কাতারে ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশের নিন্দা
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি কাতারে চালানো দখলদার ইসরায়েলের সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একইসঙ্গে এ বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ সরকার কাতার রাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরায়েলি সামরিক আগ্রাসনকে দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। এ ধরনের কার্যক্রম কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখ-তার পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।
বাংলাদেশ এই অবৈধ ও অযৌক্তিক হামলার মুখে ভ্রাতৃপ্রতিম কাতারের সরকার ও জনগণের প্রতি অবিচল সংহতি প্রকাশ করছে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক শান্তি এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিধি-বিধানকে অগ্রাহ্য করছে। এ ধরনের কর্মকা- বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রচেষ্টাকে ব্যাহত করছে।
সবশেষ, বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষত জাতিসংঘ ও সংশ্লিষ্ট পক্ষসমূহকে যথোপযুক্ত পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়। যাতে দায়বদ্ধতা নিশ্চিত হয় এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান বজায় থাকে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।