ইমাম হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাবে ৯ লাখ ইমাম-মুয়াজ্জিন
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১১ জুন, ২০২৫ খ্রি:, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
লক্ষ্মীপুর সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয় ইমাম সমতির সহ-সভাপতি মাও. হাবীব আহমেদ শিহাব বলেন, সমাজের সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ইমাম। মানুষকে অপরাধ নয় কল্যাণের পথে ডাকেন তারা। সেই ইমামকে পিটিয়ে হত্যা। এটি ইতিহাসের জঘন্যতম অপরাধ। এই অপরাধের সঙ্গে যারা জড়িত। তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। সেটি করা না হলে, সারাদেশের প্রায় ৯ লাখ ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে পুলিশ প্রধানের কাছে যাবো। প্রয়োজনে স্বরাষ্ট্র ও প্রধান উপদেষ্টার কাছে গিয়ে বিচার চাইবো। ন্যায়বিচারের জন্য চাপপ্রয়োগ করবো। তবে এই মুহুর্তে নয়। আগে দেখবো, স্থানীয় প্রশাসন কি ধরণের ব্যবস্থা নিচ্ছেন।
লক্ষ্মীপুরে মসজিদের ইমাম মাও. কাউছার আহমেদ মিলনের (৫৫) পরিবারের সঙ্গে সাক্ষাত ও কবর জিয়ারতের শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মাও. হাবীব বলেন, অপরাধীদের কোন দলীয় পরিচয় নেই। তাদের পরিচয়, তারা অপরাধী। এজন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো। কোন সন্ত্রাসী বা অপরাধীকে যেন আশ্রয় না দেয়। তাদের জন্য যেন তদবির না করে। প্রশাসনকে প্রভাবিত না করে। বরং ইমাম হত্যাকা-ে জড়িত আসামীদের গ্রেপ্তারে তারা সহযোগিতা করবে। এমনটি প্রত্যাশা জাতীয় ইমাম সমিতির।
তিনি আরও বলেন, সামাজিক একটি ঘটনা নিয়ে একদল সন্ত্রাসীর হামলার শিকার হচ্ছেন হত্যাকা-ের শিকার ইমামের ছোট ভাই। তখন চাচাকে রক্ষা করতে মরহুম কাউছার আহমেদের ছেলেও ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হয়। খবরটি পেয়ে সন্তানকে বাঁচাতে ইমাম সাহেব সেখানে গিয়েছেন। ওই সময় সন্ত্রাসীরা তাকেও মারধর করে। সে ঘটনার কিছু সময় পর তিনি মারা যান। হামলাকারীরা একটি রাজনৈতিক দল (বিএনপি) এর কর্মী ও নেতা ছিলেন। আমরা এই হত্যাকা-ের সুষ্ঠু বিচার প্রশাসনের কাছে দাবি জানাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাশর্^বর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না -ত্রাণমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিতর্কিত ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি-সিসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, স্থায়ী দূতাবাস স্থাপনে সম্মতি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১১৫ দিন পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুরে এক কারখানা বন্ধ হয়ে বেকার ১৮০০ শ্রমিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনায় থাকবে জে-১০ সিই যুদ্ধবিমান, শিগগিরই চুক্তির সম্ভাবনা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাংলাদেশের ৯৫ শতাংশ কৃষক অসম মাত্রায় সার ব্যবহার করেন’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)