অসংখ্য অচেনা আমের জাত! যে নামগুলোর অধিকাংশই জানা নেই কারো
, ১৮ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৪ জুলাই, ২০২৬ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
আমের নাম গোল্লা। আমটি খাওয়ার পর আপনার মনে হবে, নামটি মোটেই যথার্থ হয়নি। রসে ভরা সুমিষ্ট এই আমের নাম হওয়া উচিত ছিল রসগোল্লা।
বহু বছর আগে রাজশাহীর বাঘায় একটি আমের আঁটি থেকে জন্ম নেওয়া এই আমের আকার ছোট বলেই হয়তো কেউ এর নাম দিয়েছেন গোল্লা। শুধু গোল্লা নয়, বাঘায় এ রকম শতাধিক প্রকৃতিগত আমের জাত রয়েছে। রং-রস-স্বাদ-গন্ধে সেসব অতুলনীয়, অথচ জাতীয় স্তরে তারা পরিচয়হীন।
গত মাসে বাঘা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় আয়োজিত কৃষিপ্রযুক্তি মেলায় চাষিরা এমন শত জাতের আম নিয়ে হাজির হন। অনেক আমের নাম বাঘার বাইরের মানুষ হয়তো কোনো দিনই শোনেননি। নাম দিয়েছেন গাছের স্বত্বাধিকারীরা। সম্প্রতি বাঘায় এসব আমের আত্মপরিচয়ের অভিনব তথ্য পাওয়া গেছে।
গোল্লা আমের গাছটি রয়েছে উপজেলার চকআমোদপুর গ্রামে। গাছের মালিক আকবর আলী। তার বাবা প্রয়াত সাবের উদ্দিন সরকারের মুখেই শুনেছেন, এই আমের নাম গোল্লা। আকবর আলীর ভাষ্য, আমটা শুধু আকারে ছোট; কিন্তু ফলন প্রচুর, পরিচর্যার জন্য বালাইনাশকেরও তেমন প্রয়োজন পড়ে না। এই আম শুধু বাড়িতে খাওয়া হয় আর পাঠানো হয় কুটুমবাড়িতে। আমটি খেলেই মনে হবে অপূর্ব। কোনো আঁশ নেই, মিষ্টি রসে রসনার তৃপ্তি হবে।
আনারসি নামের আরেক জাতের আম রয়েছে। খেতে আনারসের মতো স্বাদ। খাওয়ার সময় রস চুইয়ে পড়ে। এ কারণেই সম্ভবত আনারসি নামটি রাখা হয়েছে।
আরেকটি আম ইঁদুরচাটা। সেখানকার চার-পাঁচজন চাষির কাছে এই জাতের আম রয়েছে। চাষিরা এই আম বিক্রি করেন না। নিজেরা খান আর মেহমানদারি করেন। জানা গেল, বেরেস নামে একজন ক্ষৌরকারের কাছে এই আমের একটিমাত্র গাছ ছিল। সেটি থেকে তারা কলম করেছেন। খেতে সুস্বাদু, আঁশ নেই। লম্বাটে আকারের এই আম পাকার পরেও সহজে পচে না। বেশ কিছুদিন রাখা যায়। স্বাদ নিয়ে তার কথার প্রমাণও পাওয়া গেল।
আরেকটি জাতের আম রয়েছে, নাম তার বউ-ভোলানো আম। সুন্দর রং, আকারে চ্যাপ্টা, আঁশ নেই। খেতে সুস্বাদু। চাষিরা জানেন না, কীভাবে এই জাত পেয়েছেন।
বাবুইঝুঁকি নামের আরেক জাতের আম আছে। আকারে ছোট বলে বাচ্চাদের পছন্দ। খেতে ভালো, তবে হালকা আঁশ আছে। এই আম এলাকায় খুব কম।
জগৎমোহিনী আমটি আছে বাঘা উপজেলার চ-ীপুর গ্রামে। এই আম ফজলি আমের সঙ্গে পাকে। বোঁটা শক্ত। অল্প ঝড়ে ঝরে পড়ে না। একবার এক ঝোপায় ২১টি পর্যন্ত আম পাওয়া গিয়েছিল। একেকটি আম আধা কেজি পর্যন্ত ওজন হয়। খেতেও ভালো।
উপজেলার বলিহার গ্রামে হাতিঝোলা জাতের আমগাছ রয়েছে। এই আমের ওজন এক কেজি পর্যন্ত হয়। মিষ্টি সামান্য কম।
এমন অচেনা জাতের আরও কিছু আমের নাম ও স্বাদের পরিচয় পাওয়া গেল। যেমন ফনিয়া, জহুরা, লাখে এক, খাজা গুটি, চিনিঘোরা, চুঙ্গাভোগ, বিবি, চাপড়া, ডুকসা, হাতিম, কৃষাণভোগ, কাদুমা, বেলি, দুধসর, দুধকোমর, আপেল গুটি, চেংসাই, ডকমাই, ভাদরী, নাকাবাসী, সুমাসি, জগৎমোহনী, দিংলি, হাতিঝোপা, কদালকাটি, সিন্দুরটোকা, আনারসি, জাওনি, পাগাড়ে, স্বপ্নবিভর, ঝিনুক, দুধভরা, বৈশাখী, ভুরই, কালুয়া গুটি, আনারকলি, বিশ্বনাথ, বাঘাশাহি, বঙ্গবাসী, আষাঢ়ি, ছাতু ভিজালি, বাতাসী, ধমিয়া, মোহনঠাকুর, মেথা ফকিন্নী, মিছরিছানা, সালাম ভোগ, খালসি, মধু খালসি, পেঁপে গুটি, পেপসি গুটি, কাঁকড়ি, সুগন্ধি গুটি, নাজিরভোগ, বালিশ গুটি, মধু চুষকা, আবদুল্লাহ ফজলি, কালিভোগ, মধুমতী ও জামাইভোগ, চমন বাহার, সন্দেশি, সুমাশি ও খোদা দাদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিমের কুসুমের সঙ্গে থাকা সাদা অংশটি খাওয়া কি নিরাপদ!
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ধানখেতে জালে আটকা পড়লো ১০ ফুট অজগর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে রহস্যময় ধাতব এসে পড়লো সমুদ্রসৈকতে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেতিয়ান-বান জিওক সীমান্ত
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভালো ঘুম আর ওজন কমাতে ম্যাগনেসিয়ামের ভূমিকা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বরফের ছোট চাঁদের চারপাশে বিশাল তরঙ্গের জাল আবিষ্কার
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাইয়ে রাতের আকাশ সাজবে নতুন রূপে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথম টাকার প্রচলন শুরু হয় যেদিন থেকে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ভুলে লেন্স পরার সময় চোখ নষ্ট হয়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে প্রথম টাকার প্রচলন শুরু হয় যেদিন থেকে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডায়াবেটিসের নতুন কারণ আবিষ্কারের দাবি বাংলাদেশী বিজ্ঞানীদের
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












