নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ বাংলাদেশকে রাশিয়া-ভারতের হাতে তুলে দেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ মৃত ব্যক্তির ভোটে নির্বাচিত সরকার মন্তব্য করে ফারুক আরও বলেন, 'আজকে রাজপথে দাঁড়িয়ে রোজার আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আমাদের বলতে হবে কেন? এই জন্য বলতে হবে, কারণ এই সরকার জনগণের ভোটে নি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশের অর্থনীতির সব সূচক বাড়ছে। কাজেই অনিশ্চয়তা বা হতাশার কিছু নেই। তবুও দেশের অর্থনীতি নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের সেশন শেষে এ কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, আমাদের যে সূচকগুলো আছে উন্নয়নের সেগুলো বাড়ছে। ফেব্রুয়ারি মাসের রেমিট্যান্স ২১৬ মিলিয়ন ডলার। আমাদের সবগুলো সূচকই তো বাড়ছে। কাজেই আমরা তো এখানে অনিশ্চয়তার কিছু দেখছি না। আর হতাশারও ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান টুর্ক বলেছে, সে এই নিয়ে উদ্বিগ্ন যে, বাংলাদেশে হাজার হাজার বিরোধীদলীয় নেতাকর্মী এখনও আটক রয়েছে এবং অক্টোবর মাস থেকে কারা হেফাজতে বেশ কিছু মৃত্যুর খবর পাওয়া গেছে। যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানানোর পাশাপাশি রাজনৈতিক সংলাপ এবং সমন্বয় সাধনকে উৎসাহিত করার জন্য তাদের মুক্তির লক্ষ্যে এই সমস্ত মামলা দ্রুত পর্যালোচনারও আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এর ৫৫ তম সেশনে টুর্ক এমন মন্তব্য করেছে। ০৪ মার্চ সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থ বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লার বিভিন্ন গ্রামগঞ্জে মৃৎশিল্পের অর্থাৎ মাটি তৈরি তৈজসপত্র সহজলভ্য থাকায় নিম্নবিত্ত থেকে শুরু করে সবার কাছেই বেশ চাহিদা ছিল। মৃৎশিল্পীদের তৈরি করা থালা, হাড়ি, পাতিল, কলস, সরা, বাসনসহ নানাবিধ গৃহ-সামগ্রীর এখন আর আগের মতো কদর নেই। আধুনিকতার ছোঁয়ায় দিন দিন হারিয়ে যাচ্ছে এ সকল মৃৎশিল্পের নিত্যপ্রয়োজনীয় তৈজসপত্র।
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রাম-চন্দ্রপুর উওর ও দক্ষিণ ইউনিয়ন কামাল্লা ইউনিয়ন ও আন্দিকুট ইউনিয়নে এখনও মৃৎশিল্পের সঙ্গে জড়িত পরিবারগুলো নানাবিধ গৃহ-সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রমজান উপলক্ষ্যে আগামী ১০ই মার্চ থেকে ঢাকায় ৩০ স্থানে গরুর গোশত ৬০০ টাকা কেজি দরে বিক্রি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। এছাড়া খাসি ৯০০ টাকা ও সলিড ব্রয়লার ২৮০ টাকায় বিক্রি হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, রমজান উপলক্ষ্যে সাশ্রয়ী মূল্যে মাছ ও গোশত বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকার ৩০ স্থানে ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে গরুর গোশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের ক্ষেত্র বাড়াতে বিশেষায়িত একটি দল গঠন করা যেতে পারে বলে মনে করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, আগামী ৫ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ লাগবে। এতে বন্ধুরাষ্ট্র চীন আরও বৃহৎ পর্যায়ে পাশে থাকতে পারে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সচিবালয়ে সৌজন্য সাক্ষাতে এলে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আঙুর, খেজুরের পরিবর্তে বরই, পেয়ারা দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই পরামর্শ দেন।
শিল্পমন্ত্রী বলেন, আপেল লাগে কেন? আঙুর লাগে কেন? আর কিছু নেই আমাদের। ইফতারে বরই খান, পেয়ারা খান, আমাদের যা আছে সেগুলো ব্যবহার করুন। ইফতারের প্লেট সেভাবে সাজান।
মন্ত্রী বলেন, আমাদের অভাব-অভিযোগ আছে। অনেক পণ্য আমাদের আমদানি করতে হয়। দাম বেশি পরে। প্রধানমন্ত্রী বলে দ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জনপ্রশাসনে নিজেদের আরও শক্তিশালী করল বিসিএস প্রশাসন ক্যাডার। তাদের তফসিলভুক্ত ৩ হাজার ৯৭টি পদকে দ্বিগুণ করে ৭ হাজার ৭৬টি করা হয়েছে। ‘বিসিএস (অ্যাডমিনিস্ট্রেশন) কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুল, ১৯৮০’ বিলুপ্ত করে গত ২০ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) গঠন ও ক্যাডার আদেশ, ২০২৪’ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন আদেশে প্রশাসন ক্যাডার থেকে উপসচিব হওয়া কর্মকর্তাদেরও ক্যাডার কম্পোজিশনে তফসিলভুক্ত দেখানো হয়েছে। সরকারি চাকুরেদের ‘কর্মচারী’র বদলে ‘কর্মকর্তা’ এবং ‘ডেপুটি কমিশনার’-এর বদলে ‘জে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সস্ত্রীক ঢাকা ত্যাগ করার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে, রোববার সকালের ফ্লাইটে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি দমনের ক্ষেত্রে আগে ডিসিদের নিজের ঘর ঠিক করতে বলেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। তিনি ডিসিদেরকে বলেন, নিজে দুর্নীতিমুক্ত কি না- প্রশ্ন করুন। আপনার অফিস দুর্নীতিমুক্ত কি না সে ব্যাপারে আগে ব্যবস্থা নেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে দুদকের অধিবেশন শেষে কমিশনের চেয়ারম্যান এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ডিসিদেরকে অনিয়ম, দুর্নীতির তথ্য দুদকে পাঠাতে বলা হয়েছে। সরাসরি পাঠানো স বাকি অংশ পড়ুন...
সিরাজগঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে আরাফাত আমিন তমাল নামের এক শিক্ষার্থীকে গুলি করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষকের বিচার চেয়ে মেডিক্যালের সব শিক্ষার্থী বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিকাল ৪টার দিকে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফরেনসিক মেডিসিনের ভাইভা চলাকালে সময়ে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের অভিযোগ থেকে জানা গেছে, ডা. রায়হান শরিফ বিভিন্ন সময়ে ছাত্র-ছাত্রীদের কুপ্রস্তাব ও ভয়ভ বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদদাতা:
তিন দিক থেকে ভারত বেষ্টিত উত্তরের জেলা কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে অবাধে ঢুকছে ভারতীয় রোগা ও মৃত গরুর গোশত। সীমান্তের ওপার থেকে আসা এসব গরুর গোশত যে বিভিন্ন ডাস্টবিন থেকে সংগ্রহ করা ও রুগ্ন গরু জবাই করার পর সংগ্রহ করা হয় সেটা নিয়ে অনেকবারই সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেয়েছে।
ভারতীয় এসব রুগ্ন ও মৃত গরুর গোশত নিয়ে চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন দেশের মানুষ।
খোঁজ নিয়ে জানা-গেছে, উপজেলার ভোট-হাট, পাথরডুবী, বাঁশ-জানি ও শিলখুড়ী সীমান্ত দিয়ে অবাধে ভারতে জবাই করা গরুর গোশত বাংলাদেশে ঢুকছে। আর তা কয়েক হাত বদল হয় বাকি অংশ পড়ুন...












