নিজস্ব প্রতিবেদক:
বৃষ্টির পানি জমে থেকে ডুবেছে রাজধানীর বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠান। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কে সড়কে জমে আছে বৃষ্টির পানি। আর এমন অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন রাস্তার পার্শ্ববর্তী মার্কেটের ব্যবসায়ীরা।
এরমধ্যে রাজধানীর অন্যতম বড় মার্কেট নিউমার্কেটে গিয়ে দেখা গেছে, সড়কের পানি প্রবেশ করেছে মার্কেটের ভেতর। ফলে দোকানে রাখা কাপড়, বই, সহ অন্যান্য সবকিছুই ভিজে গেছে। এমন অবস্থায় সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতির মুখোমুখি হতে হয়েছে ব্যবসায়ীদের।
শুধু নিউমার্কেটই নয় বরং পার্শ্ববর্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে নিত্যদিনের ভোগান্তি যেন কমছেই না। এবার নতুন করে বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালে ৪ থেকে ৫ টাকা বাড়তি দাম গুনতে হচ্ছে ভোক্তাদের। এছাড়া সবজি, পিঁয়াজ, রসুন ও মাছের বাজারের অস্থিতিশীলতা এখনো কাটেনি। এতে নাজেহাল নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষ। জুমুয়াবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দাম বেড়েছে। এখন মিনিকেট ৭০ থেকে ৭২ টাকা, নাজিরশাইল ৭০ টাকা ৭৫, পাইজাম ৫৮ থেকে ৬০ টাকায় বিক্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মোট লোকসান এর আগের বছরের তুলনায় চলতি অর্থবছরে প্রায় পাঁচ গুণ বাড়তে পারে বলে প্রাক্কলন করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের মনিটরিং সেল সাত খাতের ৫০ প্রতিষ্ঠানের বাজেট বিশ্লেষণ করে এ তথ্য দিয়েছে।
এর মধ্যে শিল্প খাতে রয়েছে ৬টি, বিদ্যুৎ, গ্যাস ও পানির অধীনে ৬টি, পরিবহন ও যোগাযোগে ৮টি, বাণিজ্যিক ৩টি; কৃষি ও মৎস্য খাতে ৬টি; নির্মাণে ৬টি ও সেবা খাতে ১৮টি প্রতিষ্ঠান আছে।
জানা গেছে, নতুন অর্থবছরে সব মিলিয়ে ২৮ হাজার ৪৭ কোটি ৯৭ লাখ টাকা লোকসান গুনবে সরকারি সংস্থাগু বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলের সাথে সংঘাতে জড়াতে হিজবুল্লাহর কোনো ভয় নেই। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ এই ঘোষণা দিয়েছেন।
হিজবুল্লাহ মহাসচিব লেবাননে ইসরায়েলের সম্ভাব্য সব আক্রমণের শক্তিশালী প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন।
বৈরুতে নাসরুল্লাহ বলেছেন, এই প্রতিরোধ যোদ্ধাদের কোনো ভয় নেই। (ইসরায়েলের) অধিকৃত অঞ্চলের ৩০ কিলোমিটার গভীর পর্যন্ত (হিজবুল্লাহর) চালানো অভিযানই এটা প্রমাণ করেছে। স্পর্শকাতর জায়গাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
নাসরুল্লাহ বলেছেন, আমরা গ্যালান্টের (ইসরায়েলের প্রতিরক্ষা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের সেনাবাহিনী পরিচালিত গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ফোন কলে ও বার্তায় আড়িপাতার অনুমতি দিয়েছে। তবে এই অনুমতির বৈধতা চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে।
মাসকুর হুসেইন নামের এক ব্যক্তি আইনজীবী নাদিম সারোয়ারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এ অনুমতির বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দায়ের করেছেন। ওই ব্যক্তি বলেন, ফোনে আড়ি পাতার ফলে ব্যক্তির নিরাপত্তা বিঘিœত হবে। এছাড়া উচ্চ প্রযুক্তি সম্পন্ন যোগাযোগ পদ্ধতি ব্যবহার করে টেলিফোনে আড়ি পাতা হলে প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি-বেসরকারি চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটি দেয়ার জন্য কেন একটি নীতিমালা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিচারক নাঈমা হায়দার ও বিচারক কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে। মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সেই সাথে আগামী ৩ মাসের মধ্যে নীতিমালা করার বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গত ৩ জুলাই আইনজীবী ইশরাত হাসান ও তার ৬ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল বা বহাল নয়, বরং সংস্কার করা জরুরি। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক বিবৃতিতে তারা এই কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালে একদল ছাত্র-ছাত্রী কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছিল, যার পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দেয়। এটি আবেগপ্রসূত এবং ভুল সিদ্ধান্ত ছিল। মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায়ের পর, কিছু ছাত্র-ছাত্রী মুক্তিযোদ্ধা কোটা ব বাকি অংশ পড়ুন...
সরকার একের পর এক মানুষের অধিকার হরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যত দিন যাচ্ছে সরকারের সব কুকীর্তি বেরিয়ে আসছে। দেশ এক শ্বাসরুদ্ধকর অবস্থা অতিক্রম করছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
লুটপাট আর দুর্নীতির কারণে দেশের রাজকোষ শূন্য হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, দেশটা তিনমাস যে চলবে, সেই প্রয়োজনীয় অর্থ এখন ব্যাংকে নেই। যারা ঋণখেলাপি হয়েছেন এক লাখ বিরানব্বই হাজার কোটি টাকার, তাদের নি বাকি অংশ পড়ুন...
দেশে চলমান কোটাবিরোধী আন্দোলন ও পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনে বিএনপির সমর্থন দুরভিসন্ধি বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ‘অরাজনৈতিক’ এই আন্দোলনে উসকানি দিয়ে সারা দেশে যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে ব্যাপারে দলীয় নেতা-কর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশনা দেন তিনি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ থেকে যারা চিকিৎসা নিতে ভারতে যায়, তাদের জন্য নতুন আতঙ্কের খবর। সম্প্রতি এক ঘটনায় ভারতে চিকিৎসার ব্যাপারে শঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশি রোগীদের মধ্যে।
অপারেশনের নামে অন্তত ১৫ থেকে ১৬ জন ব্যক্তির কিডনি চুরির অভিযোগে নয়াদিল্লি-ভিত্তিক ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভারতীয় সংবাদমাধ্যমের ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও ভারতের কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িতের অভিযোগে নয়াদিল্লি-ভিত্তিক ইন্দ্রপ্রস্থ অ্য বাকি অংশ পড়ুন...












