হরতাল-অবরোধে নৈরাজ্য:
২৭৪ যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ : ফায়ার সার্ভিস
কেটে রেখে গেছে রেলের লাইন, ৭ বগি দুর্ঘটনায় আদালতের, এজলাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শাহবাগে, আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন
, ২৯ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
রাজধানীতে বিএনপির মহাসমাবেশ প- হওয়ার পর বিএনপি-সমমনা দগুলোর ডাকা হরতাল-অবরোধে ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ২৭৪টি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ খবর জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনস্পেকটর আনোয়ারুল ইসলাম বলেন, ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত, ৪৬ দিনে দুর্বৃত্ত কর্তৃক মোট ২৭৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭৪টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে ১৭০টি বাস ১৭০টি, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৮টি অন্যান্য গাড়ি।
কেটে রেখে গেছে রেলের লাইন, ৭ বগি জমিতে পড়ে একজনের মৃত্যু:
ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের বনখড়িয়া (চিলাই নদীর) ব্রিজে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলা এলাকার মুরগী ব্যবসায়ী আসলাম (৩৫) মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোরে এ ঘটনা ঘটে।
আদালতের এজলাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা:
খুলনার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোরে দেওয়া এ আগুনে এজলাসে আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার স্থান পুড়ে যায়।
জানা গেছে, গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোরে মুসল্লিরা মসজিদে নামাজে যাওয়ার সময় পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুন দেখতে পান। এ সময় তারা আদালতে অবস্থানরতদের খবর দেন। এরপর সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এজলাস কক্ষের আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার সোফায় আগুন লাগে।
শাহবাগে মেট্রোরেলের নিচে বাসে আগুন:
বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকে ১১ দফায় অবরোধের শেষ দিনে রাজধানীর শাহবাগে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বেলা আড়াইটার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার।
আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন, বিএনপির তিন নেতাকর্মী গ্রেপ্তার
নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন শিমুলিয়া ইউনিয়ন যুবদলের সহসম্পাদক বলে দাবি পুলিশের।
আজ গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) (গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি ও তেলিবাজার এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












