‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
, ১০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৫ জুলাই, ২০২৬ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো চাপের কাছে নতি স্বীকার করা হবে না। এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সেরেম্বানে ‘জেলাজাহ রাকান মুদা’ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কয়েকজন মার্কিন আইনপ্রণেতা ওয়াশিংটনকে কুয়ালালামপুরের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানালেও মালয়েশিয়া তার নীতিগত অবস্থান থেকে সরে আসবে না।
আনোয়ার সম্প্রতি বলেছিলেন, দ্বৈত নাগরিকত্বধারী কোনো ইসরায়েলিকে মালয়েশিয়ায় বসবাস করতে পাওয়া গেলে তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে।
এ বিষয়ে তিনি বলেন, মালয়েশিয়ার এই নীতি আন্তর্জাতিক আইনের কোনো লঙ্ঘন নয়। এটি কয়েক দশক ধরে অনুসরণ করা হচ্ছে।
মার্কিন আইনপ্রণেতাদের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী আনোয়ার বলেন, ‘তারা দাবি করেছেন, মালয়েশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং অন্যান্য দেশের অধিকারকে অসম্মান করছে। এটি সম্পূর্ণ হাস্যকর। বহু দশক ধরে আমাদের নীতি হলো- ইহুদিদের নয়, বরং ইসরায়েলি নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা। কারণ তারা ফিলিস্তিন ও গাজায় হত্যা, দখলদারিত্ব, নিপীড়ন ও উপনিবেশ স্থাপনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উল্লেখ করেন, অনেক দেশই ইসরায়েলিদের প্রবেশে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করেছে, কিন্তু মার্কিন আইনপ্রণেতারা সম্ভবত সে বিষয়ে অবগত নন।
তিনি বলেন, তারা সাম্প্রতিক বৈশি^ক পরিস্থিতি সম্পর্কে অবহিত নন। অনেক দেশই ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। আর মালয়েশিয়া তো বহু দশক ধরেই এ নীতি অনুসরণ করে আসছে।
মালয়েশিয়ার অবস্থান ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, প্রথমত, তাদের বুঝতে হবে মালয়েশিয়া একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। ইসরায়েলের বিরুদ্ধে আমাদের অবস্থান তাদের দখলদারিত্ব, নিপীড়ন ও প্রতিদিন ফিলিস্তিনিদের হত্যাকা-ের কারণেই।
দখলদারদের বিরুদ্ধে এভাবেই বিধ্বস্ত ভবনের বিভিন্ন অবস্থানে থেকে সাহসিকতার সাথে যুদ্ধ চালিয়েছেন বীর যোদ্ধারা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যেভাবে সিআইএ’র গোপন স্থাপনায় নিখুঁত হামলা চালাচ্ছে ইরান
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের রেকর্ড ভাঙলো হামের প্রাদুর্ভাব, বাড়ছে ঝুঁকি
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরমাণু প্রকল্পের সরঞ্জাম দুর্গম পিকাক্স পর্বতে স্থানান্তর করছে ইরান
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রই দায়ী -গালিগাফ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টানা পাঁচ মাসের হামলার পরও ইরানের শক্তি যেভাবে অটুট আছে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদারদের সামরিক যান টার্গেটের প্রামাণ্য চিত্র। প্রকাশ করেছিলেন আল-কাসসাম ব্রিগেড।
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)