শ্রমিক সংকটে আমন রোপণে ধীরগতি, বিপাকে কৃষক
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বরগুনা সংবাদদাতা:
স্বপন মোল্লা (৫৩) এবার আমন চাষ করছেন ৩ একর জমিতে। প্রবল বর্ষণে তার আমনের বীজতলা বৃষ্টিতে তলিয়ে গিয়েছিলো। নতুন করে আবার বীজতলা তৈরি করেছেন। চারাগুলোও বড় হয়েছে।
কিন্তু চারা রোপণ নিয়ে পড়েছেন বিপাকে। কারণ, শ্রমিক সংকট। ফলে নিজেই ধানের চারা রোপণে নেমে পড়েছেন।
স্বপন মোল্লার বাড়ি বরগুনার বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঢালীকান্দা গ্রামে।
স্বপন মোল্লা বলেন, আমন রোপণের মৌসুম পার হয়ে যাচ্ছে। এ বছর মজুরি গত বছরের চেয়ে অনেক বেশি। মজুরও পাওয়া যাচ্ছে না। সারা বছর এই একটা ফসলের ওপর ভরসা করতে হয়। শ্রমিক যথাসময় বেশি টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না।
বেতাগী পৌরসভাসহ ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, কোনো কোনো জায়গায় ধান রোপণ চলছে। তবে চাহিদামতো শ্রমিক না পাওয়ায় কাজ চলছে ধীরগতিতে। আবার অনেক এলাকায় এখনো ধান রোপণ শুরু হয়নি।
মোকামিয়া ইউনিয়নের কৃষক রতন হাওলাদার বলেন, বেতাগীর বিভিন্ন এলাকায় এবার লোকজন এসেছেন কম। শ্রমিকের তিনবেলা খাবারের দায়িত্ব থাকে জমির মালিকের। শ্রমিক সংকটের কারণে মজুরিও অনেক বেশি। একজন শ্রমিককে দৈনিক ৮০০-১০০০ টাকা দিতে হয়। গত বছর একজন শ্রমিককে ৬০০-৮০০ টাকা দেওয়া হতো। এবার তা অনেক বেড়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, চাহিদার তুলনায় শ্রমিকও কম। স্থানীয় শ্রমিকদের মজুরি আরো বেশি। বেতাগী সদর ইউনিয়নের বাসন্ডা গ্রামের কৃষক বাবুল বিশ্বাস বলেন, পানিবদ্ধতার কারণে চারা লাগাতে দেরি হয়েছে। এখন মজুরি বেশি। আবার সময়ও চলে যাচ্ছে। তাই মানুষ ঋণ করে হলেও দ্রুত ধান লাগানো শেষ করতে হচ্ছে।
তিনি আরো বলেন, প্রায় প্রতিদিন বিভিন্ন হাটে যাচ্ছি। কিন্তু শ্রমিক নিতে পারছি না। যেসব জমি মালিকের টাকা আছে, তারা বেশি দাম দিয়ে শ্রমিক নিয়ে যাচ্ছেন। আমাদের মতো ছোট চাষিরা দাম কমার অপেক্ষায় আছেন।
বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী গ্রামের কৃষক সুকুমার বলেছে, বীজধান, চাষ, শ্রমিক, সার সব খরচ মিলিয়ে প্রতি বিঘা জমিতে ৬-৭ হাজার টাকা খরচ হচ্ছে। সঠিক সময়ে ধান লাগাতে না পারলে ফলন কমে যায়। তখন তো শ্রমিককের মজুরি টাকা ও আমনধান রোপণের খরচ ওঠানোই দায় হয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












