কাপ্তাই হ্রদের ডুবো চরে চাষাবাদের ধুম
অনেক জায়গায় তরমুজ তোলার কাজও শুরু হয়েছে। রাঙামাটি কাপ্তাই হ্রদের বুক চিরে ভেসে ওঠা শত শত একর জমিতে চাষাবাদের এমন চিত্র দেখা যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি ১০টি উপজেলার মধ্যে রাজস্থলী, বরকল, বিলাইছড়ি, জুরাছড়ি, নানিয়ারচর ও বাঘাইছড়ি উপজেলায় ডুবো চরে চাষাবাদ হয়।
রাঙামাটির জলেভাসা জমির চাষী সুশান্ত চাকমা জানান, এ বছর খুব দ্রুত পানি কমেছে। তাই অনেক জমি ভেসে উঠেছে। এমন চিত্র দীর্ঘ বছরেও কখনো চোখে পড়েনি। তবে একদিকে সুবিধা হয়েছে। জমি থাকায় চাষাবাদ বেড়েছে। যেহেতু আগে ভাগে চাষ হয়েছে। আশা করছি বর্ষার আগেই ফসলও তোলার কাজ শেষ হবে।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তপন কুমার পাল জানান, চলতি বছর রাঙামাটি কাপ্তাই হ্রদে বোরো ধানের আবাদ হয়েছে ৮ হাজার ৫৫ হেক্টর। এর মধ্যে হাইব্রিড ৪হাজার ৩২৫ হেক্টর ও উফশি জাতের ধান ৩ হাজার ৭৩০ হেক্টর। তবে ধারণা করা হচ্ছে এ চাষাবাদ আরও বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, হ্রদে পানি কম থাকায় বোরো ধানের চাষাবাদে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। গেল বছরের তুলনায় এবার বোরো ধানে চাষ হয়েছে দ্বিগুণ। বর্ষার আগেই মিলতে পারে ফসল। এতে ব্যাপক লাভবান হবে কৃষক।
আরও পড়ুন
সব ›
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ
নিজস্ব সংবাদদাতা:আন্দোলনের নামে ভাঙচুর ও রাস্তাঘাট অবরোধ অব্যাহত থাকলে এবং শ্রমিকরা কাজে যোগ না দিলে শ্রম আইন …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।