জনগণের নিরাপত্তার স্বার্থে আমরা কাউকে ছাড় দেই না -স্বরাষ্ট্রমন্ত্রী
, ১২ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৫ মার্চ, ২০২৩ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
যশোর সংবাদদাতা:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পুলিশ তার নির্ধারিত কাজ করছে বলেই বাংলাদেশের অগ্রযাত্রা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশে ইভটিজিং দমন, সন্ত্রাস দমন, চোরাচালান, সুন্দরবনের নৌদস্যু, চরমপন্থী সবাই একে একে আমাদের কাছে আত্মসমর্পণ করছে কিংবা তাদের অপরাধের জীবন ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) যশোর পুলিশ সুপারের কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন কোথাও যেন কাউকে ছাড় না দেওয়া হয়। জনগণের নিরাপত্তার স্বার্থে আমরাও কাউকে ছাড় দিই না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো চ্যালেঞ্জ গ্রহণে বাংলাদেশ পুলিশ ভূমিকা রেখে চলেছে। আজ জরুরি সহায়তা সেবা ৯৯৯ জনগনের সেবায় বিশেষ ভূমিকা রাখছে। যে কেউ বিপদে পড়ে ৯৯৯-এ কল করলে তৎক্ষণাৎ পুলিশ পৌঁছে যাচ্ছে এবং সহায়তা দিচ্ছে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন। একসময় আমরা বাংলাদেশে স্যাটেলাইট, মেট্রোরেল এগুলো চিন্তাও করিনি। মাননীয় প্রধানমন্ত্রী তার দেওয়া ওয়াদা অনুযায়ী একের পর এক তা বাস্তবায়ন করছেন। দেশে শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনা। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাবি স্টেশন সংস্কার, ট্রেনের স্টপেজসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: নৌপরিবহনমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুলশান-বনানী থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক এমপি জাফর আলম কারাগারে
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, দেশজুড়ে ৫ দিন বৃষ্টিপাতের আভাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)