আসন্ন রমজানেও ১০ টাকায় দুধ বিক্রি করবেন কিশোরগঞ্জের এরশাদ
, ২৩ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ আশির, ১৩৯১ শামসী সন , ০৫ মার্চ, ২০২৪ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
দেশে লাগামহীন দ্রব্যমূল্যের অস্থিরতার মধ্যেই আসন্ন রমজান মাসে লিটার ১০ টাকায় দুধ বিক্রির ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জের খামার ব্যবসায়ী এরশাদ উদ্দিন। প্রতিবছরই রমজানে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেন এ ব্যবসায়ী। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।
গত রোববার (৩ মার্চ) রাতে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এরশাদ উদ্দিন লিখেন, রমজানে প্রতিদিন যে কেউ আমার খামার থেকে ১০ টাকা লিটার দরে সর্বোচ্চ ১ লিটার দুধ কিনতে পারবেন।
তিনি লিখেন, আলহামদুলিল্লাহ আসছে রমজান, প্রতি বছরের মতো এবারও ১০ টাকা কেজি দরে ৩০ রোজায় প্রায় ২ টন দুধ সরবারহ করা হবে ইনশাআল্লাহ। আমাদের খামার জে,সি, এগ্রো দুগ্ধ উৎপাদন ও গরু মোটাতাজাকরণ প্রকল্প। আমাদের খামারের উন্নতির জন্য দোয়া চাই।
জানা গেছে, এরশাদ উদ্দিন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর রৌহা গ্রামের বাসিন্দা। চার বছর আগে এরশাদ উদ্দিন নিজ এলাকায় জে, সি, এগো ফার্ম নামে একটি খামার গড়ে তোলেন। তার খামারে দুগ্ধ ও মোটাতাজাকরণের তিন শতাধিক গরু রয়েছে। এরশাদ উদ্দিন বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি।
এরশাদ উদ্দিন জানান, এই উদ্যোগ কারোর বাহবা নেয়ার জন্য না। আমার উদ্দেশ্য হলো আমার জায়গা থেকে মানুষের জন্য সামান্য কিছুও যদি করা যায়। ইফতার ও সেহরির সময় সাধারণ মানুষ দুধ পান করে মন থেকেই দোয়া করবেন। তাতেই আল্লাহ খুশি হবেন। আমি বিশ্বাস করি, আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে দেশ ও দেশের মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করলে আমাদের দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারব।
এমন মহৎ সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে এরশাদ বলেন, রমজান আসলেই এলাকায় দুধের চাহিদা বেড়ে যায়। হাট-বাজারে এক কেজি দুধ ৯০-১০০ টাকায় বিক্রি হয়। ১০০ টাকা দরে দুধ কিনে নিম্নবিত্ত মানুষের ক্রয় করে খাওয়ার ক্ষমতা নেই। এ বিষয়টা চিন্তা করেই তাদের জন্য নাম মাত্র ১০ টাকা মূল্যে ৬৫ থেকে ৭০ জনকে ১ লিটার করে দুধ প্রতিবারের মতো এবারের রমজানে দেওয়া হবে। আবার অনেক মানুষকে বিনামূল্যেও দুধ দেওয়া হয়। প্রথম রমজান থেকে এ কার্যক্রম শুরু হয়ে চলবে রমজানের শেষদিন পর্যন্ত।
তিনি আরও জানান, পুরো রমজানে আমার খামারে যা দুধ উৎপাদন হবে সবই ১০ টাকা করে বিক্রি করা হবে। সেই হিসাবে এই রমজানে ২ টন দুধ ১০ টাকা লিটার দরে বিক্রি করা হবে। প্রতি জন দৈনিক সর্বোচ্চ এক লিটার দুধ কিনতে পারবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)