রাজধানীতে বসছে ২৪ অস্থায়ী পশুর হাট, আফতাবনগরে ‘অনিশ্চিত’
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি:, ৩০ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
প্রতি বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে উৎসবের আবহ বিরাজ করে। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে হাটে পশু দেখতে এবং কিনতে যান। আর এসব হাট থেকে প্রচুর রাজস্ব পায় ডিএনসিসি ও ডিএসসিসি।
এবছর ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২৪টি অস্থায়ী পশুর হাট বসানোর পরিকল্পনা করছে ঢাকার দুই সিটি করপোরেশন। এরই মধ্যে পৃথক ১২টি স্থানে পশুর হাটের ইজারায় দরপত্র আহ্বান করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অন্যদিকে আরও ১২টি অস্থায়ী হাট ইজারায় দরপত্র ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এছাড়া ডিএনসিসির গাবতলী ও ডিএসসিসির সারুলিয়া স্থায়ী পশুর হাটেও কোরবানির পশু বিক্রি করা হবে। ঈদের দিনসহ মোট পাঁচদিন হাট বসবে রাজধানীতে।
এদিকে আফতাবনগরে হাট বসবে কি না, তা নিয়ে হিসাব কষছে ডিএসসিসি। কারণ, গত বছর উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে আফতাবনগরে পশুর হাট বসানোর ইজারা কার্যক্রম স্থগিত করা হয়।
ডিএনসিসি এলাকার পশুর হাট :
গত ৯ এপ্রিল ১২টি হাটের নাম উল্লেখ করে দরপত্র আহ্বান করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
হাটগুলো হলো- খিলক্ষেত বাজার সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গা (সরকারি মূল্য এক কোটি ৫১ লাখ টাকা), মিরপুর সেকশন-৬ এর ইষ্টার্ণ হাউজিংয়ের খালি জায়গা (এক কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ৮৫৮ টাকা), মিরপুর কালশী বালুর মাঠের (১৬ বিঘা) খালি জায়গা (৩০ লাখ টাকা), ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউ সংলগ্ন খালি জায়গা (এক কোটি ১৩ লাখ ৫ হাজার ৯০০ টাকা), মেরুল বাড্ডা কাঁচাবাজার সংলগ্ন খালি জায়গা (১৪ লাখ টাকা), ২৩ নম্বর ওয়ার্ডের পূর্ব হাজীপাড়ার ইকরা মাদরাসার পাশের খালি জায়গা (১৩ লাখ ৫০ হাজার);
মোহাম্মদপুরের বছিলার ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা (এক কোটি ৯৬ লাখ ২০ হাজার ৪৫৬ টাকা), উত্তরা দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা (আট কোটি ৩০ লাখ ৩৩ হাজার ৩৩৪ টাকা), ভাটুলিয়া সাহেব আলী মাদরাসা থেকে ১০ নম্বর সেক্টর রানাভোলা অ্যাভিনিউ সংলগ্ন উত্তরা রানাভোলা সুইচ গেট পর্যন্ত খালি জায়গা (৮৮ লাখ ২০ হাজার ৭৫০ টাকা), ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া বাজার সংলগ্ন রহমান নগর আবাসিক এলাকার খালি জায়গা (১৫ লাখ ৫ হাজার ৫০০ টাকা), খিলক্ষেতের মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়ার খালি জায়গা (৯৩ লাখ ২২ হাজার ৩৩৪ টাকা) ও ভাটারা সুতিতোলা খাল সংলগ্ন খালি জায়গা (তিন কোটি ১২ লাখ ৭৬ হাজার ৬৬৭ টাকা)।
ডিএসসিসির খসড়া তালিকায় যেসব স্থানে হাটের পরিকল্পনা রয়েছে তার মধ্যে রয়েছে- উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে নদীর পাড়ে খালি জায়গা, দনিয়া কলেজের পূর্ব পাশে ও ছনটেক মহিলা মাদরাসার পূর্ব-পশ্চিমের খালি জায়গা, ধোলাইখালে সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনালের খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গা, হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশের খালি জায়গা;
মেরাদিয়া বাজারের পূর্ব পাশে খালপাড়ের খালি জায়গা, কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পূর্ব পাশের খালি জায়গা, আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পাশের খালি জায়গা, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডের খালি জায়গা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন খালি জায়গায় ও কামরাঙ্গীরচর বেড়িবাঁধ। তবে এ তালিকা চূড়ান্ত নয়, এর মধ্যে সংযোজন-বিয়োজন হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












