ওষুধের দাম বৃদ্ধিতে আরও সংকটে সাধারণ মানুষ
, ১৩ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৬ মার্চ, ২০২৩ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
স্ত্রী ও দুই সন্তান নিয়ে বরিশাল নগরীর ১১ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু কলোনিতে ভাড়া বাসায় থাকেন সাত্তার হাওলাদার। রিকশা চালিয়ে চলে সংসার। একদিন রিকশার চাকা বন্ধ থাকলেই হাত পাততে হয় অন্যদের কাছে।
রিকশা চালিয়েই ঘরভাড়া, বিদ্যুৎ বিল, বাজার-সদাই, স্ত্রীর ওষুধ ও ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে হয় সাত্তার হাওলাদারকে। তবে প্রতিদিনই সবকিছুর দাম যে হারে বাড়ছে তাতে কোনো হিসাব মেলাতে পারছেন এ বৃদ্ধ।
সাত্তার হাওলাদার বলেন, ‘দিন দিন যে হারে সবকিছুর দাম বাড়ছে তাতে আমাদের মতো মানুষদের না খেয়ে মরা ছাড়া উপায় নেই। প্রতি মাসেই সব খরচের একটা হিসাব থাকে। কিন্তু সব হিসাব উল্টে যায় মাস শেষে। সংসারের বাজার খরচ, বিদ্যুৎ বিল, ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ, স্ত্রীর ওষুধের খরচ প্রতি মাসেই বেড়ে যাচ্ছে। রিকশার (ব্যাটারিচালিত) জমা খরচ আগে যেখানে ছিল ২০০ টাকা, এখন তা বেড়ে ৩০০ টাকা হয়েছে।’
তিনি বলেন, ‘আগে প্রতি মাসে স্ত্রীর জন্য ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকার ওষুধ লাগতো। এখন সেই একই ওষুধের দাম বেড়ে ১ হাজার ৮০০ টাকা হয়েছে। এভাবে প্রতিটি জিনিসের দাম বাড়ায় আমি আর পেরে উঠছি না।’
শুধু সাত্তার হাওলাদার নন, তার মতো নিম্নআয়ের মানুষেরা বলছেন, সবকিছুর সঙ্গে ওষুধের দামও বেড়ে যাওয়ায় উভয় সংকটে পড়েছেন। খরচ কাটাছেঁড়া করেও তারা হিসাব মেলাতে পারছেন না।
নগরীর আলেকান্দা নুরিয়া স্কুল এলাকার রাজমিস্ত্রি ইউনুস জোমাদ্দার একজন হার্টের রোগী। তিনি বলেন, ‘দু তিনমাস আগেও যেই ওষুধ (কার্ভিস্টা, বাইজোরান, লিপিকন, এটোবা-২০) কিনছি ২ হাজার ৮০ টাহায়, এহন হেই ওষুধ কিনতে লাগে ২ হাজার ৫০০ টাহার বেশি। মাঝে মাঝে পুরা এক মাসের ওষুধ কিনতেও পারি না। ২-৩ হপ্তার ওষুধ কিইন্না বাড়ি ফিরি। ওষুধের দাম এই রহম যদি বাড়তে থাহে তাহলে মাসের অর্ধেক সোময় ওষুধ না খাইয়া থাকতে হবে।’
নগরীর আমতলা এলাকার ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা নুর আলম বলেন, ‘কোনো রহম জীবন নিয়ে বাইচ্চা আছি ভাই। মাছ-গোশতের কথাতো বাদ, ডিম কিইন্না খাইতেও এহন কষ্ট। হের মধ্যে মেলাদিন ধইরা গ্যাস্ট্রিকের রোগে ভোগদেআছি। আগে যে গ্যাস্ট্রিকের ওষুধ ৮০ টাহায় পাতা কিনছি, এহন হেই ওষুধ ১২০ টাহায় পাতা কেনা লাগে। বুক জইল্লা গেলেও মাঝে মাঝে ওষুধ কিনি না।’
গত শনিবার (৪ মার্চ) বরিশাল নগরীর বিভিন্ন এলাকার ওষুধের দোকান ঘুরে জানা যায়, প্যারাসিটামলসহ সব ধরনের ওষুধের দাম বেড়েছে কয়েক শতাংশ। ছয় মাসের ব্যবধানে প্যারাসিটামল গ্রুপের সব ওষুধ পাতাপ্রতি ৪-৮ টাকা পর্যন্ত বেড়েছে।
নগরীর আলেকান্দা এলাকার কেয়ার ফার্মার স্বত্বাধিকারী মেহেদী হাসান শাম্মী বলেন, গত ছয়মাসে প্রায় সব ওষুধের দাম বেড়েছে। পাতা ও বোতলপ্রতি ২ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে মূল্যবৃদ্ধির বিষয়টি সরাসরি ঔষধ প্রশাসন নিয়ন্ত্রণ করে বলে জানান এ বিক্রেতা।
তিনি আরও বলেন, ‘কোনো ফার্মেসি মালিক ওষুধের দাম বাড়াতে পারেন না। ফার্মেসি মালিকরা ঔষধ প্রশাসন কর্তৃক নির্ধারিত মূল্যেই ওষুধ বিক্রি করেন। বরং ওষুধের গায়ে লেখা মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করতে হয়।’
নগরীর রূপাতলী এলাকার সৈয়দ ফার্মেসির মালিক আবু হোরায়রা লিটন বলেন, ওষুধ কোম্পানিগুলো কোনো কারণ ছাড়াই দাম বাড়াচ্ছে। কোম্পানিগুলোর বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, দেশে কাঁচামাল সংকট। ডলার সংকট থাকায় বিদেশ থেকে পর্যাপ্ত পরিমাণে কাঁচামাল আমদানি করতে না পারা মূল্যবৃদ্ধির অন্যতম কারণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী, সংসদে ক্ষোভ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে খোলা চিঠি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












