নিজস্ব প্রতিবেদক:
ঢাকার রাস্তায় শৃঙ্খলা আনতে চালু করা হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) সংবলিত ক্যামেরা। সড়কে আইন ভাঙলে সয়ংক্রিয়ভাবে মামলা দিতে পারবে এই সিস্টেম। শুধু যানবাহনই নয়, ট্রাফিক আইন ভঙ্গকারী পথচারীদের গতিবিধিও নজরদারিতে রাখা যাবে এর মাধ্যমে। এমন এআই সিগন্যাল সিস্টেম বসানো হয়েছে গুলশান-২ সিগন্যালে যা রাজধানীর আরও ৬টি পয়েন্টে বসানো হবে বলে জানিয়েছে উত্তর সিটি করপোরেশন।
দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানান, লালবাতি জ্বলা অবস্থায় সাদা দাগ স্পর্শ করলেই সয়ংক্রিয়ভাবে হবে মামলা। গাড়ির লাইসেন্স ও মেয়াদ না থাকলেও ধরা পড়বে ক্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে লাগামহীন দ্রব্যমূল্যের অস্থিরতার মধ্যেই আসন্ন রমজান মাসে লিটার ১০ টাকায় দুধ বিক্রির ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জের খামার ব্যবসায়ী এরশাদ উদ্দিন। প্রতিবছরই রমজানে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেন এ ব্যবসায়ী। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।
গত রোববার (৩ মার্চ) রাতে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এরশাদ উদ্দিন লিখেন, রমজানে প্রতিদিন যে কেউ আমার খামার থেকে ১০ টাকা লিটার দরে সর্বোচ্চ ১ লিটার দুধ কিনতে পারবেন।
তিনি লিখেন, আলহামদুলিল্লাহ আসছে রমজান, প্রতি বছরের মতো এবারও ১০ টাকা কেজি দরে বাকি অংশ পড়ুন...
উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় প্রায় এক লাখ বছর আগের মানুষের পদচিহ্ন পেয়েছে প্রতœতাত্ত্বিকেরা। সেখানকার লারাচে উপকূলে মানুষের ৮০টির বেশি পদচিহ্ন পাওয়া গেছে।
বৈজ্ঞানিক সাময়িকী নেচারে গত জানুয়ারিতে এ নিয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। এই গবেষণার নেতৃত্বে ছিল ফ্রান্সের বোঁতানিয়া সুঁদ বিশ্ববিদ্যালয়। আর গবেষক দলে ছিলো মরক্কো, স্পেন, ফ্রান্স ও জার্মানির প্রতœতাত্ত্বিকেরা। ধারণা করা হচ্ছে, উত্তর আফ্রিকায় এটাই এখন পর্যন্ত সবচেয়ে প্রাচীন মানুষের অস্তিত্ব আবিষ্কারের ঘটনা।
প্রতœতাত্ত্বিকেরা ধারণা করছে, ওই পদচিহ্নগুলো পা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সস্তায় পুষ্টির ভান্ডার বলতে যে সবজিদের বোঝায় সেগুলির মধ্যে অন্যতম হল শিম। এতটাই এই গুণ, যে একে বলা হয় সুপারফুড।
ব্লাড সুগারের মতো অসুখের ক্ষেত্রে শিম অত্যন্ত উপকারী। শিমের গ্লাইসেমিক ইনডেক্স খুব কম। তাছাড়া এতে প্রচুর প্রোটিন এবং ফাইবার আছে। তাই রোগীর ডায়েটে এই সবজি রাখতে ভুলবেন না।
স্যাচিওরেটেড ফ্যাট, কোলেস্টেরল ও সোডিয়াম বেশ কম এই সব্জিতে। প্রচুর পরিমাণে আছে প্রোটিন, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক, কপার ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ।
এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের আশঙ্কাও কমায় শিমের গুণ। ভিটা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গণপূর্ত অধিদপ্তরের পরিচ্ছন্নতাকর্মী কামাল হোসেন। থাকেন রাজধানীর মিন্টো রোডের ২৯ নম্বর বাড়িটি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার জন্য নির্ধারিত সরকারি বাসভবন। তবে দুই দশকের বেশি সময় ধরে এ বাড়িতে বিরোধীদলীয় কোনো নেতা ওঠেননি।
বিরোধীদলীয় নেতা না থাকলেও বাড়িটির ভেতরের আধপাকা টিনশেড ঘরে অন্তত ৩০ জন বসবাস করছেন। তারা সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করেন।
ঢাকার অন্যতম নিরাপদ এলাকা মিন্টো রোড। মন্ত্রিপাড়া বলেও পরিচিত এটি। গণপূর্ত অধিদপ্তরের তথ্যমতে, ব্রিটিশ আমলে আড়াই একর জায়গার ওপর বাড়িটি (২৯ নম্বর বাড়ি) করা হয় তখনক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ সড়কের গাউসিয়া টুইন পিক ভবনে একটি রুফটপ রেস্তোরাঁ ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া ওই ভবনের ১২টি রেস্তোরাঁ সিলগালা করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, ভবনটিতে অফিস করার অনুমতি থাকলেও রেস্তোরাঁ করার অনুমতি ছিল না। গত ২৩ মে রাজউক এই ভবন পরিদর্শনে এসে নোটিশ দিয়েছিল।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজউকের অঞ্চল-৩-এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার এই অভিযান পরিচালনা করেন।
রুফটপের রেত্রো লাইফ কিচেন নামের রেস্তোরাঁটি ভেঙে ফেলা হয়েছে। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পবিত্র রমজান উপলক্ষে আগামী ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারকে ১৫ টাকা দরে দেড় লাখ টন চাল বিতরণ করা হবে বলে জানিয়েছে খাদ্যমন্ত্রী সাধন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়।
খাদ্যমন্ত্রী বলে, খাদ্যবান্ধব কর্মসূচি ১ মার্চ থেকেই লিফটিং (ডিলারদের চাল উঠাতে) করতে বলেছি। ১ থেকে ২০ মার্চ পর্যন্ত আমাদের একটি সিদ্ধান্ত ছিল। সেটি কমিয়ে ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন খাদ্য বি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মাদকবিরোধী প্রচারণা জোরদার করার অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত শেষে মাদকবিরোধী বক্তব্য দেয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মাউশির সহকারী পরিচালক তপন কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, স্কুল, কলেজসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণা জোরদার করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মাদকবিরোধী সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার উদ্যোগ গ্রহণ করবেন। এ নির্দেশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে অগ্নিঝুঁকিপূর্ণ ভবনের দৃশ্যমান স্থানে সাইনবোর্ড টাঙানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ ছাড়া রাজধানীর সব ভবনে অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা আছে কি না, তা খতিয়ে দেখতে কমিটি গঠন করে দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে আইন অনুসারে পদক্ষেপ না নেওয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
তদন্ত কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের একজন পরিচালক, বুয়েটের একজন প্রতিনিধি ও রাজউকের প্রতিনিধি থাকবে। কমিটিকে চার বাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদদাতা:
শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাওয়ার সম্ভাবনা নেই। এটিই দলীয় সিদ্ধান্ত। যারাই দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে তাদেরকে অতীতের মতই দল থেকে বহিষ্কার করা হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বগুড়ার শেরপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
পুলিশের গ্রেপ্তার এড়াতে পালিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তদের হাতে নিহত বিএনপি নেতা আব্দুল মতিনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে শেরপুর যান রুহুল কবির রিজভী। সেই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের দলের ভারপ্রাপ বাকি অংশ পড়ুন...












