নারায়ণগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জের ফতুল্লায় দেলপাড়া এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকা- ঘটেছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুর পৌনে ১২টার দিকে কুতুবপুরের পূর্ব দেলপাড়া পেয়ারা বাগান এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনে পুরো কারখানা ও ঝুটের গোডাউন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি সম্পর্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর উদ্যোক্তা ইফতেখারুল হক ২০২২ সালে সফলভাবে পচনশীল শপিং ব্যাগ উৎপাদন শুরু করেন। তার এই পচনশীল ব্যাগ পলিথিন বর্জ্যের ব্যাপক দূষণ এড়ানোর গুরুত্বপূর্ণ সমাধান হতে পারে।
দেশের বিভিন্ন অঞ্চলের কয়েকজন পরিবেশ সচেতন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠান তার পচনশীল ব্যাগ পরীক্ষামুলকভাবে ব্যবহার করেছেন। বিদেশি কয়েকজন ক্রেতাও তার পণ্যে ব্যপক আগ্রহ দেখিয়েছেন।
কিন্তু, সময়মতো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না পাওয়ায় ইফতেখারুল হক এই ব্যাগের বাণিজ্যিক উৎপাদনে যেতে পারছেন না।
বারবার আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আরব বিশ্বের বিশ্লেষক সুলতান আল-আজলোনির মতে, ইহুদিবাদের সাথে যুদ্ধের ফলাফল তাৎক্ষণিক হবে না, তবে এর ফল দীর্ঘমেয়াদে নির্ধারিত হবে।
এই ফিলিস্তিনি বিশ্লেষক মনে করেন, গাজা যুদ্ধের সময় ইহুদিবাদী প্রকল্পের দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ নিরাপত্তা ও অর্থনীতি ভেঙে পড়েছে। ইসরাইল বিষয়ে বিশেষজ্ঞ এই ফিলিস্তিনি বিশ্লেষক সুলতান আল-আজলোনি এক সাক্ষাৎকারে বলেছেন, সব লেখকই লিখেছেন ইসরাইল শব্দটি কিভাবে গণহত্যা, আন্তর্জাতিক আইন লঙ্ঘন, অপরাধ ও সহিংসতার সমার্থক হয়ে উঠেছে এবং এ সবই ফিলিস্তিনের বিজয়ের আলামত।
তিনি জোর দিয়েছেন যে বিশ্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গরম থেকে মুক্তি পেতে এক গ্লাস ডাবের পানি হতে পারে খুব ভালো অপশন। এই পানিতে রয়েছে গুরুত্বপূর্ণ সব স্বাস্থ্যকর উপাদান। ডাবের পানির কিছু স্বাস্থ্যগুণের কথা হয়তো শুনে থাকবেন।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : ডাবের পানি মূত্রনালি-সংক্রান্ত ইনফেকশন দূর করতে সাহায্য করে। এ ছাড়া নিয়মিত এই পানি পান করলে দাঁতের মাড়ির সমস্যা দূর হয়। যেসব ভাইরাসের কারণে ঠান্ডা লাগে, সেই ভাইরাস প্রতিরোধে সাহায্য করে। শরীরের টক্সিন (বিষাক্ত উপাদান) দূর করতে সাহায্য করে।
পরিপাকে সাহায্য করে : ডাবের পানিতে রয়েছে উচ্চ পরিমাণে ফাইবার, যা পরিপাকে বাকি অংশ পড়ুন...
নীলফামারী সংবাদদাতা:
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ১৫২টি মেহগনি গাছ মাত্র ৬ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। অথচ ওই সব গাছের বর্তমান বাজার মূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা।
অভিযোগ উঠেছে, নিলাম দরপত্রের নামে কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে সিন্ডিকেট হাতিয়ে নিয়েছে প্রায় অর্ধকোটি টাকার গাছ। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, গত সোমবার বিমানবন্দরে গাড়ি পার্কিংয়ের জায়গা সম্প্রসারণ করতে নিলামে ১৫২টি জীবন্ত গাছ ৬ লাখ টাকায় বিক্রি করা হয়। তবে কয়েকজন কাঠ ব্যবসায়ী জানান, পানির দামে গাছগুলো বিক্রি কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার! শুধু তাই নয়, ঝুঁকিপূর্ণ পরিবেশেই চলছে পরীক্ষা-নিরীক্ষা। কোথাও নেই টেকনোলজিস্ট, ব্লাড নিচ্ছেন অদক্ষ কেউ! এমনকি এক্সরে করার অনুমোদন না থাকলেও তা করা হচ্ছে।
স্বাস্থ্যসেবার এমনই চিত্র ফুটে উঠেছে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদফতরের অভিযানে। এদিন একটি ডায়গোনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয় ও কয়েকটি প্রতিষ্ঠানের এক্সরে ও ব্লাড ব্যাংক ইউনিট বন্ধ করা হয়।
মুগদা জেনারেল হাসপাতালের সামনেই সম্প্রতি চালু হয়েছে নিউ আল আকসা ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলোর মধ্যে শতকরা ২৪ ভাগ বাসের ফিটনেস নেই আর রুট পারমিট নেই ২২ শতাংশ বাসের। এ তথ্য পেশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর ধানম-িতে টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘ব্যক্তিমালিকানাধীন বাস পরিবহণ ব্যবসায় শুদ্ধাচার’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে টিআইবির গবেষক মুহা. নূরুজ্জামান ফারহ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জনস্বাস্থ্য রক্ষায় একসাথে কাজ করার কথা জানিয়েছে পরিবেশ, বন ও পানিবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ কথা জানান সরকারের দুই মন্ত্রী।
সভায় ক্যানসার, ডায়াবেটিস, হাইপারটেশনসহ পরিবেশ দূষণ সংক্রান্ত অসংক্রামক রোগ প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও পানিবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিজলভ টু সেভ লাইভসের সাথেও একত্রে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
কওমি মাদ্রাসা বন্ধের বিষয়ে কোনো কথা বলা হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শিক্ষামন্ত্রীর বক্তব্যকে বিকৃত করে একটি মহলের প্রচারণার বিষয়ে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, ‘কওমি মাদ্রাসা বন্ধের কথা বলা হয়নি। কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
‘আমরা কওমি বোর্ডগুলোর সঙ্গে কাজ করতে চাই। কারণ, কওমি থেকে পাস করা শিক্ষার্থীরা কর্মসংস্থান চায়,’ যোগ করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বারবার বলছি, কওমি মাদরাসা বাংলাদেশে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দুই ভাগে রাজাকারের তালিকা প্রণয়নের কাজ হচ্ছে।
মন্ত্রী বলেন, একটি হলো সক্রিয়ভাবে যারা কাজ করেছে। যেমন পাকিস্তানি হানাদার বাহিনীকে রাস্তাঘাট চিনিয়ে নিয়ে বাড়িঘর পোড়ানোর সহযোগিতা করেছে, লুটপাট করতে সহযোগিতা করেছে, অস্ত্র নিয়ে-ট্রেনিং নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাদের একটি তালিকা। আরেকটি হচ্ছে, যারা রাজাকার হিসেবে নাম দিয়ে রেখেছে জীবন বাঁচানোর জন্য। তখন হয়তো কিছু বলার ছিল না।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায় বাকি অংশ পড়ুন...












