‘শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে কাজ করেছে র্যাব’
, ২৮ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৭ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে কাজ করেছে র্যাব। দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর মতোই প্রস্তুতি নিয়েছে পুলিশের এই এলিট ফোর্স।
তিনি বলেন, মাদক, সন্ত্রাসীদের নিয়েই আমাদের কাজের অংশ। বছরের সব সময় বিভিন্ন এলাকা ভিত্তিক সন্ত্রাসীদের তালিকা আমরা তৈরি করি। কিশোর অপরাধের সঙ্গে জড়িত কিশোর গ্যাংয়ের তালিকাও আমরা তৈরি করি। শীর্ষ ২৩ সন্ত্রাসীর তালিকার পরে আমাদের ম্যান্ডেড অনুযায়ী তালিকা প্রণয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা যে তালিকা পাই, সে তালিকা ধরে তাদের (সন্ত্রাসীদের) আইনের আওতায় নিয়ে আসতে সবসময় কাজ করে যাচ্ছে র্যাব।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খন্দকার আল মঈন।
নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র ব্যবহারের বিষয়ে খন্দকার আল মঈন বলেন, আমাদের ম্যান্ডেটের আলোকে অবৈধ অস্ত্র নিয়মিতভাবে উদ্ধার করে যাচ্ছি। অভিযান পরিচালনা করছি। গত সপ্তাহে বেশ কিছু অবৈধ অস্ত্রের অভিযান চালিয়েছি।
তিনি বলেন, বৈধ অস্ত্র নিয়ম তান্ত্রিক ব্যবহার করার কথা। এই নিয়মের বর খেলাপ যেখানে হচ্ছে, সেখানেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে অস্ত্রের লাইসেন্স বাতিল করা হচ্ছে। কেউ বৈধ অস্ত্র অবৈধভাবে প্রদর্শন করছে এমব তথ্য জানা মাত্র স্থানীয় থানা বা আমাদের কোম্পানি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বৈধ অস্ত্র জমার বিষয়ে যখন সরকারি নির্দেশনা আসবে, তখন যারা অস্ত্র জমা দেবেন না তাদের বিষয়েও কাজ করবে র্যাব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












