সব আদালত থেকে ঐতিহাসিক দলিলপত্রের তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট
, ১৩ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৬ মার্চ, ২০২৩ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের সব আদালত ও আইনজীবী সমিতিতে থাকা ঐতিহাসিক দলিলপত্র ও মূল্যবান সামগ্রীর তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্ট জাদুঘরে এসব তথ্য সংরক্ষণের জন্য জেলা জজ বরাবরে এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।
আগামী ১০ মার্চের মধ্যে ডাকযোগে বা ই-মেইলে এসব তথ্য দিতে বলা হয়েছে। ২০১৪ সালের ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট জাদুঘর উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় তালপাতায় লেখা রায় স্থান পায় জাদুঘরে। যেটা ৩০৪ বছর আগে ১৭১০ সালের একটি মামলার রায়।
ওই রায় লেখা হয়েছে তালপাতায়। সংস্কৃত ভাষায় লেখা ওই রায়ের কপি সংগ্রহ করা হয়েছে পটুয়াখালী জেলা জজ আদালত থেকে। রাজশাহী অঞ্চলের পাবনা মহকুমায় ১৮৬৭, ১৮৭০ এবং ১৯০৮ সালের বাংলা, ইংরেজি ও ফার্সি ভাষায় ৩টি রায় এবং ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার কার্যবিবরণীর (সাত খ-) দলিল রয়েছে।
জাদুঘরে স্থান পেয়েছে ভারত বিভাগের পর পাকিস্তান (প্রভিশনাল সংবিধান) আদেশ, ১৯৪৭ সালে ঢাকায় প্রতিষ্ঠিত হওয়া হাইকোর্টে ব্যবহৃত বেশ কিছু সামগ্রী ও নথি।
ঢাকা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারক ব্যবহৃত পদমর্যাদাসূচক টুপি, পুরাতন টাইপ রাইটার, দেওয়াল ঘড়ি, পিতলের ট্রফি, চেয়ার, টেবিল, ড্রেসিং টেবিল, দাঁড়িপাল্লা ও বাটখারা, কলম ও নিব, রেপ্লিকা ইত্যাদি।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাদুঘর কমিটির ৬ ফেব্রুয়ারির সভায় সারাদেশের অধস্তন আদালত ও জেলা আইনজীবী সমিতিতে সংরক্ষিত আদালত সম্পর্কিত মূল্যবান সামগ্রী ও ঐতিহাসিক দলিলপত্র বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাদুঘরে সংরক্ষণের উদ্দেশ্যে তথ্য পাঠানোর জন্য দেশের সব জেলা ও দায়রা জজ বরাবরে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়।
এমতাবস্থায় দেশের সব জেলার অধস্তন আদালতে ও জেলা আইনজীবী সমিতিতে সংরক্ষিত বা গোচরীভূত আদালতে ব্যবহৃত হয়েছে এমন পুরাতন মূল্যবান সামগ্রী ও ঐতিহাসিক দলিলপত্র বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাদুঘরে সংরক্ষণের উদ্দেশ্যে উল্লিখিত বিষয়ক তথ্যাবলী (প্রযোজ্য ক্ষেত্রে ছবিসহ) আগামী ১০ মার্চের মধ্যে ডাকযোগে ও ই-মেইলে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সব জেলা জজকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)