সংবাদ বিজ্ঞপ্তি:
আমেরিকার সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি বাতিল, অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাতিলের দাবিতে সমাবেশ
, ২৪ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ এপ্রিল, ২০২৬ খ্রি:, ৩০ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
সমাবেশের ৩টি দাবি:
১। আমেরিকার সাথে গোপন বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে :
চুক্তির অজুহাতে আমেরিকা থেকে অতিরিক্ত গ্লুটেনযুক্ত গম, বিষাক্ত সয়াবিন, হারাম গোশত এবং ক্ষতিকর জিএমও বীজ আমদানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বেশি দামে বোয়িং বিমান ও অস্ত্র কেনার চুক্তিও হয়েছে। এসব চুক্তি দেশের মানুষের স্বাস্থ্য, ভবিষ্যৎ প্রজন্ম, কৃষি, কৃষক ও কৃষিভিত্তিক শিল্পের জন্য ক্ষতিকর। এগুলো জনগণের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। একইভাবে, উচ্চমূল্যে মার্কিন অস্ত্র ও উড়োজাহাজ কেনার মাধ্যমে তাদের যুদ্ধনীতি ও কর্মকা-ে পরোক্ষ সহায়তা দেওয়া হচ্ছে- এটিও বন্ধ করতে হবে।
জাতীয় স্বার্থ ও দ্বীনি মূল্যবোধের বিরুদ্ধে যায়- এমন সব চুক্তি বাতিল করতে হবে। অন্য দেশ যেমন মালয়েশিয়া আমেরিকার সঙ্গে চুক্তি বাতিল করেছে, তেমনি বাংলাদেশকেও এই গোপন চুক্তি বাতিল করতে হবে। জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তী সরকারের এমন চুক্তি করার কোনো অধিকার নেই।
২। অন্তর্বর্তী সরকারের করা জুলাই সনদ, গণভোট ও অধ্যাদেশ বাতিল করতে হবে :
এই সনদের অনেক বিষয় ইসলামবিরোধী। এছাড়া ৩০টি বিষয়ের ওপর একসাথে গণভোট নেয়া হয়েছে, অথচ মানুষ এসব বিষয় সম্পর্কে ঠিকমতো জানেই না। একসাথে এতগুলো বিষয়ে ভোট নেয়া মানুষের সাথে প্রতারণার সামিল।
এছাড়া অন্তর্বর্তী সরকার জনগণের মতামত ছাড়াই ১৩৩টি অধ্যাদেশ জারি করেছে, যা তাদের করার অধিকার ছিল না। এসব বিষয়ে জনগণের মতামত নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে।
৩। মুসলিম বিশে^ ঐক্য গড়ে তুলতে হবে, অমুসলিমদের সাথে ঐক্য করা যাবে না :
মুসলিম দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে। এতে দেশের অর্থনীতি, সামরিক শক্তি ও সার্বিক উন্নয়ন দ্রুত বাড়বে। দেশের বন্দর, খনি বা গুরুত্বপূর্ণ সম্পদ বিদেশিদের হাতে দেওয়া যাবে না। প্রয়োজনে ইরান, তুরস্ক, পাকিস্তানের মতো উন্নত মুসলিম দেশগুলোর সহযোগিতা নিতে হবে। মুসলিম দেশগুলোর মধ্যে নতুন জোট গড়ে তোলা, নিজেদের মুদ্রা চালু করা এবং ডলারের ওপর নির্ভরতা কমানো দরকার। আমাদের মধ্যে শক্তিশালী সামরিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা গড়ে তুলতে হবে। প্রতিরক্ষা খাতে স্বনির্ভর হতে নিজস্ব অস্ত্র তৈরি করতে হবে, যাতে বাইরে থেকে বেশি দামে কিনতে না হয়। মুসলিমদের যোগাযোগ ব্যবস্থা ও স্যাটেলাইট প্রযুক্তি উন্নত করতে হবে। সাবমেরিন ক্যাবলসহ নিজস্ব নেটওয়ার্ক তৈরি করতে হবে। সবক্ষেত্রে কাফিরদের ওপর নির্ভর না করে মুসলিম দেশগুলোর স্বনির্ভর হতে হবে। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
বার্তা প্রেরণে- বার্তা সম্পাদক, ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তরুণীকা-ে এমপি নজরুলকে দল থেকে বহিষ্কার
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঝুঁকিতে গাইবান্ধা শহর রক্ষা বাঁধ, আতঙ্কে হাজারো মানুষ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাহাড়ধসের শঙ্কায় কাঁপছে চট্টগ্রাম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে -জ্বালানি বিভাগ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারল্য সংকটে দেউলিয়া হওয়ার পথে বিপিসি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ-বন্যার চাপ সংসারে, অর্থনৈতিক চাপে সাধারণ মানুষ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাত আদর্শচ্যুত, এনসিপিও একই পথে হাঁটছে’
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিএমপির ২ থানায় নতুন ওসি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দিল্লিতে ফের ইন্টারনেট বন্ধ, পুলিশকে ধাওয়া দিলো বিক্ষোভকারীরা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, চাপে গুজরাটের কসাই মোদি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












