স্থানীয় এক চিকিৎসকের দেওয়া ওষুধ অনুসরণ করতো। এতে কেবল সাময়িকভাবে ব্যাথা দূর হতো তার।
তবে এই তীব্র ব্যাথা তার প্রাত্যহিক জীবনে ব্যাঘাত ঘটাতে শুরু করে। নিজের কাজ সে দক্ষতার সঙ্গে করতে পারছ বাকি অংশ পড়ুন...
অসুস্থতা যখন আর ঘরে বসে সারানো সম্ভব হয় না, তখন যেতে হয় হাসপাতালে। হাসপাতালে কেউ শখ করে যায় না, কিন্তু সুস্থতার প্রয়োজনে কখনো কখনো সেখানে যেতে হয়। নিজে সেখানে থাকুন বা রোগী দেখতে যান, কখনো কি খেয়াল করেছেন যে হাসপাতালের বিছানার চাদর সব সময় সাদা হয়?
চারপাশে এমন অনেক কিছুই থাকে যা আমরা অনেকেই স্বাভাবিক হিসেবে ধরে নেই। যেমন হাসপাতালে বিছানার চাদর সাদা থাকবে, এটা স্বাভাবিক মনে হয়। কিন্তু এর পেছনেও থাকে কিছু কারণ। কারো মনে যদি প্রশ্ন জাগে যে কেন হাসপাতালের বিছানার চাদর সাদা হয়, তবে তার উত্তর জেনে নিন-
পরিচ্ছন্নতা: হাসপাতালের বিছানার চ বাকি অংশ পড়ুন...
মিষ্টি কুমড়া সুস্বাস্থ্যের জন্য একটি অনন্য সুপারফুড। সম্প্রতি কৃষি বিভাগের ফুড ডাটা সেন্ট্রাল থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, এই সবজিটি যেমন পুষ্টিগুণে ভরপুর, তেমনি এটি সম্পূর্ণ কোলেস্টেরলমুক্ত। নিয়মিত মিষ্টি কুমড়া খাওয়ার মাধ্যমে ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমানোর পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করা সম্ভব।
গবেষণায় দেখা গেছে, এক কাপ বা প্রায় ২৪৫ গ্রাম সেদ্ধ মিষ্টি কুমড়ায় মাত্র ৪৯ ক্যালরি থাকে। এতে প্রোটিন, ফাইবার এবং কার্বোহাইড্রেটের চমৎকার সমন্বয় রয়েছে। মিষ্টি কুমড়ায় থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডে বাকি অংশ পড়ুন...
ভালো তরমুজ কেনা বেশ কষ্টসাধ্য। দেখেশুনে তরমুজ কেনার পরেও ঠকে যান অনেকেই।
তাই তরমুজ কেনার আগে জেনে রাখুন ৭ পরামর্শ।
১. ফিল্ড স্পট বা গ্রাউন্ড স্পট দেখে নিন:
লাল মিষ্টি তরমুজ চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ‘ফিল্ড স্পট’ বা ‘গ্রাউন্ড স্পট’ দেখে নেওয়া। তরমুজের যে অংশ দীর্ঘদিন মাটির ওপর থাকে, সেই অংশ হলুদ হয়ে যায় এবং একেই বলে ফিল্ড স্পট বা গ্রাউন্ড স্পট। তরমুজ কেনার আগে এই হলদেটে দাগ আছে কি না, তা দেখে নিন। বড় হলুদ দাগ থাকা মানে তরমুজটি ঠিকমতো পেকে যাওয়ার পর জমি থেকে ওঠানো হয়েছে।
২. তরমুজ ভারী কি না দেখুন:
তরমুজটি হাতে নিয়ে দেখুন, তা ভারী বাকি অংশ পড়ুন...
সম্প্রতি ইরান যুদ্ধ একটি বড় সমস্যাকে সবার সামনে এনেছে। সেটা হলো, বিশ্ব বাণিজ্য অল্প কিছু সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল, যেগুলোকে প্রায়ই ‘সরু পথ’ বলা হয়ে থাকে।
নিম্নে বিশ্ব বাণিজ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলো সম্পর্কে এবং সেগুলো বাধাগ্রস্ত হলে সম্ভাব্য কি ধরনের ঝুঁকি হতে পারে সে বিবরণ তুলে ধরা হলো-
(১) হরমুজ প্রণালি:
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত জ্বালানি পথ হলো হরমুজ প্রণালি। এটি পারস্য উপসাগরকে ওমান সাগরের সঙ্গে যুক্ত করেছে। সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় ৩৯ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাসের ১৯ শ বাকি অংশ পড়ুন...
আড়াই বিঘা জমিজুড়ে মরিচখেত। প্রথম দেখলে খানিকটা ভড়কে যেতেই হয়। কারণ, প্রতিটি গাছে ঝুলছে ১২-১৬ ইঞ্চি লম্বা মরিচ। ভার রক্ষায় প্রতিটি গাছেই দেওয়া হয়েছে ছোট ছোট খুঁটি। এমন মরিচখেত দেখা গেলো গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়েতখারচালা গ্রামে।
এক চীনা উদ্যোক্তার পরিশ্রমের ফসল এই মরিচ। মরিচের নাম ‘চাপাই-কোপাই’। এ মরিচ ইন্দোনেশিয়ায় বেশ জনপ্রিয়। আর চায়েনিজ রেস্তোরাঁগুলোতে রয়েছে এই মরিচের ব্যাপক চাহিদা।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, পাকা সড়কের পাশে সমতল জমিতে সারিবদ্ধভাবে লাগানো মরিচের গাছগুলোতে প্রচুর মরিচ ঝুলে বাকি অংশ পড়ুন...












