ভারতের আগ্রাসী অপতৎপরতা:
সীমান্ত দিয়ে ৮০ জনের বেশি পুশ-ইন
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১২ জুন, ২০২৫ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গভীর রাতে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা এবং কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে মোট ৫৩ জন এবং সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ১৭ জনকে পুশ-ইন করা হয়।
জৈন্তাপুরের শ্রীপুর বিওপি দুটি পরিবারের মোট ১৭ জনকে আটক করে। তাদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও নয়জন শিশু। এর মধ্যে সাতজন কুড়িগ্রাম এবং ১০ জন লালমনিরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে।
মিনাটিলা বিওপি আটক করে চার পরিবারের ২৩ জনকে। এর মধ্যে নয়জন পুরুষ, সাতজন নারী ও সাতজন শিশু। তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বিওপি আটক করেছে দুটি পরিবারের ১৩ জনকে। তাদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও ছয়জন শিশু। তারাও কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
অন্যদিকে, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ছনবাড়ি সীমান্ত দিয়ে চারটি পরিবারের মোট ১৭ জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী ও আটজন শিশু। সবাই লালমনিরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে।
লালমনিরহাটের তিনটি সীমান্ত পয়েন্টে ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ-ইনের শিকার হয়ে একই পরিবারের সাতজন আটক হয়েছেন।
জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে পুশ-ইনের ঘটনায় সাতজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হাতীবান্ধা ও পাটগ্রামে শূন্যরেখায় পুশ-ইনের অপেক্ষমাণ রয়েছেন ১২ জন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দেশ সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খামেনির লাশ এতদিন কোথায় ছিল
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)