আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের হুথি স্বাধীনতাকামীদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে লোহিত সাগর উপকূলবর্তী দুটি প্রদেশে সম্ভাব্য ঝুঁকির সতর্কতা জারি করেছে সউদী আরব।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (২৫ জুলাই) স্থানীয় সময় ভোরে, ইয়ানবু ও জাজান প্রদেশে এই সতর্কতা জারি করে দেশটির সিভিল ডিফেন্স বিভাগ। তবে কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানিয়ে সতর্কতা প্রত্যাহার করা হয়।
সতর্কতা জারির সময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে সউদী সিভিল ডিফেন্স জানায়, ‘সম্ভাব্য ঝুঁকি কেটে গেছে।’ তবে কী ধরনের হুমকি ছিলো বা এà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসানীতি কঠোর করেছে চারটি দেশ। ইরান, বলিভিয়া, কেপ ভার্দে ও নিকারাগুয়া ভারতীয় নাগরিকদের দেওয়া ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসার সুবিধা বাতিল বা সীমিত করেছে। ফলে আগে এসব দেশে তুলনামূলক সহজে প্রবেশ করা যেতো, এখন সেখানে আগাম অনুমোদন বা ভিসা সংগ্রহ বাধ্যতামূলক হয়ে উঠছে।
ইরান ২০২৫ সালের নভেম্বর থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি কর্মসূচি স্থগিত করেছে। ফলে দেশটিতে যেতে হলে এখন আগেই ভিসা নিতে হবে।
একই পথে হেঁটেছে বলিভিয়াও। দেশটি অন-অ্যারাইভাল ভিসা ব্যবস্থা বাতিল কর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শহীদ হওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জোরালো হুঁশিয়ারি দিয়েছে ইরান। এরপরই মার্কিন-ইস্রো সন্ত্রাসী ড্রাম্প-নিয়াহুসহ ১৩ সন্ত্রাসীর ছবি প্রকাশ করেছে ইরানি পত্রিকা হামশাহরি।
হামশাহরি এটিকে ‘হিট লিস্ট’ বা হত্যার লক্ষ্য তালিকা হিসেবে প্রকাশ করেছে। পত্রিকাটির দাবি, এই তালিকায় রয়েছে আয়াতুল্লাহ আলি খামেনি শহীদ হওয়ার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের নাম। খবর ওয়াইনেট নিউজের।
ছবিতে দুই বিশ্ব সন্ত্রাসী ড্রাম্প-নিয়াহুকে কমলা রঙের কারাগারের পোশাকে দেখা যায়à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে কয়েকটি অঞ্চল। আগুনের বিস্তার ঠেকাতে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা থেকে অসংখ্য অধিবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, স্পেনের রাজধানী মাদ্রিদের আশপাশেও দাবানল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সানচেজ সরকার।
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের কারণে প্রায় ২ লাখ মানুষকে নিরাপদ দূরত্বে সরে গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের প্রতি সন্ত্রাসী মার্কিন সমর্থন কমতে থাকায় বিষয়টি দখলদার এ অবৈধ শক্তিকে অত্যন্ত উদ্বিগ্ন করে তুলেছে।
পলিটিকো একটি প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে দখলদার ইসরায়েলের প্রতি রাজনৈতিক সমর্থন কমে আসা নিয়ে ইসরায়েল এবং তাদের মার্কিন সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক উভয় দলের কাছ থেকে আসা নজিরবিহীন সমালোচনার ঢেউয়ের মধ্যে এই সমর্থনে ধস নামার কথা জানানো হলো।
প্রতিবেদন অনুসারে, ইসরায়েল ইহুদিবাদী লবি এবং বিভিন্ন সংগঠনের সাহায্যে এই সমর্থন কমে আসা রোধের জন্য বিà বাকি অংশ পড়ুন...
