ডেঙ্গু রোগীর বড় ঝুঁকি প্লাজমা লিকেজ, চিকিৎসকের পরামর্শ কি?
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ রবি’, ১৩৯৩ শামসী সন , ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। জানুয়ারি থেকে চলতি সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে।
চিকিৎসকরা বলছেন, মানবদেহের দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য বিভিন্ন ভিটামিন অপরিহার্য। বিশেষ করে ভিটামিন ‘ডি’ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর সবচেয়ে ভয়ংকর দিক প্লাজমা লিকেজ বা শরীর থেকে প্লাজমা বেরিয়ে যাওয়া। শরীরে ভিটামিন ডি-র ঘাটতি থাকলে এ ঝুঁকি আরও বাড়ে এবং দেখা দেয় শক সিনড্রোম।
শুধু তাই নয়, এ ঘাটতি লিভার, কিডনি ও মস্তিষ্কে জটিলতা সৃষ্টি করে। পাশাপাশি তীব্র জয়েন্ট পেইন বা হাড়ের ব্যথার আশঙ্কাও বেড়ে যায়।
শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুল হক জানান, ডেঙ্গুর জটিলতা এড়াতে ভিটামিন ডি-র ঘাটতি পূরণে সচেতন হওয়া জরুরি। ভিটামিন ডি-র প্রধান উৎস সূর্যের আলো। বিশেষ করে সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে প্রাকৃতিক সূর্যালোক শরীরে এই ভিটামিনের ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা রাখে।
চিকিৎসকদের পরামর্শ, ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি দীর্ঘমেয়াদি সুস্থতার জন্য ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ এবং নিয়মিত সূর্যের আলোতে অবস্থান করা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় যুবক ও বৃদ্ধা নিহত
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থানার গেটে কথা-কাটাকাটি, পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগ: বেরোবিতে ৩ শিক্ষককে পদাবনতি
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্দর চালাবে বিদেশি অপারেটর
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র ক্ষোভ ও নিন্দা বন্দর রক্ষা কমিটির
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে আসছে মাদক
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত দখলকৃত কাশ্মীরে বোরকা খুলে ফেলার নির্দেশ চিকিৎসকের
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিত্যপণ্যের দামে ক্ষুব্ধ ক্রেতা, ‘দিন যতই যাচ্ছে দাম বাড়ছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চলন্ত বাসে শিশুর জন্ম, আজীবন বিনা ভাড়ায় যাতায়াত!
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন -প্রধানমন্ত্রী
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘লুটেরাদের স্বার্থে সরকার দেশকে ভুল পথে পরিচালিত করছে’
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)