মন্ত্রণালয়ের ছাড়ে পণ্য খালাসে অনীহা আমদানিকারকদের
, ২৩ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ আশির, ১৩৯১ শামসী সন , ০৫ মার্চ, ২০২৪ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গুদাম ভাড়া বাঁচাতে এবং বাজারে পণ্যের দাম বাড়াতে অনেক আমদানিকারক দীর্ঘদিন চট্টগ্রাম বন্দরে পণ্য ফেলে রাখছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে চলতি মাসে নৌ-পরিবহন মন্ত্রণালয়কে চিঠিও পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
চিঠিতে বলা হয়েছে, বন্দরে পণ্য বেশি দিন ফেলে রাখলে দেশের বাজারে বেশি দামে বিক্রির সুযোগ তৈরি হয়, যার প্রভাব পড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায়।
চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্দরে পণ্য ফেলে রাখার প্রবণতা শুরু হয় লকডাউনের সময়। কিন্তু লকডাউন গেলেও সেই প্রবণতা যায়নি।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১৩১ কোটি টাকা আদায়যোগ্য ‘স্টোর রেন্ট’ সম্প্রতি মওকুফ করে মন্ত্রণালয়।
বন্দরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এমন মওকুফের সুবিধা পেয়ে আমদানিকারকদের মধ্যে পণ্য খালাসে অনীহা তৈরি হয়। তারা পণ্য বন্দর এলাকাতেই গুদামজাত করতে আগ্রহী হন। বন্দরে দীর্ঘ সময় পণ্য মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরির সুযোগও নেন অনেক আমদানিকারক।’
চিঠিতে আরো বলা হয়, ‘সীমিত সংরক্ষণস্থলে কনটেইনার দীর্ঘদিন পড়ে থাকলে ডুয়াল টাইম ও জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইমে নেতিবাচক প্রভাব পড়ে। লকডাউনের সময় সরকার ঘোষিত সাধারণ ছুটিকালে ২০২০ সালের স্টোর রেন্ট মওকুফ সুবিধার কারণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বড় অংকের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে স্টোর রেন্ট মওকুফের বিষয়টি অব্যাহত রাখা হলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তার ন্যায্য আয় থেকে বঞ্চিত হবে। এছাড়া এ ধরনের স্টোর রেন্ট মওকুফের ফলে চলতি বছর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাঙ্ক্ষিত রাজস্ব অয়ের লক্ষ্যমাত্রা অর্জন অনিশ্চিত হয়ে পড়বে।’
এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ‘স্টোর ভাড়া মওকুফের ক্ষমতা কিন্তু বন্দর কর্তৃপক্ষের হাতে নেই। বিষয়টি পুরোপুরি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এখতিয়ারে। এ বিষয়ে একটা নীতিমালাও আছে।’
চট্টগ্রাম বন্দরের সাবেক পর্ষদ সদস্য জাফর আলম বলেন, ‘কনটেইনার খালাস বা অন্যত্র সরিয়ে না নিলে বন্দর গুদামই থেকে যাবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)