আগামীকাল থেকে রাজধানীর যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১২ জুন, ২০২৫ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগরের কয়েকটি সংবেদনশীল এলাকায় আগামীকাল ১৪ জুন শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয়তা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, ১৯৭৬ সালের ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
নিষিদ্ধ ঘোষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে- প্রধান বিচারকর সরকারি বাসভবন, বিচারক ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের অংশ।
গণবিজ্ঞপ্তিতে এ-ও বলা হয়েছে, বিভিন্ন দাবির পক্ষে বা বিপক্ষে কর্মসূচির নামে হঠাৎ করে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে আবারও সতর্ক করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চট্টগ্রাম বন্দরে ক্যাবল ছিঁড়ে ট্রেলার ট্রাক ও কন্টেইনার ভেঙে ২ ভাগ!
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজধানী সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ সদস্য নিহত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষি কর্মকর্তার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমানবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে ব্যবসায়ী নিহত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাগেরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিম পরীক্ষার্থীসহ নিহত ২
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘রক্তের বদলে রক্ত’: ইরানের বিলবোর্ডে ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের কফিনের ছবি
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ বছরে দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম, ডয়চে ব্যাংকের পূর্বাভাস
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভঙ্গুর অর্থনীতিতে দাঁড়িয়েও শুরুটা ভালো করেছে সরকার: ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানে ১ মাসে মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন, জানিয়েছে তেহরান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যে যত ট্রলই করেন না কেন, দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারবেন না: শিক্ষামন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খুলনায় মেয়ে হত্যা মামলায় বাবা গ্রেফতার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)