ফেলে দেওয়া কলাগাছ থেকে পুষ্টিকর গো খাদ্য
, ০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৮ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৩ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
গাইবান্ধার সুন্দরগঞ্জের চরাঞ্চলে গোখাদ্য উৎপাদনে নতুন এক সম্ভাবনার জন্ম দিয়েছে ফেলে দেওয়া কলাগাছের কা-। বহুদিন ধরে যেসব কা- কৃষকের বাড়ির পাশে পচে নষ্ট হতো, এখন সেই অব্যবহৃত অংশ থেকেই তৈরি হচ্ছে গরুর জন্য উন্নতমানের খাদ্য। খরচ কম, পুষ্টিগুণ বেশি হওয়ায় এটি ইতোমধ্যে খামারিদের মধ্যে ভালো সাড়া ফেলেছে।
চর চরিতাবাড়ি গ্রামের আইয়ুব খান এ উদ্যোগের পথিকৃৎ। কৃষি উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার করে তিনি বাড়ির উঠোনেই কলাগাছের কা- প্রক্রিয়াজাত করে তৈরি করছেন সাইলেজ ও হেলেজ-যা বড় খামারগুলোতে অনেক আগে ব্যবহৃত হলেও গ্রামে এই পদ্ধতিটি নতুন।
সরেজমিনে আইয়ুব খানের বাড়িতে গেলে দেখা যায়, উঠানজুড়ে সারিবদ্ধভাবে শুকানো হচ্ছে কাটা কলাগাছের টুকরো। ঘরের ভেতরে চলছে যান্ত্রিকভাবে কাটাকাটির কাজ। পাশে পরিবারের সবাই মিলে ব্যস্ত সময় পার করছেন।
আইয়ুব খান বলেন, অল্প খরচে মানসম্মত খাদ্য তৈরি হচ্ছে। প্রতি কেজি হেলেজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি করি। শুধু নিজের গরুই নয়, আশপাশের খামারিরা নিয়মিত নিয়ে যান। সংরক্ষণ সুবিধা থাকায় বন্যা মৌসুমে এটি আরও বেশি কাজে দেয়।
২০২২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালনের (বাকৃবি) পশুবিজ্ঞান বিভাগের গবেষক দল কলাগাছের অতিরিক্ত বর্জ্যকে পুষ্টিকর খাদ্যে রূপান্তরের প্রযুক্তি উদ্ভাবন করে।
গবেষণায় দেখা যায়, এক টন কলা উৎপাদনে প্রায় দুই টন বর্জ্য তৈরি হয়। এই বর্জ্য পরিবেশে ফেলে রাখলে দূষণ বাড়ে। তাই সেই বর্জ্যকে সম্পদে পরিণত করতেই নতুন প্রযুক্তির ব্যবহার শুরু হয়, যা এখন সুন্দরগঞ্জে বাস্তবায়ন করছেন আইয়ুব।
উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে আইয়ুব খান বলেন, প্রথমে কলা গাছের কা- কেটে রোদে শুকিয়ে আর্দ্রতা কমানো হয়। এরপর গুড়, ভূষি ও লবণ মিশিয়ে বায়ুরোধী ড্রামে রাখা হয় ১-২ সপ্তাহ। গাজন শেষ হলে আবার শুকিয়ে তৈরি হয় হেলেজ, যা দীর্ঘদিন ভালো থাকে। এই প্রক্রিয়ায় ১০০ কেজি কা- থেকে গড়ে ৬০ কেজি সাইলেজ পাওয়া যায়।
স্থানীয় কৃষক সাজু মিয়া বলেন, গরুর জন্য এমন খাবার আগে দেখিনি। গরু খায় ভালো, কাছেই পাওয়া যায় বলে সুবিধাও হয়। অল্প করে কিনে গরুকে খাওয়াচ্ছি।
সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব বলেন, হেলেজ আধুনিক খাদ্য প্রযুক্তির অংশ। যারা তৈরি করছেন তাদের আমরা উপাদানে খেসারির ডাল গুঁড়া ও ক্যালশিয়াম যোগ করার পরামর্শ দিয়েছি। এতে পুষ্টিগুণ আরও বাড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কালিয়াকৈরের ঐতিহ্য ‘ধনীর চিড়া’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ভোলা গ্রাম’ যেভাবে গুলশান হলো ১৯৭২ সালে থানা প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালে শুরু হয় বাণিজ্যিক স্থাপনা
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১০ মিনিটেই হবে ৮০ শতাংশ চার্জ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কেন দাঁড়িয়ে যায় শরীরের লোম?
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিমের কুসুমের সঙ্গে থাকা সাদা অংশটি খাওয়া কি নিরাপদ!
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












