বিরোধীদলীয় নেতার জন্য নির্ধারিত সরকারি বাড়িতে কারা থাকছেন
, ২৩ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ আশির, ১৩৯১ শামসী সন , ০৫ মার্চ, ২০২৪ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
গণপূর্ত অধিদপ্তরের পরিচ্ছন্নতাকর্মী কামাল হোসেন। থাকেন রাজধানীর মিন্টো রোডের ২৯ নম্বর বাড়িটি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার জন্য নির্ধারিত সরকারি বাসভবন। তবে দুই দশকের বেশি সময় ধরে এ বাড়িতে বিরোধীদলীয় কোনো নেতা ওঠেননি।
বিরোধীদলীয় নেতা না থাকলেও বাড়িটির ভেতরের আধপাকা টিনশেড ঘরে অন্তত ৩০ জন বসবাস করছেন। তারা সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করেন।
ঢাকার অন্যতম নিরাপদ এলাকা মিন্টো রোড। মন্ত্রিপাড়া বলেও পরিচিত এটি। গণপূর্ত অধিদপ্তরের তথ্যমতে, ব্রিটিশ আমলে আড়াই একর জায়গার ওপর বাড়িটি (২৯ নম্বর বাড়ি) করা হয় তখনকার সরকারি কর্মকর্তাদের বসবাসের জন্য। দেশ স্বাধীন হওয়ার পর একসময় বাড়িটি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার জন্য নির্ধারণ করা হয়। বাড়িতে সর্বশেষ ১৯৯৬ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া উঠেছিলেন। ২০০১ সাল পর্যন্ত তাঁর নামে বাড়িটি বরাদ্দ ছিল। এরপর আর কোনো বিরোধীদলীয় নেতা এ বাড়িতে ওঠেননি।
লাল-সাদা রঙের দোতলা বাড়িটি এখন অনেকটাই শ্রীহীন। বিরোধীদলীয় নেতা থাকেন না বলে গণপূর্ত অধিদপ্তরও বাড়িটি সংস্কার করছে না।
বাড়িটির প্রাচীরের ভেতরে সামনের অংশে পাইন, রাধাচূড়া, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ আছে। আঙিনায় আছে সবুজ ঘাস।
ভবনের বেশ কয়েকটি দরজা-জানালা ভাঙা। বেশির ভাগ আসবাব নষ্ট। বাড়ির গ্যারেজের অবস্থাও খারাপ। সব মিলিয়ে বাড়িটি এখন ব্যবহারের অনুপযোগী।
বাড়িটির পেছনের অংশে বেশ কয়েকটি আধপাকা টিনশেড ঘর। সেখানে কয়েকটি পরিবার থাকছে। এর মধ্যে রয়েছে বিরোধীদলীয় নেতার জন্য নির্ধারিত সরকারি বাসভবনের তিনজন কর্মচারী- মালি লাল মিয়া, পরিচ্ছন্নতাকর্মী কামাল হোসেন ও পানির লাইনের মিস্ত্রি (প্লাম্বার) আকরাম হোসেনের পরিবার।
টিনশেড ঘরে বসবাসরত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুটি টিনশেড ঘরে ১০ জন ব্যাচেলর ভাড়া থাকেন। তারা সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত। সব মিলিয়ে ছয়টি পরিবার, ব্যাচেলরসহ অন্তত ৩০ জন টিনশেড ঘরে থাকছেন।
গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুব হাসান বাড়িটি সংস্কার না করার বিষয়ে বলেন, ‘যেহেতু সেখানে কেউ থাকেন না, তাই সংস্কার করেও লাভ নেই। যখন বিরোধীদলীয় নেতা বাড়িতে উঠবেন, তখন বাড়িটির সংস্কারকাজে হাত দেওয়া হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)