ভূমিকম্পের কারণে সাগরের বুকে জন্ম নেয়া নারিকেল দ্বীপ
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৪ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, নারিকেল দ্বীপ (সেন্টমার্টিন)। এই দর্শনীয় দ্বীপটির জন্মরহস্য লুকিয়ে আছে এক বিশাল প্রাকৃতিক বিস্ময়ের মধ্যে। ভূতত্ত্ববিদদের গবেষণায় জানা গেছে, বর্তমান নারিকেল দ্বীপের ভৌগোলিক উপস্থিতি প্রায় ২৬৩ বছর আগে, ১৭৬২ সালে এক ভয়াবহ ভূমিকম্পের ফলশ্রুতিতে জন্ম নেয়। সেই বছরের ২রা এপ্রিলের ওই ভূমিকম্প সাগরের তলদেশে বিশাল পরিবর্তন ঘটায়।
বিজ্ঞান বিষয়ক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, নারিকেল দ্বীপের সৃষ্টির পেছনে রয়েছে ভারত ও মিয়ানমার প্লেটের সংযোগস্থলে থাকা এক বিশাল প্লেটচ্যুতি অঞ্চল। ঐতিহাসিক নথি এবং আধুনিক ভূতাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী, ভূমিকম্পটি রিখটার স্কেলে প্রায় ৮.৫ বা তারও বেশি মাত্রার ছিলো। এটি ইতিহাসের অন্যতম শক্তিশালী কম্পন হিসেবে বিবেচিত। ভূমিকম্পের রাতেই চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছিলো।
এই প্রলয়ঙ্করী কম্পনের ফলে সমুদ্রের তলদেশে প্রচ- চাপ তৈরি হয়, যা ভৌগোলিকভাবে ‘ভূমিকম্পজনিত সহ-উত্থান’ হিসেবে চিহ্নিত। সমুদ্রের নিচে থাকা তলদেশের বৃহৎ অংশ স্থায়ীভাবে উপরে উঠে আসে। এর ফলে নারিকেল দ্বীপ এবং টেকনাফের পূর্বের ডুবো চরগুলো সমুদ্রপৃষ্ঠের উপরে স্থায়ী ভূখ- হিসেবে জেগে ওঠে।
ভূতাত্ত্বিক গবেষণা এবং কার্বন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছে, নারিকেল দ্বীপ সেই রাতে প্রায় ১০ ফুট উচ্চতায় উপরে উঠে এসেছিলো। দ্বীপে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে উঠে আসা মৃত প্রবালের স্তরই এই উত্থানের সবচেয়ে দৃঢ় প্রমাণ। এই প্রবালগুলো আগের দিকে পানির নিচে ছিলো, কিন্তু ভূমিকম্পের কারণে হঠাৎ উঠে আসায় মারা যায়। এর মাধ্যমে নিশ্চিত হয় যে, ১৭৬২ সালের আগে এই অঞ্চলটি স্থায়ী স্থলভূমি ছিলো না।
গবেষকরা জানান, এই প্রাকৃতিক বিপর্যয় কেবল নারিকেল দ্বীপকে নতুন ভূখ- দেয়নি; পুরো উপকূলীয় অঞ্চলের ভৌগোলিক মানচিত্রকেও পাল্টে দিয়েছে। এছাড়া ওই ভূমিকম্পের ফলে ভয়াবহ সামুদ্রিক পানিচ্ছ্বাসও সৃষ্টি হয়েছিলো, যা বিপুল প্রাণহানি ঘটিয়েছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












