সীতাকুণ্ড- বিস্ফোরণ: উদ্ধার অভিযান শেষ, আহতদের অনেকেই কানে শুনছেন না
, ১৩ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৬ মার্চ, ২০২৩ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
চট্টগ্রামের সীতাকু-ে কদমরসুলপুর এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনার ২২ ঘণ্টা পর উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। স্থানীয় প্রশাসন বলছে, অক্সিজেন প্ল্যান্টের বয়লার থেকে বিস্ফোরণ হতে পারে। বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার অভিযোগ এনে মামলার প্রস্তুতি নিয়েছে পুলিশ।
গত শনিবার (৪ মার্চ) বিকেল ৪টা ৫৫ মিনিটে কদমরসুলের কেশবপুর এলাকায় সীমা স্টিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ এ বিস্ফোরণে কেঁপে ওঠে কয়েক কিলোমিটার এলাকা। ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ছিটকে পড়ে বিস্ফোরিত ইস্পাতের টুকরো।
এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন মারা গেছেন। আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৮ জন।
অক্সিজেন প্ল্যান্টে অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছেন কারখানাটির কম্প্রেসার অপারেটর মুহম্মদ ওসমান।
তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি নগরের কর্নেলহাট এলাকায়। তিনি দুই পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি বলেন, কারখানাটিতে বাতাস থেকে অক্সিজেন উৎপাদন করা হয়। বিস্ফোরণের সময় আমি ঘটনাস্থলের পাশেই ছিলাম। অক্সিজেনের অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণ হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের সহকারী বিস্ফোরক পরিদর্শক এস.এম. সাখাওয়াত হোসেন বলেন, এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আমরা কাজ শুরু করেছি। তদন্ত শেষে বলতে পারব।
আহতদের অধিকাংশই কানে শুনছেন না:
মুহম্মদ ওসমান অপারেটর হিসেবে ১৫ বছর ধরে কাজ করছেন সীতাকু-ের সীমা অক্সিজেন প্ল্যান্টে। তার কান ক্ষতিগ্রস্ত হয়ে শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। শুধু ওসমান নন, বিস্ফোরণে আহত অনেকেরই শ্রবণজনিত সমস্যা দেখা দিয়েছে।
চমেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে কয়েকজন আহত ও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
আহত আরেকজন আব্দুল মোতালেব, কাজ করতেন ফিলিংম্যান হিসেবে। তিনি মাথায় আঘাত পেয়েছেন। যার কারণে কানে কম শুনছেন।
২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রিপন মারাক। তিনি সীমা অক্সিজেন প্লান্টে অপারেটর হিসেবে কাজ করেন। বিস্ফোরণের বিকট শব্দে তার ডান কান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই কানে তিনি কিছুই শুনছেন না।
অক্সিজেন প্ল্যান্টের প্রধান হিসাবরক্ষক নওশাদ সেলিমেরও কানে সমস্যা দেখা দিয়েছে। তিনি বলেন, বিস্ফোরণের পর অফিসে থাকা কাচ ভেঙে পড়ে। এসময় মাথায় ও মুখে আঘাতপ্রাপ্ত হই। কানেও কম শুনছি।
২৬ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক ডা. মুহম্মদ ফিরোজ বলেন, বিস্ফোরণের শব্দে অনেকের কানে সমস্যা দেখা দিচ্ছে। তবে আমরা এখন মেজর সমস্যাগুলো নিয়ে কাজ করছি। পরে কানের চিকিৎসা শুরু হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তরুণীকা-ে এমপি নজরুলকে দল থেকে বহিষ্কার
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঝুঁকিতে গাইবান্ধা শহর রক্ষা বাঁধ, আতঙ্কে হাজারো মানুষ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাহাড়ধসের শঙ্কায় কাঁপছে চট্টগ্রাম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে -জ্বালানি বিভাগ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারল্য সংকটে দেউলিয়া হওয়ার পথে বিপিসি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ-বন্যার চাপ সংসারে, অর্থনৈতিক চাপে সাধারণ মানুষ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাত আদর্শচ্যুত, এনসিপিও একই পথে হাঁটছে’
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিএমপির ২ থানায় নতুন ওসি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দিল্লিতে ফের ইন্টারনেট বন্ধ, পুলিশকে ধাওয়া দিলো বিক্ষোভকারীরা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, চাপে গুজরাটের কসাই মোদি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