ইসরায়েলের অবিস্ফোরিত বোমা দিয়ে বিশেষ প্রকৌশলে তাদেরই সামরিক যান ধ্বংস করেছেন যোদ্ধারা। বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবের রাজ পরিবারের আরও এক সদস্য ও যুবরাজ আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ বিন জালাই আল সৌদকে গত বছর লন্ডনের একটি ফ্লাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
মাত্র ২৯ বছর বয়সী এ যুবরাজের মৃত্যু ওই সময় অনেক প্রশ্নের জন্ম দেয়। অবশেষে দীর্ঘ তদন্তের পর জানা গেছে ব্যাপকহারে মদ্যপান ও নেশাদ্রব্য সেবনের কারণে হার্ট অ্যাটাকে এই যুবরাজের মৃত্যু হয়েছে।
তাকে ফ্লাটের বাথরুম থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছিলো।
২০২৫ সালের ২৫ নভেম্বর লন্ডনের ম্যারিয়ট হোটেল কেনসিংটোন থেকে আব্দুল্লাহ বিন ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়।
পরীক্ষঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সামাজিক কর্মী সোনম ওয়াংচুক ২৬ দিনের অনশন শেষ করলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি (সিজেপি)।
গতকাল জুমুয়াবার দেশব্যাপী মিছিলের কর্মসূচি ঘোষণা করে দলটি জানায়, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদ এবং তাদের দাবিগুলোর পক্ষে জনসমর্থন গড়ে তুলতেই এই কর্মসূচি পালন করা হচ্ছে।
সিজেপির প্রতিষ্ঠাতা এক পোস্টে বলেছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে।
দেশব্যাপী মিà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজা শহরের এক ক্লান্ত-শ্রান্ত ফুটপাতের সংকীর্ণ কোণ। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপের মাঝে বসে আছেন ষাটোর্ধ্ব আলহাজ রাফাত জাবের। তাঁর কোলের ওপর পোড়া প্রচ্ছদ আর ছিন্নভিন্ন কিছু কাগুজে পাতা। হাত দুটো অতি পরম মমতায় পাতাগুলোকে কুড়িয়ে একত্র করছে; যেন ইট-পাথরের নিচে চাপা পড়া কোনো হারিয়ে যাওয়া স্মৃতিকে নতুন করে প্রাণ দেওয়ার ব্যাকুল চেষ্টা!
গাজার কোনো সজ্জিত ছাপাখানা বা আধুনিক বাইন্ডিং ওয়ার্কশপ এখন আর নেই। কিন্তু সেখানেই সূচনা হয়েছে এক ভিন্ন ধাঁচের পুনর্গঠনের গল্প। বোমা হামলায় গুঁড়িয়ে যাওয়া মসজিদ আর ধ্বংসপ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চীনে রেকর্ড সংখ্যক স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থী এমন এক সময়ে কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রারম্ভিক স্তরের চাকুরিগুলো গ্রাসের ঝুঁকি তৈরি করছে আর এ পরিস্থিতিতে চলতি বছর তরুণদের মধ্যে বেকারত্ব তিন বছরেরও বেশি সময় আগের পর্যায়ে পৌঁছে যেতে পারে।
চলতি সপ্তাহে দেশটির পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী, জুনে শহর এলাকাগুলোতে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে পরিচালিত জরিপে বেকারত্বের হার ১৪ দশমিক ৯ শতাংশ পাওয়া গেছে।
দুই বছর আগে জুনে এই বয়সীদের মধ্যে পরিচালিত জরিপে বেকারতà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো চাপের কাছে নতি স্বীকার করা হবে না। এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সেরেম্বানে ‘জেলাজাহ রাকান মুদা’ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কয়েকজন মার্কিন আইনপ্রণেতা ওয়াশিংটনকে কুয়ালালামপুরের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানালেও মালয়েশিয়া তার নীতিগত অবস্থান থেকে সরে আসবে না।
আনোয়ার সম্প্রতি বলেছিলেন, দ্বৈত নাগরিকত্বধারী কোন বাকি অংশ পড়ুন...












