মরক্কোতে মিলল এক লাখ বছর আগের পদচিহ্ন
, ২৩ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ আশির, ১৩৯১ শামসী সন , ০৫ মার্চ, ২০২৪ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় প্রায় এক লাখ বছর আগের মানুষের পদচিহ্ন পেয়েছে প্রতœতাত্ত্বিকেরা। সেখানকার লারাচে উপকূলে মানুষের ৮০টির বেশি পদচিহ্ন পাওয়া গেছে।
বৈজ্ঞানিক সাময়িকী নেচারে গত জানুয়ারিতে এ নিয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। এই গবেষণার নেতৃত্বে ছিল ফ্রান্সের বোঁতানিয়া সুঁদ বিশ্ববিদ্যালয়। আর গবেষক দলে ছিলো মরক্কো, স্পেন, ফ্রান্স ও জার্মানির প্রতœতাত্ত্বিকেরা। ধারণা করা হচ্ছে, উত্তর আফ্রিকায় এটাই এখন পর্যন্ত সবচেয়ে প্রাচীন মানুষের অস্তিত্ব আবিষ্কারের ঘটনা।
প্রতœতাত্ত্বিকেরা ধারণা করছে, ওই পদচিহ্নগুলো পাঁচজন হোমোসেপিয়েন্সের। তাদের মধ্যে শিশুরাও ছিল।
মরক্কোর প্রতœতাত্ত্বিক স্থান লিক্সাস লারাচের কিউরেটর আনাস সেদরাতি বলেন, সম্ভবত এই দলটি সমুদ্রসৈকতে খাদ্যের সন্ধান করছিল। সম্ভবত তারা জেলে অথবা সমুদ্র উপকূল থেকে শামুক-ঝিনুকের মতো বিভিন্ন জিনিসের সংগ্রাহক ছিল।
নেচার-এর নিবন্ধে বলা হয়, বিশ্বে এ পর্যন্ত ভালোভাবে সংরক্ষিত সবচেয়ে প্রাচীন মানব অস্তিত্ব চিহ্নের মধ্যে মরক্কোর উপকূলের এই পদচিহ্ন অন্যতম এবং এটি উত্তর আফ্রিকা অঞ্চলে পাওয়া সবচেয়ে প্রাচীনতম মানবচিহ্ন।
গবেষক দলের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২২ সালের জুলাইতে এক মাঠকর্মের সময় তারা এই পদচিহ্নগুলো খুঁজে পায়। একটি বৈজ্ঞানিক প্রকল্পের অংশ হিসেবে তারা সেখানকার উপকূলজুড়ে ছড়িয়ে থাকা পাথরের উৎস ও ধরন নির্ণয়ের কাজ করেছিলো।
এর আগে ২০১৭ সালে উত্তর-পশ্চিম মরক্কোয় তিন লাখ বছর আগের কিছু হোমোসেপিয়েন্সের সন্ধান পাওয়া গিয়েছিল। ওই আবিষ্কার পৃথিবীতে তত দিন পর্যন্ত জেনে আসা মানব অস্তিত্বের ইতিহাসকে আরও ১ লাখ বছর পেছনের দিকে নিয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)