মেয়েকে দুবাইতে ফ্ল্যাট কিনে দেয়ার অভিযোগ অস্বীকার করলেন গভর্নর
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১১ জুন, ২০২৫ খ্রি:, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দুবাইতে মেয়ের ফ্ল্যাট কেনা নিয়ে সজীব ওয়াজেদ জয়ের করা অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, তার মেয়ে নিজে সম্পত্তি কিনেছেন, এতে তার কোনো সম্পৃক্ততা নেই।
দুবাইতে মেয়ের নামে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কেনা সংক্রান্ত সজীব ওয়াজেদ জয়ের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
গভর্নর গণমাধ্যমকে জানান, তার মেয়ে মেহরিন সারা মনসুর বিবাহিত এবং ব্যবসায়িক কারণে দুবাইতে থাকেন। তিনি নিজ উপার্জনে ২০২৩ সালে ওই ফ্ল্যাট কিনেছেন। এর সঙ্গে গভর্নর হিসেবে তার কোনো সম্পৃক্ততা নেই।
তিনি বলেন, ফ্ল্যাটের দলিলে আমার নাম বাবা হিসেবে উল্লেখ আছে, এতে অবাক হওয়ার কিছু নেই। এটি আমার গভর্নর হওয়ার অনেক আগে কেনা।
এর আগে গত সোমবার অনলাইনে ছাত্রলীগের সাবেক এক নেতার পোস্ট শেয়ার করে সজীব ওয়াজেদ জয় দাবি করেন, গভর্নর তার মেয়ের নামে দুবাইতে ৪৫ কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন। তবে এ অভিযোগের সঙ্গে কোনো তথ্যপ্রমাণ সংযুক্ত করা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দেশ সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খামেনির লাশ এতদিন কোথায় ছিল
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)