চুঁইঝাল চাষে সাফল্য, বললেন, ‘আর বিদেশে যাব না’
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৬ জুন, ২০২৫ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
সিরাজগঞ্জ সংবাদদাতা:
বাণিজ্যিকভাবে চুঁইঝাল চাষ করে সাফল্যের দেখা পেয়েছেন বিদেশফেরত এক ব্যক্তি। নাম শাহ আলম। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের শুকুর আলীর বড় ছেলে। প্রায় এক যুগ সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়ে গ্রামে ফিরে ২০২২ সালে সিরাজগঞ্জে চুঁইঝাল চাষের উদ্যোগ নেন তিনি।
জানতে চাইলে শাহ আলম বলেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সমন্বিত কৃষি ইউনিটের (কৃষি খাত) আওতায় উচ্চমূল্যের মসলাজাতীয় ফসল উৎপাদন প্রদর্শনী বাস্তবায়নকারী স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এনডিপি) সহায়তায় চুঁইঝালের চাষ শুরু করি। ২০২২ সালের ৩০ আগস্ট বাড়ির পাশে ৩৩ শতক জমি ৩ বছরের জন্য ৬০ হাজার টাকায় ইজারা নিয়ে এগুলোর চাষ শুরু করা হয়।
শাহ আলমের দাবি, চুঁইঝাল চাষ শুরু থেকে এ পর্যন্ত তার খরচ হয়েছে ১ লাখ ১৭ হাজার টাকা। অন্যদিকে চলতি বছর দুই ধাপে ৭ লাখ ৩৭ হাজার টাকার চুঁইঝাল বিক্রি করেছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চুঁইঝাল একটি লতাজাতীয় মসলা, যা প্রাকৃতিকভাবে বিভিন্ন ঔষধিগুণে পরিপূর্ণ। খুলনা, যশোর, বাগেরহাট ও সাতক্ষীরায় চুঁইঝাল বহুল পরিচিত এবং সেখানেই দেশের এটির অধিকাংশ চাষ হয়। মসলাটি রান্নায়, বিশেষত গোশতের সঙ্গে ব্যবহৃত হয়। এ ছাড়া এটি ভেষজ ঔষধি হিসেবেও ব্যবহৃত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, দেশে দুই ধরনের চুঁইঝালের চাষ হয়। এর মধ্যে একটি হচ্ছে গেছো চুঁইঝাল। এটি সাধারণত অন্য গাছের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে বড় হয়ে থাকে। অন্যটি হচ্ছে ঝাড় চুঁইঝাল। এটি সাধারণত জমিতে ঝাড় আকারে চাষ হয়ে থাকে। দামের দিক থেকে এই ঝাড় চুঁইঝালের দাম তুলনামূলক বেশি। প্রতি কেজি কাঁচা চুঁইঝাল ৭০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। শুকনা চুঁইঝালের দাম আরও বেশি, এগুলো ১ হাজার ৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত বিক্রি হতে পারে। এক হেক্টর জমিতে ঝাড় চুঁইঝালের চাষ করে বছরে প্রায় ২ থেকে ২.৫ মেট্রিক টন চুঁইঝালের ফলন পাওয়া সম্ভব।
দেশের বেকার যুবক ও তরুণদের উদ্দেশে শাহ আলম বলেন, আমি এখন আর বিদেশে যাব না। দেশে থেকেই কৃষিকাজে মনোযোগী হওয়ার ইচ্ছা আছে। দেশের কৃষক, বেকার যুবক ও তরুণেরা চুঁইঝাল চাষের এগিয়ে এলে অনেক লাভবান হতে পারবেন। দেশ-বিদেশে মসলাজাতীয় এ ফসলের বেশ চাহিদা আছে।
চাহিদার কারণে চলতি বছর নতুন করে আরও দুই বিঘা জমিতে চুঁইঝাল চাষের পরিকল্পনা করেছেন শাহ আলম। এর পাশাপাশি তিন বিঘা জমিতে উন্নত জাতের পেঁপের চাষ শুরু করেছেন। ইতিমধ্যে সেগুলোতেও ফল ধরতে শুরু করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র মুহররমুল হারাম মাসের চাঁদ দেখা গেছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনের প্রথম ১৫ দিনে ১৬২ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অ্যাক্সেস রোডের বালুর দাম নিয়ে রিট
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে যে সুবিধা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিশু হত্যার ঘটনা কেন্দ্র করে ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ্মা ব্যারেজের মাধ্যমে স্থায়ী পানি নিরাপত্তার অপেক্ষায় লাখো মানুষ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শুনে শুনেই পবিত্র কুরআন শরীফ মুখস্থ করলেন ৮০ বছর বয়সি নিরক্ষর বৃদ্ধা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র মুহররমুল হারাম মাসের চাঁদ দেখা গেছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অ্যাক্সেস রোডের বালুর দাম নিয়ে রিট
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিশু হত্যার ঘটনা কেন্দ্র করে ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)