নিজস্ব প্রতিবেদক:
সিন্ডিকেট ও অসৎ এজেন্সির চক্করে পড়ে গত বছর মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজার শ্রমিকের মধ্যে প্রথম ধাপে নেওয়ার জন্য প্রায় আট হাজার জনকে বাছাই করেছে দেশটি। তবে নির্ধারিত সময় চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের পাঠানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারণ নিয়োগদাতা থেকে এখনো কোনো চাহিদাপত্র পাঠানো হয়নি। সেই সঙ্গে খরচ বাড়ায় আগ্রহীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
মালয়েশিয়া জানিয়েছে, প্রাথমিকভাবে যোগ্য হিসেবে নির্বাচন করা ৭ হাজার ৮৬৯ জনকে নির্মাণ ও পর্যটনখাতে নেওয়া হবে। তারা যাবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত বাকি অংশ পড়ুন...
পিরোজপুর সংবাদদাতা:
নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ইস্রাফিল হাওলাদার জামাতে যোগ দিয়েছে। চাঁদাবাজি, মাদকসহ একাধিক অনিয়মে অভিযুক্ত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছিল।
গত জুমুয়াবার (১২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে আনুষ্ঠানিকভাবে জামাতে যোগ দেন তিনি। এ সময় বিএনপি ও জাতীয় পার্টির আরও ৩০ জন দলটির সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইস্রাফিল হাওলাদার বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ¦ায়ক ছিলেন। চলতি ব বাকি অংশ পড়ুন...
♦ ধান উৎপাদনের লক্ষ্য ১ কোটি ৭৮ লাখ মেট্রিক টন
♦ চলতি মৌসুমে আবাদের লক্ষ্য ৫৭ লাখ হেক্টর জমিতে
♦ কৃত্রিম সংকট দেখিয়ে দাম বেশি রাখছেন অসৎ ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক:
দেশের বেশিরভাগ এলাকায় আমন লাগানোর কাজ প্রায় শেষ। নিচু জমি থেকে বর্ষার পানি নেমে যাওয়ায় বিভিন্ন উপজেলায় জমিতে আমন রোপণের কাজ এখনো চলছে। কোথাও ধানের চাড়া সবুজ রং ধারণ করেছে। কোথাও আবার বাতাসে দোল খাচ্ছে কচি ধানের পাতা। চলতি মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চলে আমনের আবাদ যত বিস্তৃত হচ্ছে- চ্যালেঞ্জও বাড়ছে তত। একই সঙ্গে বাড়ছে কৃষকের দৌড়ঝাঁপ।
কৃষকদের সঙ্গে কথা বলে জান বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের ডেমোক্রেটিক দলীয় মেয়র প্রার্থী জোহরান বলেছে, সে মেয়র নির্বাচিত হলে সন্ত্রাসবাদী নেতানিয়াহু এই শহরে এলে তাকে গ্রেপ্তার করতে নিউইয়র্ক পুলিশকে (এনওয়াইপিডি) নির্দেশ দেবে। নিজের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে কথা বলতে গিয়ে সে এ কথা বলে।
গত জুমুয়াবার এক সাক্ষাৎকারে জোহরান বলেছে, নেতানিয়াহুকে সে যুদ্ধাপরাধী মনে করে। সে গাজায় গণহত্যা চালাচ্ছে বলে জোহরান অভিযোগ করে।
জোহরান বলেছে, ইসরায়েলের নেতা নিউইয়র্কে এলে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গত এক বছরে ভোক্তা ঋণ বেড়েছে প্রায় ২৬ শতাংশ, যা শিল্পঋণের প্রবৃদ্ধির তুলনায় তিনগুণ বেশি। শুধু বাড়ি-গাড়ি নয়, সংসার খরচ মেটাতেও ঋণ নিচ্ছেন অনেকে। চিকিৎসা এমনকি বিয়ের জন্যও নেওয়া হচ্ছে ঋণ। ক্রেডিট কার্ড ও বেতন হিসাবের পাশাপাশি ডিপিএস, এফডিআর ও প্রফিডেন্ট ফান্ড লিয়েন রেখে ঋণ নেওয়ার প্রবণতা বেড়েছে।
এসি, কম্পিউটার ও ফার্নিচারের মতো ভোগ্যপণ্য কেনার ঋণ ক্রমেই বাড়ছে। মূলত আয় না বাড়লেও সংসার ব্যয় বাড়তে থাকায় ঋণ নিয়ে জীবনমান ও ভোগ অভ্যাস ধরে রাখছে মধ্যবিত্ত ও উচ্চ মধ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা আর মুর্শিদাবাদ, জেলা-দুটির অর্থনীতির অন্যতম মূল ভিত্তি হলো এখানকার পরিযায়ী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স। তবে নানা রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে যেভাবে হেনস্থা হতে হচ্ছে, তাতে ভীত হয়ে বহু মানুষ গ্রামে ফিরে এসেছেন। তাদের রোজগার নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় তার নেতিবাচক ফল দেখা যাচ্ছে জেলা দুটির হাট-বাজারেও।
