আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইল শুধু সামরিক সংকটই নয়, তার ইতিহাসের সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটও পার করছে।
বাজান গ্রুপ ইসরাইলের বৃহত্তম তেল শোধনাগার কোম্পানি। ইরানের হামলায় এই কোম্পানির শোধনাগারগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
শেভরন কোম্পানি দেশটির ৪০% গ্যাস উৎপাদন করে। ইরানের হামলায় ইসরাইলে তাদের গ্যাসক্ষেত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বেজেক গ্রুপ ইসরাইলের বৃহত্তম টেলিকমিউনিকেশন কোম্পানি। গাজা যুদ্ধে এই কোম্পানির ২০২৪ সালে ১৪.৫ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এছাড়াও, যুদ্ধ শুরুর পর থেকে এটি বারবা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
নাইজেরিয়ায় সক্রিয় আইএস, দেশটির স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী লাকুরাওয়া এবং ডাকাত গ্যাংগুলোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দেশটিতে বিমান অভিযান চালিয়েছে মার্কিন বিমানবাহিনী। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় সোকোতোতে পরিচালনা করা হয়েছে এ অভিযান।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলার মুখপাত্র দানিয়েল বিওয়ালার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। বিওয়ালা জানিয়েছেন, নাইজেরিয়ার সরকারের সম্মতিক্রমে বৃহস্পতিবার ও জুমুয়াবার এ অভিযান পরিচালিত হয়েছে।
এএফপিকে তিনি বলেছেন, “আইএস, লাকুরাওয়া ও ডাকাত গ্যাংগুলোকে লক্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
একদিকে যুদ্ধের ভয়াবহতার কারণে ধ্বংসস্তূপ অপরদিকে বৈরী আবহাওয়া গাজার পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। গত শনিবার গাজা উপত্যকাজুড়ে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাস বয়ে গেছে। ২০২৩ সালের শেষের দিক থেকেই অনেক পরিবার তাঁবুতে বসবাস করছে।
কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে যে, এই উপত্যকায় তাপমাত্রা কমে যাওয়া, বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে লোকজন চরম দুর্ভোগে পড়েছেন।
গাজা সিটিতে বসবাসরত বাস্তুচ্যুত ফিলিস্তিনি মোহাম্মদ মাসলাহ তাঁবু থেকে আল জাজিরাকে বলেন, সেখানে থাকা ছাড়া তাদের আর কোনো উপায় নেই।
দেইর আল-বালাহতে, উত্তর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন যে, সন্ত্রাসী ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ মিলে ইরানের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’ চালাচ্ছে। এই মন্তব্য তিনি করেছেন গত শনিবার (২৭ ডিসেম্বর)। যখন সন্ত্রাসী নেতানিয়াহু শিগগিরই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটন সফরে যাচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা গতকাল রোববার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
পেজেশকিয়ান বলেন, “আমার মতে, আমরা এখন আমেরিকা, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে লিপ্ত। তারা চায় না আমাদের দেশ স্বায়ত্তশাসিতভাবে নি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রাশিয়ার পূর্বদিকে অবস্থিত একটি এলাকা ইয়াকুতিয়া। সম্প্রতি এই অঞ্চলে তাপমাত্রা ব্যাপকভাবে নিম্নমুখী হয়েছে। এ এলাকায় তাপমাত্রা মাইনাস ৫৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে।
এছাড়া বিশ্বের সবচেয়ে শীতল বড় শহর ইয়াকুৎস্কে তাপমাত্রা মাইনাস ৪৫ থেকে মাইনাস ৫০ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এসব এলাকার ৩ লাখ ৫৫ হাজার বাসিন্দা তীব্র শীতের মধ্যে দিন যাপন করছে।
ভারী তুষারপাত এবং হাড় কাঁপানো ঠান্ডা বাতাসের কারণে স্থানীয়দের দৈনন্দিন জীবন ব্যাহত হয়েছে। ঠান্ডা থেকে রক্ষা পেতে বাইরে অবস্থান করার সময় সীমিত করে মাত্র ৩০ মিনিট করা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরাইলি বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে বীর যোদ্ধারা নিয়মিত প্রতিরোধ চালিয়ে আসলেও তার মধ্যেই ফিলিস্তিনিরা তাদের এলাকায় নিয়মিত পবিত্র দ্বীনি শিক্ষা জারি রেখেছিলেন। জানা গেছে এ যুদ্ধাবস্থার মধ্যেই গাজা উপত্যকায় ৫০০ ফিলিস্তিনি পবিত্র কুরআন শরীফ মুখস্ত করেছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গাজা সিটির আল-শাতি শরণার্থী শিবিরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মাননা জানানো হয়।
