সিরাজগঞ্জ সংবাদদাতা:
বাণিজ্যিকভাবে চুঁইঝাল চাষ করে সাফল্যের দেখা পেয়েছেন বিদেশফেরত এক ব্যক্তি। নাম শাহ আলম। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের শুকুর আলীর বড় ছেলে। প্রায় এক যুগ সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়ে গ্রামে ফিরে ২০২২ সালে সিরাজগঞ্জে চুঁইঝাল চাষের উদ্যোগ নেন তিনি।
জানতে চাইলে শাহ আলম বলেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সমন্বিত কৃষি ইউনিটের (কৃষি খাত) আওতায় উচ্চমূল্যের মসলাজাতীয় ফসল উৎপাদন প্রদর্শনী বাস্তবায়নকারী স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্ বাকি অংশ পড়ুন...
বাগেরহাট সংবাদদাতা:
ভোরের আলো ফোটার আগেই বাগেরহাটের কেবি বাজারে হইচই। সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মাছ ধরে ফিরেছেন জেলেরা। গতকাল জুমুয়াবার ভোরে দুটি ট্রলার একসঙ্গে মাছ নিয়ে ঘাটে ভিড়তেই সরব হয়ে ওঠে এলাকার প্রধান সামুদ্রিক মৎস্য অবতরণকেন্দ্রটি। তবে আশানুরূপ মাছ ধরা না পড়ায় হতাশ জেলেরা।
নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই বাজারে ভিড় করেন শত শত মৎস্য ব্যবসায়ী, শ্রমিক ও আড়তদার। শুরু হয় ক্রেতা-বিক্রেতার হাঁকডাক। মাছের সরবরাহ কম হলেও চাহিদা ছিল অনেক বেশি।
কেবি মৎস্য অবতরণকেন্দ্রটি শহরের দড়াটানা নদীর তীরের বাসাবাটি এলাকায়। জ বাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছে, শিল্পকারখানায় যেখানে গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ উৎপাদনের জন্য যেখানে গ্যাসের ঘাটতি, সেখানে বাসা-বাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া মানে অপচয়। কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে গ্যাস সংযোগ দেয়ার সম্ভাবনা নেই। সুযোগ থাকলে ঢাকার সব বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম।
গতকাল জুমুয়াবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দুটি গ্যাসকূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলে।
ফাওজুল কবির খান বলেছে, এখন বাসা-বাড়িতে গ্যাস সরবরাহের যে ব্যয় আর সেখান থেকে যে টাকা প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঈদুল আজহার ছুটির আমেজ কাটতে না কাটতেই রাজধানীর মাছ ও গোশতের বাজারে দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। বিশেষ করে মাছের দাম গত সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা সাধারণ ক্রেতাদের জন্য নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিক্রেতাদের দাবি, ঈদের পর বাজারে চাহিদা বাড়ায় এই মূল্যবৃদ্ধি হলেও দ্রুত সরবরাহ স্বাভাবিক হলে দাম কমতে পারে।
গতকাল জুমুয়াবার রাজধানীর খিলগাঁও রেলগেট বাজার, মেরাদিয়া হাট, গোড়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ঈদের আগের তুলনায় অধিকাংশ মাছের দামই বেড়েছে। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগরের কয়েকটি সংবেদনশীল এলাকায় আগামীকাল ১৪ জুন শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয়তা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, ১৯৭৬ সালের ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্প এক দশক ধরে চলছে সংকটে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে সাভারের হেমায়েতপুরে স্থাপিত বিসিক চামড়া শিল্প নগরীর সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি)। যা এক সময় আধুনিক, পরিবেশবান্ধব শিল্প গড়ার স্বপ্ন ছিল, এখন তা হয়ে উঠেছে ব্যর্থতার প্রতীক।
ঈদুল আজহার পর এবারও সিইটিপির ব্যর্থতার করুণ চিত্র উন্মোচিত হয়েছে। তরল বজ্যূ শোধনে এটি সম্পূর্ণরূপে ব্যর্থ; আর সলিড বর্জ্য ব্যবস্থাপনার কাজ এখনও শুরুই হয়নি। এতে অভ্যন্তরীণভাবে পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি আন্তর্জা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গভীর রাতে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে মোট ৫৩ জন এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে পুশ-ইন করা হয়।
জৈন্তাপুরের শ্রীপুর বিওপি দুটি পরিবারের মোট ১৭ জনকে আটক করে। তাদের মধ্যে চারজন পু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সামগ্রিক ঋণ পরিস্থিতির ক্রমবর্ধমান চাপ সামাল দিতে এবং বাহ্যিক ঝুঁকি ও রাজস্ব ঘাটতির মতো চাপ মোকাবিলায় একটি 'ইন্টিগ্রেটেড ঋণ ব্যবস্থাপনা অফিস' (ডেট অফিস) গঠনের পরিকল্পনা করছে সরকার।
অর্থ বিভাগের “মধ্য-মেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি (এমটিএমপিএস) অর্থবছর ২০২৫-২৬ থেকে অর্থবছর ২০২৭-২৮” -এ পূর্বাভাস দেওয়া হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে যেখানে মোট ঋণ জিডিপির ৩৭.৪১ শতাংশ ছিল, ২০২৭-২৮ অর্থবছরের শেষে তা বেড়ে দাঁড়াবে ৩৭.৭২ শতাংশে।
গত ২ জুন বাজেট নথির সঙ্গে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে বাকি অংশ পড়ুন...
সংবাদদাতা:
কেরানীগঞ্জে আইএফআইসি ব্যাংকের ভল্ট ভেঙে ১৫ লাখ টাকা চুরির ঘটনায় ওই শাখার নৈশপ্রহরী সিয়াম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান তার জবানবন্দি রেকর্ড করে।
একইসঙ্গে তার দুই সহযোগী আল আমিন হাওলাদার ও ইমরান শেখকে কারাগারে পাঠানো হয়েছে।
আসামিদের আদালতে হাজির করা হয়েছিল। এ সময় আসামি সিয়াম আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করে পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। বাকি অংশ পড়ুন...
লক্ষ্মীপুর সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয় ইমাম সমতির সহ-সভাপতি মাও. হাবীব আহমেদ শিহাব বলেন, সমাজের সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ইমাম। মানুষকে অপরাধ নয় কল্যাণের পথে ডাকেন তারা। সেই ইমামকে পিটিয়ে হত্যা। এটি ইতিহাসের জঘন্যতম অপরাধ। এই অপরাধের সঙ্গে যারা জড়িত। তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। সেটি করা না হলে, সারাদেশের প্রায় ৯ লাখ ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে পুলিশ প্রধানের কাছে যাবো। প্রয়োজনে স্বরাষ্ট্র ও প্রধান উপদেষ্টার কাছে গিয়ে বিচার চাইবো। ন্যায়বিচারের জন্য চাপপ্রয়োগ করবো। তবে এই মুহুর্তে নয়। আগে দেখবো, স্থানীয় প্রশাসন কি ধরণের ব্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহার ছুটিতে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৫৭ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক। গত ৫ই জুন থেকে ১০ই জুন পর্যন্ত ৫ দিনে দেশের বিভিন্ন জেলার সড়ক ও মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে।
মৌলভীবাজার, বড়লেখা ও শ্রীমঙ্গল প্রতিনিধি জানান, মৌলভীবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার শমসেরনগর সড়কের দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (৭ই জুন) রাতে কাছারীবাজার শ্যামের কোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের বাকি অংশ পড়ুন...












