দেশে বেড়েছে কোটিপতির সংখ্যা
, ২৯ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গত ৯ মাসে দেশের ব্যাংকগুলোতে কোটিপতি আমানতকারী হিসাবধারীর সংখ্যা আরও বেড়েছে। নতুন করে যুক্ত হয়েছে আরও তিন হাজার ৬৪০টি কোটিপতি আমানতকারী হিসাবধারী। এর মধ্যে ব্যক্তির পাশাপাশি প্রাতিষ্ঠানিক হিসাবও রয়েছে। প্রভিডেন্ট ফান্ডসহ বিভিন্ন তহবিলের অর্থ রয়েছে প্রতিষ্ঠানের আমানত হিসাবে। আর ব্যক্তি আমানতকারীদের হিসাবে রয়েছে ব্যক্তিগত সঞ্চয়।
এসব হিসাবে সুদসহ মুনাফা যোগ হওয়ায় বেড়ে যাচ্ছে কোটিপতির সংখ্যা। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
বৈশ্বিক সংকটের প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। উচ্চ মূল্যস্ফীতিতে চিড়ে-চ্যাপ্টা সাধারণ মানুষ। এ অবস্থায় ব্যাংকে টাকা জমানোতো দূরের কথা, সংসারের ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছেন অনেকে। এমন পরিস্থিতিতেও দেশের ব্যাংকগুলোতে বেড়ে গেছে কোটিপতি হিসাবধারীর সংখ্যা।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত রিপোর্টের তথ্য বলছে, গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকে কোটিপতি আমানতকারীর হিসাব ছিল এক লাখ ৯ হাজার ৯৪৬টি। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তা বেড়ে হয়েছে এক লাখ ১৩ হাজার ৫৮৬টি। আলোচ্য ৯ মাসে কোটিপতি আমানতকারীর হিসাব বেড়েছে তিন হাজার ৬৪০টি।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবদেন বলছে, চলতি বছরের জুন পর্যন্ত এক কোটি টাকার বেশি আমানত রয়েছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা ছিল এক লাখ ১৩ হাজার ৫৫৪টি। সেই হিসেবে তিন মাসের ব্যবধানে কোটি টাকার হিসাব বেড়েছে ৩২টি। অন্যদিকে শীর্ষ পর্যায়ে ৫০ কোটি টাকার বেশি এমন সংখ্যা বেড়েছে তুলনামূলক কম। তবে এই হিসাবগুলোর মধ্যে ব্যক্তির সংখ্যা কত, সেই পরিসংখ্যান বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে নেই।
ব্যাংকাররা বলছেন, এখানে কোটিপতি ব্যক্তির সংখ্যার চেয়ে প্রতিষ্ঠানিক অ্যাকাউন্টই বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, ৫০ কোটি টাকার বেশি জমা আছে এমন আমানতের হিসাব গত বছরের ডিসেম্বরে ছিল এক হাজার ৭৬২টি, গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৭৮টি। ৪০ কোটি টাকার বেশি থেকে ৫০ কোটি টাকার কম এমন আমানতকারীর হিসাব গত বছরের ডিসেম্বরে ছিল ৫৭৭টি। গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৭টি।
একই সময়ের ব্যবধানে ২৫ কোটি টাকার বেশি থেকে ২০ কোটি টাকার কম এমন আমানতাকারীর হিসাব এক হাজার ১৪৩টি থেকে বেড়ে হয়েছে এক হাজার ২৭৪টি। ২০ কোটি টাকার কম থেকে ১৫ কোটি টাকার বেশি আমানতকারীর হিসাব এক হাজার ৮৪৫টি থেকে কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৬৮টি। ১৫ কোটি টাকার কম থেকে ১০ কোটি টাকার বেশি এমন আমানতকারীর হিসাব তিন হাজার ৮৪৫টি থেকে বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৭৪টি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