এক প্রতিবেদনে টিরআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর আয়োজনে এ অনুষ্ঠানে হিফজ সম্পন্ন করা স বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব সাইয়্যেদ আব্দুল মালিক বদর উদ্দিন আল-হুথি তার এক বক্তৃতায় বলেন, ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকার আগ্রাসন আমাদের জাতি এবং সেনাবাহিনীকে গাজার প্রতি সমর্থন অব্যাহত রাখতে বাধা দেওয়ার জন্যই পরিচালিত হয়েছিল, কিন্তু তারপরও তা ব্যর্থ হয়েছে। আমেরিকা, সকল ধরণের অস্ত্রসহ, ফিলিস্তিনি জনগণকে সহায়তা করার জন্য আমাদের সেনাবাহিনীর সামরিক অভিযান বন্ধ করতে পারে নি। যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত ছিল এবং ভবিষ্যতেও আমেরিকা এটি বন্ধ করতে পারবে না।
বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবের পবিত্র মক্কায় কা’বা শরীফ সংলগ্ন গ্রান্ড মসজিদ থেকে লাফিয়ে আত্মহত্যা চেষ্টাকারীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন নিরাপত্তারক্ষী রায়ান বিন সাঈদ বিন ইয়াহিয়া আল-আহমেদ। গত বৃহস্পতিবার ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। তখন নিচে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন রায়ান।
ওই ব্যক্তি যখন মসজিদের ওপরের তলা থেকে লাফ দেন তখন তাকে ধরে ফেলার চেষ্টা করেন রায়ান। এতে তিনি আহত হন। ওই সময় আত্মহত্যা চেষ্টাকারী ও তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়।
এই নিরাপত্তারক্ষীকে দেখতে গত জুমুয়াবার হাসপাতালে যান সৌদির স্বরাষ্ট্রম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার সউদীর নেতৃত্বাধীন জোটের কাছে সামরিক সহায়তা চেয়েছে। সরকার জানিয়েছে, সাধারণ মানুষকে সুরক্ষা ও দেশটিতে স্থিতিশীল শান্তি ফেরাতে এই সহায়তা অপরিহার্য। গত জুমুয়াবার (২৬ ডিসেম্বর) প্রেসিডেন্ট রাশেদ আল-আলিমি এ দাবির কথা প্রকাশ্যে জানিয়েছেন।
২০১৫ সালে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির অর্ধেক অঞ্চল দখল করে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। বাকি অংশে নিয়ন্ত্রণ ছিলো ইয়েমেনি প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) হাতে, যাদেরকে আন্তর্জাতিকভাবে দেশটির সরকার হিসেবে স্বীকৃতি দেও বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চলতি বছরে বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে সউদী আরব। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাতে গতকাল শনিবার এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালে বিশ্বের ৮১টি দেশ থেকে মোট ২৪ হাজার ৬০০ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছে সউদী আরব, যেখান থেকে একাই ফেরত পাঠানো হয়েছে প্রায় ১১ হাজার ভারতীয় নাগরিক।
চলতি বছরের আরেকটি আলোচিত ঘটনা ছিলো যুক্তরাষ্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান মন্তব্য করেছেন যে, ফিলিস্তিনিদের মতো তুরস্কও বিশ্বাস করে গাজা ধ্বংসস্তূপের মধ্য থেকেই আবার ঘুরে দাঁড়াবে। গত জুমুয়াবার ইস্তাম্বুলে ‘কালানলার (দ্য রেমন্যান্টস) প্যালেস্টাইন এক্সিবিশন’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ক্যালিয়ন ফাউন্ডেশন ও তুর্কি রেড ক্রিসেন্টের যৌথ আয়োজনে এই বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে এমিনে এরদোয়ান বলেন, ‘মাত্র ৩৬৫ বর্গকিলোমিটার আয়তনের গাজা আজ ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী, সবচেয়ে নিষ্ঠুর ও সবচেয়ে পদ্ধতিগত গণ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের ভূখ-ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধের মার্কিন আহ্বান এবং ওয়াশিংটনের প্রস্তাবিত ‘বন্ধুত্বের হাত’ গ্রহণের প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। গত বুধবার (২৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের এক দূতের মন্তব্যের জবাবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, কূটনীতির আবরণে ইরানকে আসলে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যা কোনোভাবেই একটি সুস্থ আলোচনার পরিবেশ হতে পারে না। খবর ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দে বাকি অংশ পড়ুন...












