তাদের প্রত্যাশা, হয়তো কেউ আসবে শীতবস্ত্র নিয়ে
জেঁকে বসেছে তীব্র শীত। রাজধানীজুড়ে শীত অনুভূত হচ্ছে বেশ। এই শীতে গরম কাপড়ের অভাবে দুর্ভোগে পড়েছেন ভবঘুরে ও নিম্ন আয়ের লোকজন।
মানবেতর অবস্থায় রাত যাপন করছেন বাস্তুভিটা ও পরিবারহীন এসব মানুষ। পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক ও সদরঘাট এলাকায় দেখা মেলে এমন অসংখ্য মানুষের। খোলা জায়গা হওয়ায় শীতের তীব্রতার কারণে রাতে ঘুম হয় না অনেকের।
শহরের ফুটপাতগুলোয় শতাধিক ছিন্নমূল ও সহস্রাধিক নিম্ন আয়ের মানুষ রাত যাপন করেন। তারা কোনোমতে গায়ে হালকা কাপড় মুড়ি দিয়ে শুয়ে থাকেন ফুটপাতে বা টার্মিনালের আঙিনায়।
অন্যদিকে নিম্ন আয়ের যারা এই এলাকায় খোলা উন্মুক্ত স্থানে রাত যাপন করেন, তাদের কেউ রিকশা চালান, কেউ ভ্যান গাড়ি, কেউবা ঠেলাগাড়ি কিংবা দৈনিক মজুরিতে যেকোনও কাজ করে জীবিকা নির্বাহ করেন।
পুরান ঢাকায় ফুটপাতে কিংবা উন্মুক্ত স্থানে থাকা ভবঘুরে মানুষের সংখ্যা যেমন কম নয়, তেমনি নিম্ন আয়ের মানুষের সংখ্যা তার চেয়ে কয়েক গুণ বেশি।
ভ্যানগাড়িচালক বাসেত মিয়া (৫২) ১৬ বছর ধরে সদরঘাটে বসবাস করেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় সদরঘাট লঞ্চ টার্মিনালে লালকুঠি ঘাটরে পাশে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন মেঝেতে পাতলা একটা কাপড় পেতে। কথা বলতে চাইলে প্রথমে অস্বীকৃতি জানান, পরে শীতবস্ত্র পাওয়ার আশায় নড়েচড়ে বসেন। তিনি বলেন, বুড়িগঙ্গার হাওয়ায় শীতের রাতে ঘুম হয় না। এখানে শুধু গরমকালে ঘুমাতে আরাম লাগে। আর অন্য সময় ঘুমাতে ঝামেলা পোহাতে হয়।
ফুটপাতে ঘুমানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ঢাকা শহরে সবচেয়ে কম ভাড়া টলি (ভ্যান) চালকের। দিনে যা রোজগার হয়, তা খাওয়া-দাওয়া করে বাড়ি পাঠালে আর কিছু থাকে না। আর আমি যদি এখানে আরাম করি, তাহলে বাড়িতে ছেলেমেয়েদের কষ্ট করতে হবে। তাদের সুখের জন্যই তো ঢাকায় আসা।
শীতবস্ত্র কিনছেন না কেন, জানতে চাইলে তিনি বলেন, ১৫০ টাকার একটা কম্বল দোকানদার ৩০০ টাকা দাম চায়। আমার দিনে ৩০০ টাকা রোজগার করতেই কষ্ট হয়ে যায়। তাহলে আমি কীভাবে কিনবো! তা ছাড়া প্রতিবছর শীতের রাতে অনেকে দেখি কম্বল বা গরম স্যুয়েটার দেয়, তা পেলে এই শীত কেটে যাবে।
এখানকার অনেকের প্রত্যাশা, প্রতিবছরের মতো এবারও হয়তো কেউ শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসবে তীব্র শীত নিবারণের জন্য; যা মুড়ি দিয়ে একটু উষ্ণতা পাবে সুখবঞ্চিত এসব মানুষ।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।