নিজস্ব প্রতিবেদক:
বিগত সরকারের সময়ে পর্যাপ্ত রাজস্ব আয়ের সংস্থান না থাকা সত্তে¦ও প্রতি বছরই বড় অংকের বাজেট দেয়া হতো। এতে ধারাবাহিকভাবে সরকারি ব্যয়ের কলেবর বেড়েছে।
বাড়তি এ ব্যয় মেটাতে গিয়ে বিপুল অংকের ঋণ করেছে পতিত সরকার। গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের বিদায়ের পর সরকারি ব্যয়ে লাগাম টানার প্রত্যাশা করেছিলেন সবাই। বর্তমান অন্তর্র্বতী সরকারের পক্ষ থেকেও ব্যয় কমানোর প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।
যদিও অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে এর আগের অর্থবছরের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রস্তাবিত বাজেটে নির্মাণ শিল্পের রডের আমদানিতে ভ্যাট ২০-২৩ শতাংশ এবং উৎপাদনে ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। শুল্ক বাড়ালে রডের দাম প্রতি টনে প্রায় ১ হাজার ৪০০ টাকা বাড়তে পারে। বিদ্যমান ফিক্সড আমদানি শুল্ক বাতিল হতে পারে।
প্রসঙ্গত, বর্তমানে স্টিলের মূল কাঁচামাল স্ক্র্যাপ আমদানিতে প্রতি টনে ফিক্সড শুল্ক আদায় করা হয় ১ হাজার ৫০০ টাকা। অন্যদিকে স্টিল থেকে বিলেট ও রড উৎপাদনে প্রতি টনে ফিক্সড ভ্যাট ২ হাজার ২০০ টাকা। সবমিলিয়ে আমদানি শুল্ক ও ভ্যাট মিলিয়ে সরকার প্রতি টনে পাচ্ছে ৩ হাজার ৭০০ টাকা।
এসি-ফ্রিজে ভ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ব্যাংকে তিন লাখ টাকা থাকলে আবগারি শুল্ক দিতে হবে না। প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ব্যাংকে আবগারি শুল্কের সীমা বাড়ানো হয়েছে। বর্তমানে ব্যাংকে বছরে একবার এক লাখ টাকার বেশি জমা হলেই ১৫০ টাকা আবগারি শুল্ক দিতে হয়।
বাজেটে অর্থ উপদেষ্টা ব্যাংকে আমানতের পরিমাণ তিন লাখ টাকা হওয়া পর্যন্ত আবগারি শুল্কে ছাড় দেওয়ার প্রস্তাব করেছেন। অর্থাৎ আমানত তিন লাখ টাকা অতিক্রম করলেই কেবল আবগারি শুল্ক দিতে হবে।
বর্তমানে ১ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ১৫০ টাকা এবং ৫ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ৫০০ টাকা আবগারি শুল্ক দিতে হয়। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বাজেট ঘাটতি থাকছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, আগামী অর্থবছরে আমাদের সামগ্রিক বাজেট ঘাটতি ও ঋণ সহনীয় পর্যায়ে থাকবে। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লক্ষ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপি’র ৩.৬ শতাংশ।
সালেহউদ্দিন আহমেদ বলেন, প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং ১ লাখ ১ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার প্রস্তাব করছি। আগামী অর্থবছরে সুদ পরিশোধ বাবদ মোট ব্যয় ধর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের রাখা ‘বিরাট ভুল’ হয়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদের দুয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে। তারা চেয়ারে বসার পর তাদের আত্মীয়স্বজন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লাইসেন্স করা শুরু করেছেন। এতে দেশের ক্ষতি হলো, তাদেরও ক্ষতি হলো। ছাত্রদের উপদেষ্টা করা বিরাট ভুল হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় মেজর হাফিজ এ কথা বলেন। গতকাল ইয়াওমুল আহাদ (রোববা বাকি অংশ পড়ুন...
নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বিকেলে ভাসানচর থেকে করিমবাজার উদ্দেশে যাওয়ার পথে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে।
এ সময় স্থানীয় জেলে, কোস্টগার্ড ও নৌপুলিশের সহায়তায় ৩২ জনকে উদ্ধার করা গেলেও এখনও ৭ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ভাসানচর থানায় কর্মরত এক পুলিশ সদস্যও রয়েছেন।
জানা যায়, হাতিয়ার ভাসানচর থেকে হরণি ইউনিয়নের করিম বাজার ঘাটের উদ্দেশে দুপুর ২টায় একটি ট্রলার ৩৯ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। করিম বাজার থেকে এক কিলোমিটার দূরে পৌ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন নুরুজ্জামান জনি। তার পৈতৃক নিবাস খিলগাঁও তিলপাপাড়া। এলাকায় ছিল গোষ্ঠীগত প্রভাব। এ প্রভাবই কাল হয় জনির। দশম জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী বিএনপির ডাকা আন্দোলন চলাকালে গ্রেফতার হন তিনি। প্রথমে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের টর্চার সেলে নিয়ে হাত-পা ও চোখ বেঁধে চালানো হয় অমানবিক নির্যাতন। সেদিন মধ্যযুগীয় কায়দায় বিএনপির আরও অনেক নেতাকর্মীকে নির্যাতন করে ডিবি পুলিশ। পরে সাজানো বন্দুকযুদ্ধে ১৬টি বুলেটবিদ্ধ হয় জনির শরীরে, যার ১১টিতে ঝাঁজরা হয় বুক বাকি অংশ পড়ুন...
