সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

২০২৭-২৮ অর্থবছরে ঋণভার পৌঁছাবে ২৯ লাখ কোটি টাকায় -ডেট অফিস স্থাপনের পরিকল্পনা সরকারের

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, রাত ১:৫০
২০২৭-২৮ অর্থবছরে ঋণভার পৌঁছাবে ২৯ লাখ কোটি টাকায় -ডেট অফিস স্থাপনের পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সামগ্রিক ঋণ পরিস্থিতির ক্রমবর্ধমান চাপ সামাল দিতে এবং বাহ্যিক ঝুঁকি ও রাজস্ব ঘাটতির মতো চাপ মোকাবিলায় একটি 'ইন্টিগ্রেটেড ঋণ ব্যবস্থাপনা অফিস' (ডেট অফিস) গঠনের পরিকল্পনা করছে সরকার।
অর্থ বিভাগের “মধ্য-মেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি (এমটিএমপিএস) অর্থবছর ২০২৫-২৬ থেকে অর্থবছর ২০২৭-২৮” -এ পূর্বাভাস দেওয়া হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে যেখানে মোট ঋণ জিডিপির ৩৭.৪১ শতাংশ ছিল, ২০২৭-২৮ অর্থবছরের শেষে তা বেড়ে দাঁড়াবে ৩৭.৭২ শতাংশে।
গত ২ জুন বাজেট নথির সঙ্গে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, আইএমএফ-বিশ্বব্যাংকের ঋণ স্থিতিশীলতা বিশ্লেষণ অনুযায়ী, বাংলাদেশের বাহ্যিক ও মোট ঋণ ঝুঁকি এখনও তুলনামূলকভাবে কম। তবে, ভবিষ্যতে বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধ রপ্তানির তুলনায় বাড়তে থাকলে- ঋণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। তাই টেকসইতার জন্য সক্রিয় ঋণ ব্যবস্থাপনা ও রাজস্ব সংস্কারের ইঙ্গিত রয়েছে এতে।
প্রতিবেদনে বলা হয়েছে, "ঋণ ব্যবস্থাপনার উন্নয়ন ও অর্থায়ন ঝুঁকি কমাতে- অর্থ বিভাগের অধীনে একটি ইন্টিগ্রেটেড (একীভূত) ঋণ অফিস স্থাপন করা যেতে পারে। "
বাংলাদেশের ঋণের বোঝা নীরবে কিন্তু ধারাবাহিকভাবে বাড়ছে- যে গতির সঙ্গে অর্থনীতিও তাল মেলাতে হিমশিম খাচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে একের পর এক অর্থনৈতিক ও রাজস্বসংক্রান্ত চ্যালেঞ্জ- মোট সুদ পরিশোধের চাপ, বাজেট ঘাটতি, ঋণ নেওয়ার প্রয়োজনীয়তা এবং জরুরি ভিত্তিতে কার্যকর ঋণ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা।
চলতি অর্থবছরের (২০২৪-২৫) শেষে সরকারের মোট ডেট স্টকের পরিমাণ দাঁড়াবে ২১.১২ লাখ কোটি টাকা। আগামী দিন অর্থবছরে অভ্যন্তরীণ ঋণের স্টক বাড়বে প্রায় ৫ লাখ টাকা কোটি টাকা এবং বৈদেশিক ঋণের স্টক বাড়বে প্রায় ৩ লাখ কোটি টাকা। আগামী তিন বছরে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়াবে ২৮.৯৪ লাখ কোটি টাকায়Íঅর্থাৎ বাড়বে ৭.৮২ লাখ কোটি টাকা, যা আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের প্রায় সমপরিমাণ বলে প্রতিবেদনে জানিয়েছে অর্থ বিভাগ।
এর মধ্যে ৪০,২৬৯ কোটি টাকা থাকবে বৈদেশিক ঋণ হিসেবে, যার মধ্যে ২০২৭-২৮ অর্থবছরের জন্য ২৫,০২৮ কোটি টাকা শুধু সুদের খাতেই বরাদ্দ রাখা হয়েছে। এর ফলে মোট বৈদেশিক ঋণ-জিডিপি অনুপাত দাঁড়াবে ১৪.৯৭ শতাংশে, যা ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ১৬ শতাংশ।
প্রায় ৮ লাখ কোটি টাকার এই ঋণ বৃদ্ধির মধ্যে দেশের অভ্যন্তরীণ উৎস থেকে আসবে প্রায় ৫ লাখ কোটি টাকা, আর বৈদেশিক উৎস থেকে আসবে বাকি ৩ লাখ কোটি টাকা- এমনটাই বলা হয়েছে অর্থ বিভাগের প্রতিবেদনে।
এঅবস্থায় রাজস্ব সংগ্রহ, রপ্তানি বহুমুখীকরণ এবং ঋণ ব্যবস্থাপনায় দৃঢ় সংস্কার ছাড়া দেশের ওপর ঋণের চাপ ও সংশ্লিষ্ট ঝুঁকি আরও বাড়তে পারে- এমন সতর্কবার্তা দিয়েছে অর্থ বিভাগের প্রতিবেদন।
প্রতিবেদনে বলা হয়েছে, ঋণের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে সুদ ব্যয়ের পরিমাণও বাড়বে। চলতি অর্থবছরে (২০২৪-২৫) যেখানে সুদ খাতে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ২১ হাজার ৫০০ কোটি টাকা, সেখানে ২০২৭-২৮ অর্থবছরে তা বেড়ে দাঁড়াবে ১ লাখ ৫২ হাজার ৫০০ কোটি টাকায়- অর্থাৎ তিন বছরের মধ্যে সরকারের সুদ ব্যয় ৩১ হাজার কোটি টাকা বাড়বে।
আগামী বছরগুলোতে সরকারের ঋণ পরিশোধের দায় আরও বাড়বে- এর পেছনে রয়েছে ঋণের ম্যাচিউরিটি, মুদ্রার অবমূল্যায়ন এবং কিছু ঋণে দেওয়া গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাওয়া।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১৪ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ১৪ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ১৪ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ১৪ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ১৫ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ১৫ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১৫ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ১৫ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ১৫ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১৫ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ১৫ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ১৬ ঘণ্টা আগে