বরিশাল সংবাদদাতা:
স্ত্রী ও দুই সন্তান নিয়ে বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু কলোনিতে ভাড়া বাসায় থাকেন সাত্তার হাওলাদার। রিকশা চালিয়ে চলে সংসার। একদিন রিকশার চাকা বন্ধ থাকলেই হাত পাততে হয় অন্যদের কাছে।
রিকশা চালিয়েই ঘরভাড়া, বিদ্যুৎ বিল, বাজার-সদাই, স্ত্রীর ওষুধ ও ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে হয় সাত্তার হাওলাদারকে। তবে প্রতিদিনই সবকিছুর দাম যে হারে বাড়ছে তাতে কোনো হিসাব মেলাতে পারছেন এ বৃদ্ধ।
সাত্তার হাওলাদার বলেন, ‘দিন দিন যে হারে সবকিছুর দাম বাড়ছে তাতে আমাদের মতো মানুষদের না খেয়ে মরা ছাড়া উপায় নেই। প্রতি মাসেই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের সব আদালত ও আইনজীবী সমিতিতে থাকা ঐতিহাসিক দলিলপত্র ও মূল্যবান সামগ্রীর তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্ট জাদুঘরে এসব তথ্য সংরক্ষণের জন্য জেলা জজ বরাবরে এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।
আগামী ১০ মার্চের মধ্যে ডাকযোগে বা ই-মেইলে এসব তথ্য দিতে বলা হয়েছে। ২০১৪ সালের ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট জাদুঘর উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় তালপাতায় লেখা রায় স্থান পায় জাদুঘরে। যেটা ৩০৪ বছর আগে ১৭১০ সালের একটি মামলার রায়।
ওই রায় লেখা হয়েছে তালপাতায়। সংস্কৃত ভাষায় লেখা ওই রায়ের কপি সংগ্রহ করা হয়েছে প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সায়েন্সল্যাবের বিস্ফোরণের ঘটনায় কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণের সময় শুধু ক্ষতিগ্রস্ত এলাকা নয় আশপাশের ভবনও কেঁপে ওঠে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিস্ফোরণটি শক্তিশালী ছিল।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। প্রায় ১৫ জনের মতো আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাবের একটি ভবনের তিনতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনটির তৃতীয়তলায় ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অফিসে মূলত বিস্ফোরণ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দু’ সপ্তাহ পরেই আসছে রমাদ্বান শরীফ মাস। এরই মধ্যে বাজারে সংকট না থাকলেও চাহিদা বাড়ায় বেশির ভাগ পণ্যের দাম বাড়তে শুরু করেছে।
বিশেষ করে রমাদ্বান শরীফে চাহিদা বাড়ে এমন পণ্যের মধ্যে ছোলার দাম বাড়ছে। এক মাসের ব্যবধানে ছোলার দাম কেজিতে ৫ টাকা বেড়েছে।
দেশে সীমিত পরিসরে ছোলা উৎপাদন হলেও চাহিদার সিংহভাগই আসে অস্ট্রেলিয়া, মিয়ানমার, তানজানিয়া থেকে। আগে মিয়ানমার থেকে আমদানি হলেও চলতি মৌসুমে এখনো প্রতিবেশী দেশটির ছোলা আসেনি। চলতি বছর চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় রোজায় পণ্যটির দাম বেশি হবে বলেই ধরে নিয়েছেন ব্যবসা বাকি অংশ পড়ুন...
যশোর সংবাদদাতা:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পুলিশ তার নির্ধারিত কাজ করছে বলেই বাংলাদেশের অগ্রযাত্রা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশে ইভটিজিং দমন, সন্ত্রাস দমন, চোরাচালান, সুন্দরবনের নৌদস্যু, চরমপন্থী সবাই একে একে আমাদের কাছে আত্মসমর্পণ করছে কিংবা তাদের অপরাধের জীবন ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) যশোর পুলিশ সুপারের কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন। তিনি বলেছ বাকি অংশ পড়ুন...
রাঙামাটির কাপ্তাই হ্রদের ডুবো চরে চাষাবাদের ধুম পড়েছে। বোরো ধানের পাশাপাশি চলছে নানা জাতের সবজি ও তরমুজ চাষ। তাই ব্যস্ত সময় পার করছেন পাহাড়ের কৃষাণ-কৃষাণীরা।
অনেক জায়গায় তরমুজ তোলার কাজও শুরু হয়েছে। রাঙামাটি কাপ্তাই হ্রদের বুক চিরে ভেসে ওঠা শত শত একর জমিতে চাষাবাদের এমন চিত্র দেখা যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি ১০টি উপজেলার মধ্যে রাজস্থলী, বরকল, বিলাইছড়ি, জুরাছড়ি, নানিয়ারচর ও বাঘাইছড়ি উপজেলায় ডুবো চরে চাষাবাদ হয়।
রাঙামাটির জলেভাসা জমির চাষী সুশান্ত চাকমা জানান, এ বছর খুব দ্রুত পানি কমেছে। তাই অনেক জমি ভেস বাকি অংশ পড়ুন...