আবার গঙ্গা-পদ্মা নদী-ধারার যে অংশ ভারত থেকে বাংলাদেশ হয়ে ফের ভারতে ঢুকেছে পদ্মা নামে, তার পাশের জেলা মুর্শিদাবাদেরও বহু পরিযায়ী শ্রমিক গত তিন চার মাস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের উত্তরাঞ্চলের চারটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে রংপুর বিভাগের কিছু স্থানে ভারী থেকে অতিভারী [উল্লেখযোগ্য: পাটেশ্বরী (কুড়িগ্রাম) ১০৬ মিলিমিটার] এবং ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে [উল্লেখযোগ্য: নোয়াখালী ৫৫ মিলিমিটার] এবং উজানে ভারতে ত্রিপুরা ও আসাম প্রদেশে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।
আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাতিল, স্টারলিংকের নেটওয়ার্ক বাতিল, আমেরিকার সাথে দেশবিরোধী বাণিজ্য ও নিরাপত্তাচুক্তিসহ দেশবিরোধী-দ্বীন বিরোধী সকল গোপনচুক্তি বাতিলসহ বিদেশী দালাল গাদ্দারদের উৎখাত করে ইনসাফ প্রতিষ্ঠার দাবিতে গতকাল বাদ জুমুয়া রাজারবাগ সুন্নতী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এক বিরাট গণমিছিল বের করেছেন সাধারণ মুসল্লী সমাজ।
মিছিলটি রাজধানীর রাজারবাগ, শাহজাহানপুর, শান্তিনগর, মালিবাগ, এলাকা প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা যেসব কারণে ক্ষমতাসীন তথাকথিত অন্তর্র্বত বাকি অংশ পড়ুন...
নেত্রকোনা সংবাদদাতা:
গ্রীষ্মকালে তরমুজের চাষ হলেও ব্যতিক্রম ঘটেছে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায়। মালচিং পদ্ধতিতে উচ্চ ফলনশীল হাইব্রিড সুগার কুইন জাতের তরমুজ চাষে সফলতা পেয়েছেন চাষিরা। এই জাতের তরমুজ সারা বছরই ফলন দিয়ে থাকে। আর এই পদ্ধতিতে চাষ করা তরমুজের বাম্পার ফলনেও খুশি তারা।
এসব তরমুজ অত্যন্ত সুস্বাদু ও সুমিষ্ট হওয়ায় বাজারে চাহিদা বেশি। সেই সঙ্গে লাভও বেশি। সুগার কুইন জাতের প্রতিটি তরমুজের ওজন হয়ে থাকে ৩-৫ কেজি। আর প্রতি বিঘায় দেড় থেকে প্রায় ২ হাজারটি তরমুজ পাওয়া যায়।
কথা হয় উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজি দাম। নাগালের বাইরে মাছ দাম। অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীরা সরবরাহ কমের অজুহাত দেখালেও ক্রেতারা বলছেন সিন্ডিকেট।
গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শুধু সবজিই নয়, নিত্যপণ্যের বাজারে আলু ছাড়া অনেক পণ্যের দামই এখন চড়া। বিশেষত বাজারে মাছ, শাক, ডাল, আটা, ময়দা ও চা পাতার দাম বেড়েছে শেষ দুই সপ্তাহে।
সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম ১০-২০ টাকা বেড়ে কেজিপ্রতি ১৮০-২০০ টাকা বিক্রি হচ্ছে, যা আগে ছিলো ১৭০-১৮০ টা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য বলছে, আগস্ট মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি নেমে এসেছে ৮.২৯ শতাংশে। এটি গত তিন বছরে সবচেয়ে কম হার। তবে এর মানে এই নয় যে, বাজারে নিত্যপণ্যের দাম কমেছে। বরং উল্টো, খাবার-দাবারের ক্ষেত্রে দাম আরো বেড়েছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, শুধু খাদ্যপণ্যের ক্ষেত্রেই মূল্যস্ফীতি এখন ৭.৬০ শতাংশ, যা আগের মাসে.০৪ পয়েন্ট কম ছিলো। সহজভাবে বলতে গেলে- ভাত, ডাল, ডিম, মুরগি, পিঁয়াজের মতো প্রতিদিনের খাবারের দাম ক্রেতাদের পকেট থেকে আগের চেয়ে বেশি টাকা বের করে নিচ্ছে। কিন্তু একই সময় খাদ্যব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যকে ক্রমেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। গাজায় গণহত্যার সঙ্গে লেবানন, সিরিয়া, ইয়েমেনের মতো দেশে একের পর এক বিমান হামলা চালাচ্ছে তারা। সবশেষ কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছেন কাতার ও ফিলিস্তিনের বেশ কয়েকজন নাগরিক। ইসরায়েলের এমন ঔদ্ধত্যের কারণে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল জুমুয়াবার এক অনলাইন পোস্টে তিনি লিখেছেন, বিশ্বজুড়ে ব বাকি অংশ পড়ুন...