পবিত্র দ্বীন ইসলাম উনার উপর হস্তক্ষেপ বন্ধ করা, জনগণের উপর জুলুম বন্ধ করা এবং দেশের স্বাধীন অস্তিত্ব ও স্থিতিশীলতা রক্ষার জন্য সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীকে ক্ষমতা গ্রহণ করা উচিত- এমন দাবিতে সমাবেশ করেছেন ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর মালিবাগ মোড়ে এক সমাবেশে তারা এই দাবি তুলে ধরেন।
সমাবেশে বক্তারা বলেন, অন্তবর্তীকালীন এ সরকার দেশের উপর অনধিকার চর্চা করছে এবং সারা দেশে জনগণের উপর জুলুম করছে। চরম স্বৈরাচারী, অত্যাচারী, ফ্যাসিবাদী এবং পবিত্র দাবীন ইসলাম বিরোধী ভূমিকায় রয়েছে অন্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিদেশীদের হাতে বন্দর তুলে দেয়া, মানবিক করিডোরের নামে আরাকান সন্ত্রাসীদের সহযোগিতার পর এবার নতুন ছাপানো টাকার নোটে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দিরের ছবি স্থাপন করেছে অন্তবর্তীকালীন সরকার। সরকারের এহেন দেশবিরোধী ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গতকাল রাজারবাগ সুন্নতী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বাদ জুমুয়া এক বিরাট বিক্ষোভ মিছিল বের করেছেন সাধারণ মুসল্লী সমাজ। মিছিলটি রাজধানীর রাজারবাগ, শাহজাহানপুর, মতিঝিল এলাকা প্রদক্ষিণ করে।
এই প্রতিবাদী মিছিলে অন্তবর্তীকালীন সরকারের বিতর্কিত ও ষড়যন্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও ইসরাইলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। যার অংশ হিসেবে গত বৃহস্পতিবার তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।
ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেন একটি কৌশলগত নৌ ও আকাশপথ অবরোধ আরোপ করেছে। যাতে করে ইসরাইলের কাছে সামরিক সরঞ্জাম পাঠানো বন্ধ করা যায়।
ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনি বাহিনী তাদের প্রতিশোধমূলক অভিযানের গতি বৃদ্ধি করে ইসরাইলের অধিকৃত ভূখণ্ডের গভীরে হামলা চালাবে। এই অভিযান চলবে যতদিন না ইসরাইল তার সামরিক আগ্রাসন বন্ধ করে এবং গাজার ওপর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ট্রাক আটকিয়ে চাঁদাবাজির সময় তারিকুল ইসলাম নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে সেনাবাহিনীর সদস্যরা আটক করেছেন। গত বৃহস্পতিবার (২৯ মে) রাতে মিঠাপুকুর-ফুলবাড়ী সড়কে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি পার্বতীপুর মডেল থানা হেফাজতে রয়েছেন। আটক তারিকুল ইসলাম উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে। তিনি এনসিপির পার্বতীপুরের সংগঠক।
জানা গেছে, কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্র্যাব) টেন্ডারের মাধ্যমে পায় সেনাবাহিনীর প্রতিষ্ঠান সেনাকল্যাণ সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্য বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি চেয়ে বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে নারিকেল দ্বীপের চারপাশের কিছু অংশ। লোকালয়ে পানি ঢোকার ফলে পানিবন্দি হয়ে পড়েছেন দ্বীপের অর্ধশতাধিক পরিবারের মানুষ। ভারি বৃষ্টি ও দমকা হাওয়ায় জোয়ারের পানি ৪ থেকে ৫ ফুট উচ্চতায় প্রবাহিত হয়ে ভাঙন দেখা দিয়েছে দ্বীপের চারপাশে। এ ছাড়া ঘাটে নোঙর করা অন্তত পাঁচটি মাছ ধরার ট্রলার জোয়ারের আঘাতে বিধ্বস্ত হয়েছে।
এদিকে চার দিন ধরে বন্ধ রয়েছে টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল। এতে দ্বীপে দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় ও খাদ্যপণ্যের সংকট।
টেকনাফ উপজেলা নির বাকি অংশ পড়ুন...












