আবার বেড়েছে জ্বালানি তেলের দাম
, ২৩ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ আশির, ১৩৯১ শামসী সন , ০৫ মার্চ, ২০২৪ খ্রি:, ২১ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ওপেক ও সহযোগী দেশগুলো নিজে থেকে যে দৈনিক ২২ লাখ ব্যারেল তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নিয়েছিল, তা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত অব্যাহত থাকবে। এই খবরে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।
রয়টার্সের সংবাদে বলা হয়েছে, সকালে ব্রেন্ট ক্রুডের দাম ২৮ সেন্ট বা শূন্য.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩.৮৩ ডলারে উঠেছে। একই সঙ্গে ওয়েস্ট টেক্সেস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ২০ সেন্ট বা শূন্য.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০.১৭ ডলারে উঠেছে।
ওপেক ও সহযোগী দেশগুলোর এই অবস্থান অবশ্য অপ্রত্যাশিত ছিল না। ভূরাজনীতিতে নানা ধরনের ঘাত-প্রতিঘাতের মধ্যেও তেলের দাম তেমন একটা বাড়ছিল না। সে জন্য বাজারের ধারণা ছিল, দাম বাড়াতে ওপেক এ ধরনের সিদ্ধান্ত নেবে।
একই সঙ্গে ওপেকের সদস্য নয়- এমন তেল উৎপাদনকারী দেশগুলোর উৎপাদন বাড়ছে। সেই সঙ্গে রাশিয়ার এক ঘোষণায় বিশ্লেষকেরা বিস্মিত হয়েছে। রাশিয়া ঘোষণা দিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে উৎপাদন ও রপ্তানি দৈনিক আরও ৪ লাখ ৭১ হাজার ব্যারেল কমানো হবে।
আর্থিক সেবা প্রতিষ্ঠান এএনজেডের বিশ্লেষকেরা গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এক নোটে বলেছে, তেলের বাজারে একধরনের টানটান ভাব আছে, এর জেরে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনার সঙ্গে সঙ্গে ওপেক ও সহযোগী দেশগুলো যেভাবে তেলের উৎপাদন ও সরবরাহ কমাচ্ছে, তাতে বাজারে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল-হামাস সংঘাত ও লোহিত সাগরের হুতি বিদ্রোহীদের হামলার জেরে চলতি বছর বিশ্ববাজারে তেলের দাম কিছুটা বেড়েছে, যদিও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে শঙ্কা থাকার কারণে দাম খুব একটা বাড়ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)