চাঁদাবাজিতে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা জামাতে যোগদান
, ২০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
পিরোজপুর সংবাদদাতা:
নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ইস্রাফিল হাওলাদার জামাতে যোগ দিয়েছে। চাঁদাবাজি, মাদকসহ একাধিক অনিয়মে অভিযুক্ত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছিল।
গত জুমুয়াবার (১২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে আনুষ্ঠানিকভাবে জামাতে যোগ দেন তিনি। এ সময় বিএনপি ও জাতীয় পার্টির আরও ৩০ জন দলটির সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইস্রাফিল হাওলাদার বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ¦ায়ক ছিলেন। চলতি বছরের ৯ মে জেলা স্বেচ্ছাসেবক দল থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। কারণ হিসেবে বলা হয়, জামাতের এক কর্মীর দোকানে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি টানিয়ে তা ‘দলীয় কার্যালয়’ বানানো এবং এলাকায় চাঁদাবাজি ও মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকা- ও অনৈতিক কার্যকলাপের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে জামায়াতে গ্রহণ করায় জনগণের মাঝে প্রশ্ন উঠেছে জামায়াতের নৈতিকতা ও রাজনৈতিক আদর্শ নিয়ে।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ ফরাজী গণমাধ্যমকে বলেন, ইস্রাফিল হাওলাদার সেখমাটিয়া ইউনিয়নের জামায়াতের এক কর্মীর দোকানঘর দখল করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর বিষয়টির তদন্তে সত্যতা প্রমাণ পাওয়ায় তাকে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বহিষ্কার করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিদেশে পড়াশোনায় বড় পরিমাণের অর্থ চলে যাচ্ছে
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে যাত্রী খাতে আয় বেড়েছে, ইঞ্জিনসংকটে কমেছে পণ্য রাজস্ব
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কাঁচামাল সংকটে ২০ দিন ধরে বন্ধ সার কারখানা
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারতের অন্য কোম্পানিগুলোর চেয়ে ৫৯% বেশি দামে বিদ্যুৎ দিচ্ছে আদানি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাজার বছরের প্রাচীন মসজিদেও উচ্ছেদ নোটিশ পাঠালো ভারতের রেল বিভাগ
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রক্সি দিয়ে সরকারি চাকরি: যোগ দিতে এসে ধরা ৪ জন
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মসজিদে আগুন দিলো ইসরায়েলের দখলদারগুলো
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসার ছাদে আনার বাগান করে সফল আল আমিন
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)