নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সব আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, গত রোববার থেকে কলেজটির এমবিবিএস ছাত্র/ছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের আজ দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে হবে।
তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫২ জন। চলতি বছর এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গ আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১৬৭ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬২, (সিটি করপোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে ৭৬ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কাপাসিয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে কাপাসিয়া সদর ইউনিয়নের জামিরারচর এলাকার পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন নামক স্থানে গাজীপুর-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ঈদুল আজহার ছুটি শেষে সিএনজিচালিত অটোরিকশা যোগে গাজীপুর-কিশে ারগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ধরে কর্মস্থলে ফিরছিলেন। কাপাসিয়ার সদর ইউনিয়নের জামিরারচর এলাকার পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন নামক স্থ বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
মুরাদনগরে আঙুর ফল চাষে চমক সৃষ্টি করেছেন বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী কাজী নাজমুল ইসলাম। উপজেলার যাত্রাপুরে ১০ শতাংশ জমিতে আঙুর চাষ করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তিনি। এলাকায় এটা প্রথম আঙুরের চাষ। ফলন হয়েছে কাঙ্ক্ষিত। এতে সফলতা পেয়ে আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছেন ওই শিক্ষার্থী। বাগান থেকে অর্গানিক আঙুর কিনতে ও সফলতার গল্প শুনতে আসছেন অনেকেই।
সরেজমিন দেখা যায়, ওই ছোট্ট বাগান থেকে চাহিদা অনুযায়ী গ্রাহকদের আঙুর সরবরাহ করা যাচ্ছে না। কিছু ফল বিক্রির পর আবারও পাকাপোক্ত হওয়ার অপেক্ষা চলছে। বাগানের মালিক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, তাদের পরিবারসহ শতাধিক বাংলাদেশিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে দূতাবাসের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। বাংলাদেশি রাষ্ট্রদূতের জীবনের ঝুঁকি থাকায় তিনি গত সোমবার (১৬ জুন) রাতে নিজের বাসভবন ছেড়ে আরেকটি নিরাপদ জায়গায় ছিলেন। এসব তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ক’ শীর্ষক সং বাকি অংশ পড়ুন...
গাইবান্ধা সংবাদদাতা:
মসজিদে সুদ-ঘুষ ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে বয়ান দেওয়ায় মুসল্লিদের তোপের মুখে চাকরি ছেড়েছেন ইমাম।
সম্প্রতি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের চিকনী সরকার পাড়া জামে মসজিদে জুমার নামাজের আগে বয়ান দিতে গিয়ে মুসল্লিদের কাছে লাঞ্ছিত হন হাফেজ হামিদুল ইসলাম নামের ওই ইমাম।
গত সোমবার (১৫ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ।
এ বিষয়ে হাফেজ হামিদুল ইসলাম বলেন, সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান দেওয়ায় আমার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। মসজিদটির দায়িত্বে থাকা ব্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
এবার কাশ্মীরের রাজনৈতিক ও ধর্মীয় সর্বদলীয় জোট সংস্থা ‘অল পার্টিস হুররিয়াত কনফারেন্স’ (এপিএইচসি) এর নেতার পৈতৃক সম্পত্তি দখলে নিয়েছে হিন্দুত্ববাদী ভারত।
গত সোমবার (১৬ জুন) কাশ্মীর মিডিয়া সার্ভিসের খবরে একথা জানানো হয়।
খবরে বলা হয়, ভারত দখলকৃত জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় হুররিয়াত নেতা আব্দুল হামিদ লোনের পৈতৃক কৃষি জমি জব্দ করে নিজেদের করে নিয়েছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক নিযুক্ত প্রশাসন।
রাজ্য তদন্ত সংস্থা এসআইএ কুপওয়ারার মাওয়ার বালা কালামাবাদ এলাকায় এই হুররিয়াত নেতার ৩ কানাল ১৯ মারলা আয়তনের প বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মুবারক হলো ১৪৪৬ হিজরী। আরও বরকতময় হলো আরবী ১২তম অর্থাৎ শেষ মাস অর্থাৎ পবিত্র মাহে যিলহজ্জ শরীফ। মহাসম্মানিত আইয়ামুল্লাহ শরীফ উনাদের মাঝে মহাসম্মানিত ১৯শে যিলহজ্জ শরীফ উনার বরকতময় উপলক্ষ আরও একটি বৃদ্ধি পেলো। এদিকে দিনটিও হলো সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াম ইয়াওমুল ইছনাইনিল আযীম। সুবহানাল্লাহ! ক্ষণ মুবারক হলো- সকাল সোয়া ৭ ঘটিকা। সুবহানাল্লাহ!
সুমহান এই ক্ষণ মুবারকে দুনিয়ার জমীনে ইলাহী উনার মাদানী নব সওগাত মহাসম্মানিত জান্নাতী মেহমান হাদিয়া মুবারক উনার বেমেছাল বহিঃপ্রকাশ ঘটেছে। সুবহানাল্লাহ!
পবিত্র রাজারব বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
খান ইউনিসের পূর্বে আবাসান আল কাবিরা শহরে আল-কুদস ব্রিগেড ও আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা যৌথভাবে একটি বিল্ডিংয়ে অবস্থান নেয়া একদল ইসরাইলি পদাতিক সন্ত্রাসী সেনাদলকে ২টি এন্টি-পার্সোনেল শেল দ্বারা টার্গেট করেছে। এতে তাদের মধ্যে নিহত ও আহত হয়েছে।
এছাড়াও একই অভিযানে ১ ইসরাইলি সন্ত্রাসী সেনাকে ঘৌল স্নাইপিং রাইফেল দ্বারা টার্গেট করা হয়।
এছাড়াও ইসরাইলি দখলকৃত মেগান এরিয়ায় শর্ট রেঞ্জ ১১৪ মিমি রাজুম রকেট ফায়ারিং করেছে আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তৈরি পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধি, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, মূল্যস্ফীতি ও জ্বালানি ব্যয় বৃদ্ধি, সেই সঙ্গে ইসরায়েল-ইরান যুদ্ধ বাংলাদেশের পোশাকশিল্পকে নাজুক করে তুলবে। সরকার ও তৈরি পোশাকশিল্পের বিভিন্ন পক্ষের সমন্বয়ে এ চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান বাবু।
গতকাল সোমবার বিজিএমইএ-এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারি মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারি অস্ত্র।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র। এরপর র্যাব-১ কার্যালয় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এপিবিএন, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের শিক্ষা ব্যবস্থায় উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়া এখন একটি বড় জাতীয় উদ্বেগে রূপ নিয়েছে। ২০২৩ সালে এসএসসি পাস করা ১৬ লাখ ৪১ হাজার ১৪০ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৬ লাখ শিক্ষার্থী ২০২৫ সালের এইচএসসি (২৬ জুন থেকে শুরু) পরীক্ষায় অংশ নিচ্ছে না, যা মোট উত্তীর্ণ শিক্ষার্থীর প্রায় ৩৬ শতাংশ। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রবণতা দেশের মানবসম্পদ উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে এবং উচ্চশিক্ষার প্রবাহে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।
সম্প্রতি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির হালনাগাদ তথ্যে দেখা গেছে, এসএস বাকি অংশ পড়ুন...












